শাশুড়িসহ ৩ শিশুকে পুড়িয়ে হত্যায় জামাতার মৃত্যুদণ্ড
তুষার কান্তি বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জে শাশুড়িসহ ৪ জনকে পুড়িয়ে চাঞ্চল্যকর হত্যা মামলায় জামাতা আজাদ মোল্যাকে (৪৭) মৃত্যুদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছে আদালত। আজ বুধবার দুপুরে গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ আব্বাস উদ্দীন এ রায় দেয়।
মৃত্যুদন্ডপ্রাপ্ত আজাদ মোল্যা গোপালগঞ্জ সদর উপজেলার চরমানিকদাহ গ্রামের বেলায়েত মোল্যার ছেলে। রায় ঘোষনার সময় পুড়িয়ে ৪ জনকে হত্যায় মৃত্যু দন্ডাদেশ প্রাপ্ত আজাদ মোল্যা আদালতে উপস্থিত ছিলেন।
মামলার বরাত দিয়ে ওই আদালতের বেঞ্জ সহকারী মোঃ মাহাবুবুর রহমান জানান, আজাদ মোল্যা প্রায় ২৭ বছর আগে গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়া গ্রামের শরিফা বেগমকে বিয়ে করেন। এ দম্পত্তির ৪টি ছেলে সন্তান রয়েছে। স্ত্রী অন্য পুরুষের সাথে পরকিয়া করে বলে স্বামী সন্দেহ করে আসছিলো। এ নিয়ে স্বামী আজাদ স্ত্রী শরিফাকে প্রায়ই মারপিট ও অত্যাচার-নির্যাতন করত। স্বামীর নির্যাতন সইতে না পেরে শরিফা মাঝে মধ্যেই সন্তানদের নিয়ে বাবারবাড়ি চলে যেতেন। বিগত ২০১৪ সালের ১৫ মে আজাদ শশুরবাড়ি গিয়ে তার স্ত্রীকে জোর করে তার বাড়িতে ফিরিয়ে আনতে চেষ্টা করেন। ওই দিন শরিফা তার স্বামীর সাথে স্বামীর বাড়ি যেতে অনীহা প্রকাশ করেন। এ ঘটনায় স্বামী আজাদ ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে জ্বা্লিয়ে পুড়িয়ে হত্যার হুমকি দিয়ে দু’ ছেলেকে জোর করে বড়িতে নিয়ে আসেন।
এ ঘটনার ২ দিন পর ১৭ মে আজাদ মোল্যার শাশুড়ি ফুড়িয়া বেগম (৭০), বড় শ্যালিকা আনোয়ার ছেলে আমিনুর (১৪) অপর শ্যালিকা রানির জমজ ছেলে-মেয়ে তামিম (৫) ও তনিমা (৫) সহ অন্যান্যরা একটি ঘরে ঘুমিয়ে ছিলে। ওই দিন রাত ১২ টার দিকে আজাদ তার সহযোগিদের নিয়ে ওই ঘরে কেরসিন বা প্রেট্রল ঢেলে আগুন দেয়। আগুন দাউদাউ করে জ্বলতে দেখে শরিফা ও রানির আত্মচিৎকারে আশপাশের লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করেন। আগুনে পুড়ে ঘরের মধ্যেই ফুড়িয়া বেগম, আমিনুর ও তামিম মারা যায়। দগ্ধ তনিমাকে গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতালে ভর্তির ২ ঘন্টার মধ্যে মার যায়। আগুনে ঘরটি সম্পূর্ণ ভস্মীভূত হয় । স্বাক্ষীরা আজাদ মোল্যা ও তার সহযোগিদের নদীতে ঝাঁপদিয়ে পালিয়ে যেতে দেখেন বলে মামলায় উল্লেখ করা হয়।
বেঞ্জ সহকারী মাহবুবুর রহমান আরো জানান, এ ঘটনায় ফুড়িয়া বেগমের ছেলে সাইফুল গাজী ২০১৪ সালের ১৮ মে বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরর পর পুলিশ প্রধান অভিযুক্ত আজাদ মোল্যাকে গ্রেফতার করে। দীর্ঘ তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা ও গোপালগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) সেলিম রেজা ২০১৪ সালের ২৮ আগস্ট আজাদ মোল্যার বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন। গ্রেফতারের পর থেকে আজাদ জেল হাজতে ছিল।
