গভীর সমুদ্রে অভিযান
কক্সবাজারে ট্রলারসহ ৬ মানব পাচারকারী আটক
জাহেদ সরওয়ার, কক্সবাজার : র্যাব-১৫ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কক্সবাজার এলাকায় দীর্ঘদিন ধরে মানব পাচারকারীরা রোহিঙ্গা ক্যাম্প হতে প্রলোভন এবং প্ররোচনার মাধ্যমে চাকুরী দেওয়ার নাম করে পার্শ্ববর্তী বিভিন্ন দেশে পাচার করে আসছে। উক্ত তথ্যের ভিত্তিতে মানব পাচারকারীদের আইনের আওতায় আনার নিমিত্তে বিভিন্ন এলাকায় র্যাব এর গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়।
এরই পরিপ্রেক্ষিতে র্যাব-১৫ এর আভিযানিক দল জানতে পারে যে, কতিপয় মানবপাচারকারী কক্সবাজার জেলার সদর থানাধীন নাজিরারটেক এলাকায় ট্রলারে অবস্থা করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর একটি আভিযানিক দল ১৬/০৪/২০২২ তারিখ আনুমানিক রাত ২.৪৫ ঘটিকায় নাজিরারটেক এলাকাধীন গভীর সমুদ্রে অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনার মাধ্যমে একটি মাছ ধরার ট্রলার আটকসহ মানবপাচারের সাথে সম্পৃক্ত ১। শাহ জাহান (৩৭), পিতা-গোলাম কুদ্দুস, মাতা-জান্নাত বেগম, সাং-সিপাহীরপাড়া ০২ নং ওয়ার্ড, ইউপি-ছোট মহেশখালী, থানা-মহেশখালী, জেলা-কক্সবাজার; ২। মোঃ পারভেজ (২৩), পিতা-নূর মোহাম্মদ, মাতা-মজুমা খাতুন, সাং-ঘটিভাঙ্গা পূর্বপাড়া, ০১ নং ওয়ার্ড, ইউপি-কুতুবজোম, থানা-মহেশখালী, জেলা-কক্সবাজার; ৩। মোঃ আব্দুল মাজেদ (২৭),পিতা-আমির হোসেন, মাতা-সাবেরুন নাহার, সাং-ঘটিভাঙ্গা পূর্বপাড়া, ০১ নং ওয়ার্ড, ইউপি-কুতুবজোম, থানা-মহেশখালী, জেলা-কক্সবাজার; ৪। আমির মোঃ ফয়সাল (২৪), পিতা-ফজল করিম, মাতা-সুফিয়া আক্তার, সাং-ঘটিভাঙ্গা পূর্বপাড়া, ০১ নং ওয়ার্ড, ইউপি-কুতুবজোম, থানা-মহেশখালী, জেলা-কক্সবাজার; ৫। মোঃ শাকের (৩০), পিতা-আমির হোসেন, মাতা-সাবেরুন নাহার, সাং-ঘটিভাঙ্গা পূর্বপাড়া, ০১ নং ওয়ার্ড, ইউপি-কুতুবজোম, থানা-মহেশখালী, জেলা-কক্সবাজার; ৬। মোঃ রফিক আলম (৩৫), পিতা-মোঃ মীর কাশেম, মাতা-সাহেরা খাতুর, সাং-ঘটিভাঙ্গা পূর্বপাড়া, ০১ নং ওয়ার্ড, ইউপি-কুতুবজোম, থানা-মহেশখালী, জেলা-কক্সবাজার’দের গ্রেফতার করতে সক্ষম হয়। অতঃপর গ্রেফতারকৃত আসামীদের দেহ ও মাছ ধরার ট্রলারটি তল্লাশী করে ০১ টি দেশীয় পিস্তল, ০২ টি থ্রিকোয়ার্টারগান, ০৪ রাউন্ড কার্তুজ, ০২ টি রামদা, ০১ টি স্যাটেলাইট ফোন, ০১ টি কম্পাস, ০১ টি জিপিএস, পাচারকৃত সদস্যদের ফেলে যাওয়া ১৬ টি মোবাইল, ১০ টি সিমকার্ড, ০১ টি হাতঘড়ি এবং নগদ ১,২০০/- টাকা উদ্ধারসহ ট্রলারটি জব্দ করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা কক্সবাজারের মানবপাচারকারী চক্রের একটি সিন্ডিকেট। মানবপাচারে তাদের মূল লক্ষ থাকে স্থানীয় গরীব বাংলাদেশী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মায়ানমার নাগরিক। স্থানীয় দালালদের (সিন্ডিকেটের সদস্য) মাধ্যমে গরীব বাঙ্গালী বা রোহিঙ্গাদের উচ্চ বেতনে বিভিন্ন পেশায় নিয়োজিত করানোর প্রলোভন দেখিয়ে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে তাদের রাজি করিয়ে জনপ্রতি তিনলক্ষ টাকার বিনিময়ে চুক্তি করে, যার মধ্যে পুরুষের পাশাপাশি নারী ও শিশু বিদ্যমান রয়েছে। প্রাথমিক অবস্থায় তারা ভিকটিমদের কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা গ্রহণ করে এবং বাকী টাকা পরবর্তীতে পরিশোধ করবে মর্মে চুক্তি হয়। চুক্তি অনুযায়ী ভিকটিমরা মানব পাচারকারীদের প্ররোচনায় অন্য দেশে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা করে। অতঃপর তারা ভিকটিমদের পার্শ্ববর্তী বিভিন্ন দেশে বিক্রি করে দেয় এবং নারীদের পতিতালয়ে কাজ করতে বাধ্য করায়
