প্রধানমন্ত্রীর সাথে নতুন ঘরে ঈদ করতে চান নগরকান্দার ভূমিসহ গৃহপ্রাপ্তরা
দিলীপ চন্দ, ফরিদপুর : ঈদ উপলক্ষে ভূমিসহ গৃহপ্রাপ্তরা নতুন ঘরে প্রধানমন্ত্রীর সাথে ঈদ উদযাপন করতে চান। প্রধানমন্ত্রীকে তারা তাদের সাথে নতুন ঘরে বসে সেমাই আর ডাল ভাত খাওয়াতে ইচ্ছা প্রকাশ করেছেন। যিনি ঘর দিয়েছেন সেই প্রধানমন্ত্রীকে নিয়েই নতুন বাড়ি পাওয়ার আনন্দে ঈদের বিকেলটি কাটাতে চান ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাফই কাইচাইল ভূমিসহ গৃহপ্রাপ্তরা। এই আহবান জানিয়েছেন তারা।
মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর পর এবার পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষ্যে ফরিদপুরের নগরকান্দায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ভূমি ও গৃহহীনদের ভূমিসহ গৃহ প্রদান করা হচ্ছে। নতুন করে ১শ ১০টি পরিবার পাচ্ছে এই বাড়ি। সাথে সাথে জেলার মধ্যে নগরকান্দা উপজেলা ভূমিহীন মুক্ত হচ্ছে। এর আগে এই উপজেলায় আরো প্রায় ৩ শত ৫০ টি পরিবার জমিসহ ঘর পেয়েছে। এদিকে জেলায় ইতিমধ্যে ৫ হাজার পরিবার ভূমিসহ গৃহ প্রাপ্তের আওতায় এসেছে।
ফরিদপুর জেলা প্রশাসন সূত্রে জানা যায়, আগামী ২৬ এপ্রিল ২০২২ খ্রিস্টাব্দ মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি জেলার নগরকান্দা উপজেলার কাফই কাইচাইল এলাকায় জমিসহ নব নির্মিত গৃহ হস্তান্তর করবেন।
২১ এপ্রিল ২০২২ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার দুপুরে উপজেলার কাফই কাইচাইলের নব নির্মিত বসতি এলাকায় ঘর প্রাপ্তির তালিকায় থাকা অনেকের উপস্থিতি লক্ষ্য করা যায়। নিজের বরাদ্দ প্রাপ্ত ঘরের বারান্দায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুজিব বর্ষের লোগোযুক্ত ঘরের নেমপ্লেটের দিকে নিবিষ্ট মনে তাকিয়ে থাকা জাকির হোসেন। জানালেন, পরিবার নিয়ে ১৪ বছর যাবত থাকেন উপজেলার কাইচাইল এলাকায় শশুর আফসার মাতুব্বরের বাড়িতে। নিজের কোন জমি বা বাড়ি নাই। স্কুল পড়ুয়া দুই সন্তান নিয়ে সেখানেই তাদের দিনাতিপাত ঘটে। এবার ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে জমিসহ নতুন ঘর দিয়েছেন। এলাকার পোড়াদিয়া বাজারের বটতলা ফুটপাতের চা বিক্রেতা জাকিরের এবারের ঈদ নিজ বাড়িতে হবে বলে খুব খুশি। বলেন, ‘আমার পোলাপান নিয়ে নিজের বাড়িতে নিজের ঘরে ঈদ করুম। যে ঘর দিছে, সেই প্রধানমন্ত্রীরে নিয়ে ঈদ করবার চাই। সিমাই আর একমুঠ ডাল ভাত তাকে আমাগের ঘরে বসায়ে খাওয়াব্যের চাই।’