স্বাক্ষ্য প্রমান গ্রহন শেষে বিজ্ঞ বিচারক আজাদ মোল্যাকে অভিযুক্ত করে মৃত্যুদন্ড ও ১০ হাজার টাক অর্থদন্ডে দন্ডিত করেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন এপিপি শহিদুজনজামান পিটু, ফজলুল হক খান খোকন, সামসুন্নাহার ও আসামী পক্ষে ছিলেন এ্যাড. মোঃ ফারহান মোল্লা।
মামলার বাদী সাইফুল গাজী বলেছেন, আদালতের মাধ্যমে আমরা চাঞ্চল্যকর এ মামলায় ন্যয় বিচার পেয়েছি। এখন দ্রুত রায় কার্যকর করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি দাবি জানাচ্ছি।
এপিপি শহিদুজনজামান পিটু বলেন, এ রায়ের মাধ্যমে ভিকটিমের পরিবার সঠিক বিচার পেয়েছে। আসামী পক্ষের এ্যাড. মোঃ ফারহান মোল্লা জানিয়েছে, এ ব্যাপারে উচ্চ আদালতে আপিল করা হবে।
(টিকেবি/এসপি/এপ্রিল ১৩, ২০২২)
পাঠকের মতামত:
- পণ্য বিপণনে বিশেষ অবদান রাখায় ১৬৮ পরিবেশক পুরস্কৃত
- উত্তরের অরণ্যজনপদে খুশির হাওয়া, সংরক্ষিত আসনে আদিবাসী কন্যা আন্না মিন্জ
- সাতক্ষীরায় স্কুলছাত্রীকে ধর্ষণ, ইব্রাহীমের যাবজ্জীবন
- পরিবারের সঙ্গে উচ্ছৃঙ্খল আচরণ করায় মাদকাসক্ত যুবকের কারাদণ্ড
- পাংশায় নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় সভা
- গোপালগঞ্জে ১৭ প্রতিবন্ধী পেল হুইল চেয়ার
- আধুনিক উৎপাদন কৌশলে আলুর অধিক ফলনে ব্র্যাক সীডের কর্মশালা
- গোবিপ্রবি’তে উপাচার্যের সঙ্গে নবগঠিত জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের সৌজন্য সাক্ষাত
- সুবর্ণচরে আগুনে ৪ দোকান পুড়ে ছাই
- কোটালীপাড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- বিএনপির মনোনয়ন পেলেন খ্রিস্টান-নৃগোষ্ঠী নেত্রী আন্না ও ছাত্রদল নেত্রী তুলি
- বিগত সরকার হামের টিকা নিয়ে অবহেলা করেছিল: প্রতিমন্ত্রী টুকু
- এক প্ল্যাটফর্মেই চ্যাটজিপিটি, ডিপসিক ও জেমিনি নিয়ে এলো রাইজ
- নড়াইলে পাম্প থেকে ডিজেল নিয়ে ফেরার পথে নারীর মৃত্যু
- টাঙ্গাইলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক-হেলপার নিহত
- এসএসসি পরীক্ষার্থীদের দুর্ভোগ লাগবে সুবর্ণচরে সড়ক সংস্কার উদ্বোধন
- ফুলপুরে কাজিয়াকান্দা কামিল মাদরাসার গভর্নিং বডির নির্বাচন অনুষ্ঠিত
- সিলেটি সংসদ সদস্যদের কাছে খোলা চিঠি
- দিনাজপুরে বসতবাড়িতে রহস্যজনক আগুন, দম্পতির দগ্ধ মরদেহ উদ্ধার
- হামের টিকাদান কর্মসূচিতে ১৫ লাখ সিরিঞ্জ দিচ্ছে ব্র্যাক
- উদ্ভাবনী শক্তিতে আসুক বৈশ্বিক মুক্তি ও সমৃদ্ধি
- দিনাজপুরে প্রথম সিসি ক্যামেরার আওতায় এসএসসি পরীক্ষা
- জ্বালানি তেলের রেকর্ড মূল্যবৃদ্ধি: জনজীবন যখন দিশেহারা
- সুবর্ণচরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া
- লুইজিয়ানায় পারিবারিক বিরোধের জেরে বন্দুক হামলায় ৮ শিশু নিহত
