ভাঙ্গায় দুই ইউনিয়নবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ৩০
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : ফুটবল খেলাকে কেন্দ্র করে ভাঙ্গা উপজেলার ঘারুয়া ও চুমুরদী ইউনিয়ন বাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে ৪ পুলিশসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। এদের মধ্যে গুলিবিদ্ধ ৩জন সহ ৫জন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। সংঘর্ষ থামাতে পুলিশ ১৫ রাউন্ড শর্টগানের গুলি বর্ষণ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফরিদপুর থেকে অতিরিক্ত দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকালে ঘারুয়া ইউনিয়নের ঘারুয়া ও চৌকিঘাটা গ্রামের ছেলেদের সাথে পার্শ্ববর্তী চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী গ্রামের ছেলেদের ফুটবল খেলা চলছিল। এসময় দুইদল খেলোয়ারদের মধ্যে তর্ক বিতর্ক ও হাতাহাতি হয়। এর সূত্রধরে পরদিন শনিবার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী গ্রামের ২০/২৫ জন ছেলে বিকালে ঘারুয়া বাজারে যায়। এরা উত্তেজিত থাকায় ঘারুয়া ইউনিয়নের চেয়ারম্যান সফিউদ্দিন মোল্লা এদেরকে থামাতে এলে এরা চেয়ারম্যানের উপর চড়াও হয়। এসময় চেয়ারম্যানের ভাই ওবায়দুর মোল্লা (৪০) প্রতিবাদ করায় তাকেও মেরে গুরুতর আহত করে। এসময় ঘারুয়ার লোকজন পুর্ব সদরদী গ্রামের জনি (৩০)কে পিটিয়ে আহত করে। আহত ওবায়দুর মোল্লা ও জনি কে শনিবার সন্ধ্যায় গুরুতর আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এঘটনাকে কেন্দ্র করে রবিবার সকালে ঘারুয়া ও চুমুরদী ইউনিয়নের কয়েক হাজার লোক দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষের প্রস্তুতি নিয়ে ঘারুয়া ও চমুরদী ইউনিয়নের মধ্যবর্তী কুমার নদের ব্রীজের দুই পাশে অবস্থান নেয়। এক পর্যায়ে সকাল ৯টার দিকে ঘারুয়া ইউনিয়নের উত্তেজিত জনতা চুমুরদী ইউনিয়নের পুর্ব সদরদী গ্রামের ব্রীজের ঢালে অবস্থিত ৫/৬টি দোকান ভাংচুর করে। পুলিশ সংঘর্ষ থামাতে শর্টগানের গুলি বর্ষণ করে। সকাল ১০টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ইমরান হোসেন জানান, ভাঙ্গা হাসপাতালে আসারপর গুলিবিদ্ধ ৩জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এছাড়া ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংঘর্ষে আহত ৪ পুলিশ সদস্য ও ৬ জন আহত রোগী চিকিৎসা নেন। আহত পুলিশ সদস্যরা হলেন ভাঙ্গা থানার উপপরিদর্শক মজিবুর রহমান, সহকারী উপপরিদর্শক আজাদ, কনেস্টবল আল-আমিন ও জামাল।
ঘারুয়া ইউনিয়নের চেয়ারম্যান সফিউদ্দিন মোল্লা জানান, গুলিবিদ্ধ ৩জনই ঘারুয়া ইউনিয়নের চৌকিঘাটা গ্রামের বাসিন্দা। এরা হলেন তারা মোল্লা(৫৫), মিরাজুল (৩০), লিটন মোল্লা (৩০)।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন, পুলিশ সংঘর্ষ থামাতে ১৪ রাউন্ড শর্টগানের গুলি করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। দুই ইউনিয়নের চেয়ারম্যানের সাথে আলোচনা করে সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বসে বিষয়টির ফয়সালা করা হবে।
(এডি/এএস/সেপ্টেম্বর ২৮, ২০১৪)
পাঠকের মতামত:
- জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রবাসীর পুকুরে বিষ প্রয়োগ
