এক খুনের রহস্য উদঘাটন করতে গিয়ে জোড়া খুনের রহস্য উদঘাটন
দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরে স্কুলছাত্র খুনের রহস্যভেদ করতে গিয়ে আরেক কিশোর অটোচালক হত্যাকাণ্ডের সূত্র পেয়েছে পুলিশ। জোড়া খুনের ঘটনায় দুই ভাইসহ গ্রেফতার করা হয়েছে তিনজনকে।
বৃহস্পতিবার বিকেলে ফরিদপুরের পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। গ্রেফতারকৃতরা হলো- ফরিদপুর এপ্রিল সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের লোকমান খাঁর ডাঙ্গী গ্রামের মজিবর শেখের ছেলে আছমত শেখ, তার ভাই আশিক শেখ ও একই গ্রামের কাশেম মোল্লার ছেলে সাগর মোল্লা।
গত ১ এপ্রিল সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের আলমগীর বিশ্বাসের ছেলে সপ্তম শ্রেণির ছাত্র সাব্বির বিশ্বাসকে খুন করে তার অটোরিকশ ছিনতাই করা হয়। ঐ ঘটনার নিহতের বাবার দায়েরকৃত মামলার তদন্ত করতে গিয়ে একই দলের হাতে নাঈম শেখ নামে এক কিশোর অটোচালক হত্যার খোঁজ পেয়েছে পুলিশ।
প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মো. আলীমুজ্জামান জানান, গ্রেফতারকৃত তিনজন একইদিন আরেক অটোচালক নাঈম শেখকে হত্যা করে তার অটোরিকশা ছিনতাই করেছে। তারা দুটো খুনের দায় স্বীকার করেছে। গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যে বৃহস্পতিবার সকালে মাটির নিচ থেকে প্লাস্টিকের বস্তাবন্দি নাঈমের লাশ উদ্ধার করেছে পুলিশ।
তিনি আরো জানান, সাব্বির হত্যা মামলা তদন্তের এক পর্যায়ে পুলিশ জানতে পারে- আসামিরা একটি অটোরিকশা বিক্রির উদ্দেশ্যে গজারিয়া বাজার এলাকায় অবস্থান করছে। সেখান থেকেই অটোরিকশাসহ তিনজনকে গ্রেফতার করা হয়। পরে আসামিরা সাব্বির হত্যার কথা স্বীকার করে এবং তার অটোরিকশাটি গোয়ালচামট এলাকায় এক ব্যক্তির কাছে ১৭ হাজার ৫০০ টাকায় বিক্রি করেছে বলে জানায়।
পুলিশ সুপার জানান, জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিন আসামি একইদিন নাঈম শেখ হত্যা ও তার অটোরিকশা ছিনতাইয়ের কথা স্বীকার করে। তাদের দেওয়া তথ্য মতে- আছমতের বাড়ির পেছনে মাটির নিচ থেকে প্লাস্টিকের বস্তাবন্দি নাঈম শেখের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আরেকটি মামলা হয়েছে।
দুটি হত্যাকাণ্ডেই নিহত ও আসামিরা কিশোর। এ কারণে পুলিশকে সতর্কতার সঙ্গে কাজ করতে হচ্ছে। আসামিদের পরবর্তী আইনি ব্যবস্থা আদালতের নির্দেশনা অনুযায়ী নেয়া হবে বলেও প্রেস ব্রিফিংয়ে জানান পুলিশ সুপার আলীমুজ্জামান।
(ডিসি/এসপি/এপ্রিল ২২, ২০২২)
পাঠকের মতামত:
- 'নির্লজ্জ বেহায়া হতেই কী আমরা তোমাকে খুন করেছি কিংবা তোমাকে রক্ষা করিনি?'