- মতলবে সাবেক স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যা, ঘাতক আটক
- রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- ভৈরবে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন
- রংপুরে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক’ কর্মশালা
- ভোলার তজুমদ্দিনে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত
- ট্রেন লাইনচ্যুত, রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- বইমেলা স্থগিত
- শরীয়তপুরের ৩টি আসনে খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা
- ‘এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই যেখানে নতুন করে কেউ জালিম হবে না’
- মেঘনার বুকে ‘মিনি কক্সবাজার’
- জাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে
- মেহেরপুরে ৭০১৯৪ শিশু খাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল
- ভৈরবে দুই শিশুর মারামারিকে কেন্দ্র করে সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর, আহত ১৫
- ‘বিশ্বাসই হলো অর্থনীতির আসল মুদ্রা’
- তেঁতুলিয়া থেকে দৃশ্যমান হচ্ছে অপরূপ পবর্তশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা
- তোমার রক্তের বদলা নিতে সেনা সদরে উদগ্রীব হয়েছিলেন মাত্র একজন কর্নেল শাফায়াত জামিল!
- ‘জুলাই সনদ জালিয়াতির পরিণতি শুভ হবে না’
- রোনালদোকে ঘিরে সৌদি ট্যুরিজমের বৈশ্বিক ক্যাম্পেইন
- গোবিপ্রবি’তে উপাচার্যের সঙ্গে নবগঠিত জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের সৌজন্য সাক্ষাত
- নড়াইলে ছাত্রদলের উদ্যোগে শোক র্যালি
২০ এপ্রিল ২০২৬
- উত্তরের অরণ্যজনপদে খুশির হাওয়া, সংরক্ষিত আসনে আদিবাসী কন্যা আন্না মিন্জ
- পরিবারের সঙ্গে উচ্ছৃঙ্খল আচরণ করায় মাদকাসক্ত যুবকের কারাদণ্ড
- পাংশায় নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় সভা
- গোপালগঞ্জে ১৭ প্রতিবন্ধী পেল হুইল চেয়ার
- আধুনিক উৎপাদন কৌশলে আলুর অধিক ফলনে ব্র্যাক সীডের কর্মশালা
- সুবর্ণচরে আগুনে ৪ দোকান পুড়ে ছাই
- কোটালীপাড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- বিএনপির মনোনয়ন পেলেন খ্রিস্টান-নৃগোষ্ঠী নেত্রী আন্না ও ছাত্রদল নেত্রী তুলি
- বিগত সরকার হামের টিকা নিয়ে অবহেলা করেছিল: প্রতিমন্ত্রী টুকু
- নড়াইলে পাম্প থেকে ডিজেল নিয়ে ফেরার পথে নারীর মৃত্যু
- টাঙ্গাইলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক-হেলপার নিহত
- এসএসসি পরীক্ষার্থীদের দুর্ভোগ লাগবে সুবর্ণচরে সড়ক সংস্কার উদ্বোধন
- ফুলপুরে কাজিয়াকান্দা কামিল মাদরাসার গভর্নিং বডির নির্বাচন অনুষ্ঠিত
- দিনাজপুরে বসতবাড়িতে রহস্যজনক আগুন, দম্পতির দগ্ধ মরদেহ উদ্ধার
- সুবর্ণচরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া
- গোপালগঞ্জে হাম-রুবেলা টিকাদান শুরু
- দৌলতদিয়ায় এক কাতল ৬৮ হাজারে বিক্রি
-1.gif)