স্বামী পবিত্র মালোকে নিয়ে মাঝিকান্দায় চাচা শশুড় উত্তম মালোর বাড়িতে থাকেন বাসন্তী রানী (৪৫)। তিন মেয়ের মধ্যে এক মেয়েকে বিয়ে দিয়েছেন; অপর দু মেয়ের একজন ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে অনার্স প্রথম বর্ষে পড়ে। অপর জন পুরদিয়া স্কুলে পড়ে। স্বামী মাছ ধরে বিক্রি করেন। নিজের বাড়ি না থাকায় মেয়েদের বিয়ে নিয়ে বেশ চিন্তিত ছিলেন বাসন্তী। এবার সেই দুঃচিন্তা দূর হবে বলে জানালেন তিনি।
কাঠ মিস্ত্রি নূরে আলম। ‘দিন আনি দিন খাই’ অর্থনৈতিক অবস্থা থাকলেও বড় কষ্টের বিষয় ছিল নিজের বাড়ি না থাকা। বলেন, ‘যারা নিজের বা পৈত্রিক বাড়িতে থাকে তারা কোনদিনও পরের বাড়ি থাকার দুঃটা বুঝবে না। তিনি আরো বলেন, ঈদের দিনে বাচ্চাদের মুখে দু’চামুচ সেমাই তুলে দিতে পারি ঠিকই, কিন্তু ‘মাইনষের বাড়ি থাহে, নিজির বাড়ি নাই’ এই কথা শুনতি খুবই খাবার লাগতো। নিজেরে খুব ছোট মনে হত। মনটা সব সময় মরা থাকতো। সবাই দেখতেছে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রী জমি দিছে- ঘর দিছে। কিন্তু সে শুধু এগুলাই দেয় নাই, প্রধানমন্ত্রী আমাগো মনটা বড় করে দিছে। এখন বুক ফুলাইয়ে বলতি পারবো নিজের বাড়ি থাকি; মানইষের বাড়ি থাকি না।
তিনি আরো বলেন, ঈদের দিন প্রধানমন্ত্রী আমাদের এই নতুন ঘরে আসবেন- আমার বাচ্চাদের সাথে একটু সেমাই খাবেন এই চাই।
এলাকার জমিসহ নতুন ঘর প্রাপ্ত জান্নাতি আক্তার, সোহবারসহ বাসিন্দারা আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রীকে, ঈদের উপহারের সাথে সাথে তিনি যেন একটু সময় করে তাদের আনন্দের ভাগাভাগি করেন।
(ডিসি/এসপি/এপ্রিল ২১, ২০২২)
পাঠকের মতামত:
- প্রকৌশলীকে মারপিটের মামলায় জামায়াত নেতা হাজী নজরুলসহ দুইজনের জামিন নামঞ্জুর
- কানাইপুর বাজারে অগ্নিকাণ্ডে সার ও কিটনাশক গোডাউনসহ একাধিক দোকান ভস্মীভূত
- জামালপুর শহর পরিষ্কারে নামলেন মেয়রপ্রার্থী সোহেল রানা
- শেখ হাসিনা দেশে ফিরবেন
- কাপ্তাইয়ে এসএসসিতে ফল বিপর্যয়: পাশের হার ৫১.৮৮%, জিপিএ-৫ পেল ৪৬ জন
- প্রাইম ব্যাংক ও ম্যাভেন অটোমোবাইলস’র মধ্যে চুক্তি স্বাক্ষর
- সাতক্ষীরায় চারটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাশ করেনি কেউ
- নিখোঁজের ৩৮ ঘণ্টা পর ক্ষুদ্র ব্যবসায়ী কালাম সরদারের কাদামাখা লাশ উদ্ধার
- গৃহবধূকে বিভিন্ন সময় ধর্ষণ, সহযোগীসহ ধর্ষকের মৃত্যুদণ্ড
- বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী পালিত নড়াইলে
- দিনাজপুর শিক্ষা বোর্ডে ১৮ বিদ্যালয়ে পাস করেনি কোনো শিক্ষার্থী
- পুলিশ পরিদর্শকের গালে থাপ্পড় মেরে হত্যার হুমকি, কৃষক দল নেতা মজিব গ্রেপ্তার
- কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িসহ দেশের তিনটি গ্রাম ‘এসডিজি ভিলেজ’ হিসেবে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- শ্যামনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
- মুকসুদপুরে আড়াই লাখ টাকা মূল্যের ৯২টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ধ্বংস
- সাতক্ষীরা জেলা আ.লীগ নেতা নজরুল ইসলামের জামিন নামঞ্জুর
- সাংবাদিক সিরাজ মাসুদ পুত্রদ্বয়ের প্রাথমিকে বৃত্তি ও এসএসসিতে সাফল্য অর্জন
- দিনাজপুর বোর্ডে পাসের হার ৫৮.০৫ শতাংশ, এবার ছেলেরা এগিয়ে
- টুঙ্গিপাড়ায় রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত
- ভাইভা প্রত্যাশী ১৩৪০ ভবিষ্যৎ আইনজীবীর অপেক্ষার অবসান হোক
- উদ্যোক্তা অভিজ্ঞতা, কৌশলগত অনুসন্ধান ও নীতি-বিশ্লেষণকে যেভাবে একসূত্রে যুক্ত করছেন মো. ইমদাদুল হক সোহাগ
- কালিগঞ্জে ট্রাকের চাপায় শিশু মোস্তাকের মৃত্যু, পুলিশের ওপর হামলা
- ‘আজ আমারও জন্মদিন’
- প্রস্তুতি ম্যাচে হারের পরও আশাবাদী তাসকিন
- ‘গণতান্ত্রিক দেশে ইস্যু থাকবে, আলোচনায় সমাধান হবে’
- ভৈরবে পাদুকা শিল্পের উন্নয়ন বিষয়ক স্মার্ট প্রকল্পের পরিচিতি সভা ও মতবিনিময় কর্মশালা
- দেশের শ্রেষ্ঠ স্মার্ট ইউনিয়ন গঠনে কাজ করছেন ইয়াসিন আরাফাত চেয়ারম্যান
- খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে
- বরগুনায় ছাত্রলীগের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি
- নবীনগরকে একটি 'মডেল উপজেলা' হিসেবে গড়ে তোলার অঙ্গীকার চার প্রার্থীর
- দিনাজপুর শিক্ষা বোর্ডে ১৮ বিদ্যালয়ে পাস করেনি কোনো শিক্ষার্থী
- উদ্যোক্তা অভিজ্ঞতা, কৌশলগত অনুসন্ধান ও নীতি-বিশ্লেষণকে যেভাবে একসূত্রে যুক্ত করছেন মো. ইমদাদুল হক সোহাগ
- ‘জুলাই সনদের আগে নির্বাচনী রোডম্যাপ প্রতিশ্রুতি ভঙ্গের সামিল’
- কারাগারে বন্দি দিনগুলো নিয়ে সিনেমা বানাতে চান পরীমনি
- কুষ্টিয়ায় নিখোঁজের সাত ঘণ্টা পর নারীর মরদেহ উদ্ধার
- কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, প্রাণ গেল মামা-ভাগ্নের
- গোপালগঞ্জ সদর উপজেলার জলাবদ্ধ অনাবাদী জমিতে ভাসমান কৃষির আবাদ বাড়ছে
- সাবেক এমপি শফিকুল ইসলাম অপুর দুই দিনের রিমাণ্ড
- কৃতী শিক্ষার্থীদের মাঝে ত্রুটিপূর্ণ সাইকেল বিতরণ
- ৭ ডিসেম্বর সাতক্ষীরা মুক্ত দিবস
- পঞ্চগড় জোন পর্যায়ের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- কুষ্টিয়ার দৌলতপুরে রোগীবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি
- ২০২৭ বিশ্বকাপের পরিকল্পনা প্রকাশ করলো দক্ষিণ আফ্রিকা
- ‘আমাদের উদ্দেশ্য নির্বাচন করা, এটা এখন পরিষ্কার’
- দিনাজপুর বোর্ডে পাসের হার ৫৮.০৫ শতাংশ, এবার ছেলেরা এগিয়ে
১০ আগস্ট ২০২৬

-1.gif)