- 'শেখ মুজিব দেশ ও জাতির শত্রু'
- সীতাকুণ্ডে বিষাক্ত গ্যাস লিকেজে মৃত্যু বেড়ে ৮
- ঈশ্বরদী জংশনে মহানন্দা ট্রেনে সান্টিং ইঞ্জিনের ধাক্কা, আহত ১৫
- কাপ্তাইয়ে শহীদ জিয়া স্মৃতি অলিম্পিকবার ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন সোনালী অতীত ক্লাব
- ১৫ আগস্ট ও শেখ হাসিনার ফেরা ঘিরে সাতক্ষীরায় ছাত্রলীগের মিছিল
- বঙ্গবন্ধুর ৫১ তম শাহাদাত বার্ষিকী ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার
- ‘শিক্ষা শুধু একাডেমিক কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ নয়’
- ‘১৮ বছর অনেক আন্দোলনের পর আমরা গণতন্ত্র পেয়েছি’
- কানাইপুরে একাধিক বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করলেন এমপি নায়াব ইউসুফ
- প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন আ.লীগ নেতা রাসেল
- বাগেরহাটে ইয়াবাসহ মাদককারবারী গ্রেপ্তার
- নোয়াখালীতে হাঁটু পানিতে দাঁড়িয়ে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন
- চাটমোহরে ধারালো অস্ত্রাঘাতে কুকুর হত্যার অভিযোগ
- গণমাধ্যমে বক্তব্য চাইলেই ক্ষেপে যান সাতক্ষীরার ডিসি কাউসার আজিজ
- ঈশ্বরদীতে স্কুল শিক্ষার্থীদের জন্য পারমাণবিক বিজ্ঞান শিক্ষা কর্মসূচি ও ভ্রাম্যমাণ বিজ্ঞান জাদুঘর প্রদর্শনী
- ৭০০ কলাগাছে কীটনাশক স্প্রে, ৪ লাখ টাকার ক্ষতি
- জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার উপহার সামগ্রী পেল নারী ফুটবলাররা
- গ্রিড আছে, আলো নেই: দায় কার?
- চন্দ্রঘোনা কেপিএমে ৯৫ কর্মীর পদোন্নতি
- পাংশায় মাকে হত্যার অভিযোগ মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে
- সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিস্ফোরণে ৫ শ্রমিক নিহত
- বিদ্যুৎ-গ্যাস সংকটে সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে জামায়াতের নিন্দা
- মেসির বাবার মৃত্যুতে নেইমারের হৃদয়ছোঁয়া বার্তা
- আরসিইপিতে যোগ দিতে অস্ট্রেলিয়ার সমর্থন চেয়েছে বাংলাদেশ
- মেধাবীরাই বদলাবে রাজনীতি
- পঞ্চগড় ব্যারিস্টার জমির উদ্দিন সরকার টুর্নামেন্টে চ্যাম্পিয়ন স্বপ্ন-সৌখিন
- বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে গ্রামীণফোনের ‘আগামীর চোখে বাংলাদেশ’
- ‘বাজি’ দিয়ে ফিরল কোক স্টুডিও বাংলা
- শরতের কাশফুল বাংলার প্রকৃতির সাদা শোভা
- কুমিল্লায় বিধবা আনোয়ারা হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আল-আমিন গ্রেফতার
- ৭ ডিসেম্বর গোপালগঞ্জ মুক্ত দিবস
- শ্রীনগরে ভাইস চেয়ারম্যান প্রার্থী এড.কামরুল হাসানের উঠান বৈঠক অনুষ্ঠিত
- মানুষ এবং বৈষম্য অসুখ
- অনুমোদন নেই, তবুও সীমানা প্রাচীর ভেঙে গেইট নির্মাণের দাবি
- প্রধান উপদেষ্টার সঙ্গে নিউ ইয়র্কে নিহত বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিবারের সাক্ষাত
- ৮ ডিসেম্বর লোহাগড়া হানাদার মুক্ত দিবস
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ স্মৃতি
- জাকসু নির্বাচনে ছাত্রদলের ভোট বর্জন
- লিবিয়ার উপকূলে নৌকাডুবি, নিহত ১৮, বাংলাদেশিসহ উদ্ধার ৯০
- বাংলাদেশের প্লাস্টিক পণ্য রপ্তানি বেড়েছে ২৬ শতাংশ
- ভৈরবে হিন্দু সম্প্রদায়ের শ্মশানগুলোর নাজুক চিত্র
- সীতাকুণ্ডে বিষাক্ত গ্যাস লিকেজে মৃত্যু বেড়ে ৮
- সাতক্ষীরায় পাকহানাদার বাহিনীর হাতে নিহত ৭০০ শরনার্থীর স্মরণসভা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)