। দালালদের নিকট থেকে ভিকটিমদের পাচার করা বাবদ সর্বমোট ২,৫০,০০০/- টাকা গ্রহণের চুক্তির বিষয়ে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে এবং এ টাকা তারা অনলাইন ব্যাংকিং কিংবা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে তারা গ্রহণ করে থাকে। তারা আরো জানায়, যাত্রাপথে নারী ভিকটিমদেরকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন এবং ভিকটিমদের সাথে থাকা মোবাইল ফোন ও নগদ অর্থ হাতিয়ে নিত। এই চক্রটি সর্বমোট ৫২ জন ভিকটিম {৩৭ জন পুরুষ, ১৫ জন নারী (০৮ জন শিশুসহ) কে পাশ্ববর্তী দেশ মায়ানমারে বিক্রি করে আসার সময় র্যাবের হাতে গ্রেফতার হয়।
গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
(জেএস/এসপি/এপ্রিল ১৭, ২০২২)
পাঠকের মতামত:
- ‘টেকসই অর্থনৈতিক উন্নয়নে করপোরেট সুশাসনের বিকল্প নেই’
- নতুন পে-স্কেলে সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০২০০ টাকা
- মিত্রবাহিনীর সহায়তায় মুক্তিবাহিনী ভুরঙ্গামারী সম্পূর্ণরূপে হানাদার মুক্ত করে
- ১২ নভেম্বরকে রাষ্ট্রীয়ভাবে উপকূল দিবস হিসেবে স্বীকৃতির দাবি
- রাজা প্রতাপাদিত্যের সৃষ্টি শৈলির এক অপূর্ব নিদর্শণ
- সুবর্ণচরের সড়কে ঝরল ৩ প্রাণ
- গোপালগঞ্জে ৪৫৩ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা
- সুবর্ণচরে বিশুদ্ধ পানির সংকট নিরসনে ছাত্রদল সম্পাদক নাছিরের কল উপহার
- সাতক্ষীরার কদমতলা বাজারে মাদকের আখড়া বন্ধের দাবিতে দোকান বন্ধ রেখে মানববন্ধন
- গোবিপ্রবিতে প্রথমবারের মতো ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন কনফারেন্স
- ভেঙে যাচ্ছে রাস্তা, ধুলো-বালিতে বিপন্ন গ্রামবাসী ও শিক্ষার্থীরা
- ‘অনিয়মে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’
- ফুলপুরে প্রণোদনার সার ও বীজ বিতরণ
- কাহালুতে মন্দির সংলগ্ন ক্লাবঘর নির্মাণের অভিযোগ, ওসি ও এসিল্যান্ডের কাছে লিখিত আবেদন
- ঈশ্বরদীতে ইয়াবা-গাঁজাসহ নারী গ্রেপ্তার
- বগুড়ায় পিকআপের ধাক্কায় ব্যাংক কর্মকর্তা নিহত
- প্রতিষ্ঠাবার্ষিকী পালনকালে ওয়ার্ড যুবলীগ সভাপতি আটক
- কাপাসিয়ায় অভিভাবক সমাবেশ
- ইতালি প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- সালথায় নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এর উদ্বোধন
- চিত্রা এক্সপ্রেসের রুট পরিবর্তনের সিদ্ধান্তে ক্ষোভ, প্রতিবাদে সরব ঈশ্বরদীবাসী
- বাঙ্গালী হিন্দু-মুসলমানের চারিত্রিক বৈপরীত্য
- ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
- প্রথম প্রান্তিকে ওয়ালটনের বিক্রয় বেড়েছে, ২২৪.৭৪ কোটি টাকার মুনাফা
- ৫ বছর পর ‘মীরাক্কেল’ নিয়ে ফিরছেন মীর
- মহাদেবপুরে ট্রাকচাপায় নিহত ৫
- চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
- শ্রীনগরে আচরণবিধি লঙ্ঘন করে দোয়াতকলমের নির্বাচনী ক্যাম্প স্থাপন
- পঞ্চগড়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- শেরপুর পৌর আ.লীগের আয়োজনে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
- কলাপাড়ায় অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত
- ‘ফোবানার ভিশন ২০৪০ বাস্তবায়নই এখন আমার দিবারাত্রির স্বপ্ন’
- ধামরাইয়ে কুমারী পূজা অনুষ্ঠিত
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্টের শেষ সেমিফাইনালে বিজয়ী সৈয়দপুর
- কালিয়াকৈরে র্যাবের অভিযানে চাঁদাবাজ চক্রের ৮সদস্য গ্রেফতার
- জামালপুরে কবর খুঁড়ে ৩টি কঙ্কাল চুরি
- শকুন এবং আমি
- পাঁচ মামলায় জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভী
- ১০ ফুট লম্বা ইরাবতী ডলফিন ভেসে এসেছে কুয়াকাটায়
- নীলফামারী জেলা বিএনপির নেতৃত্বে নাটকীয় রদবদল
- ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত আলী আজগরের পরিবারের পাশে এসডিআই
- মুকুটি আর কুকুটি
- পঞ্চগড় জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী তেঁতুলিয়া
- ‘মব জাষ্টিস সরকার বরদাস্ত করবে না’
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
-1.gif)