- ‘আবাসন খাতকে চাঙা করার চেষ্টা চলছে’
- ‘ভারত-বাংলাদেশ সম্পর্ক হতে হবে ন্যায্যতা ও সমতার ভিত্তিতে’
- রাজশাহীতে মুক্তিবাহিনী পাকহানাদারদের ওপর আক্রমণ চালায়
- মামলা-রিমান্ডের ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে
- গোপালগঞ্জ খালে ‘বাঁশের বেড়া’ দিয় মাছ শিকার
- ১২ মাসের স্ক্রিন প্রোটেকশন, অপো রেনো১৫ এফ ফাইভজিতে এক বছরের ক্রিয়েটিভ প্রতিশ্রুতি
- বিপন্ন সাংবাদিকতার কথকতা
- কাপ্তাই কেপিএম সিবিএ নির্বাচনে টানা পঞ্চম জয় পেল শ্রমিক-কর্মচারী পরিষদ
- টুঙ্গিপাড়ায় দুর্গাপূজা নিয়ে প্রস্তুতিমূলক সভা
- মা ইলিশ সংরক্ষণে পদ্মা পাড়ের লৌহজংয়ে বিশেষ সভা
- শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে প্রস্তুতি সভা
- সোনাতলার জালে সোনাতলা,জমজমাট ফুটবল ম্যাচে ছাগল পুরস্কার
- কাপসিয়ায় দুর্গা পূজা উপলক্ষে প্রস্তুতি সভা
- সালথায় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা
- ফুলপুরে নবজাতক নিয়ে মিথ্যা মামলা ও মানহানির প্রতিবাদে সংবাদ সম্মেলন
- উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশ অমান্য
- সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া খুন, গ্রেপ্তার মুহিদ ৪ দিনের রিমাণ্ডে
- ৬ ফুট খাড়া বাঁশের চাটাই বেয়ে স্কুলে যায় শিক্ষার্থীরা, ভোগান্তিতে ১০ হাজার মানুষ
- ২০ বছর ধরে বোনের সংসারে নিতাই, দুই মুঠো খাবার আর একটু মমতার আশায় কাটে দিন
- তুলার আমদানিনির্ভরতা কমাতে কৃষি ও শিল্পের সমন্বিত কৌশল প্রয়োজন
- টুঙ্গিপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫
- খাস কালেকশনের টাকা তুলছেন বিএনপি নেতা, ইউএনও বলছেন—‘ইজারা দেওয়া হয়নি’
- গোবিপ্রবিতে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের নবীন বরণ ও দায়িত্ব হস্তান্তর
- বিজুলী আলোক
- রূপপুর বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল এমডি
- ‘জামায়াত জনগণের সেবা করার সুযোগ পেলে সর্বপ্রথম বাংলাদেশ থেকে দুর্নীতি নির্মূল করা হবে’
- দ্বি-বার্ষিক নির্বাচন ঘিরে মুখর নীলফামারী প্রেস ক্লাব
- শাহরাস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ বসত ঘর পুড়ে ছাই, আহত ৩
- সরকারি বিল ইজারা নিয়েও মাছ ধরতে পারছেনা জেলেরা
- ঐতিহাসিক জালাল মঞ্চে বসেছিলো শত কবির মিলনমেলা উৎসব
- সিলেটের ঘরে ঘরে পাকা ধানের মৌ মৌ গন্ধ
- ‘ভারত-বাংলাদেশ সম্পর্ক হতে হবে ন্যায্যতা ও সমতার ভিত্তিতে’
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- যশোরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি
- জিয়া সেদিন বঙ্গবন্ধুকে কথা দিয়েছিলেন, 'স্যার, আমার বুক বিদ্ধ না করে বুলেট আপনার গায়ে লাগতে পারবে না'
- নিরাপত্তা নিয়ে শঙ্কা নুরের, স্বতন্ত্র প্রার্থী ঘিরে নজরদারি দাবি
- কেশবপুরে যৌথবাহিনীর অভিযানে আটক যুবদল নেতা উজ্জ্বলের মৃত্যু
- ধামরাইয়ে রাস্তা ঘাট এবং ড্রেন নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
- রাজশাহীতে সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা
- বৃহস্পতিবার রাজশাহী যাচ্ছেন তারেক রহমান
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
- ফানুস উৎসব থেকে বলছি
- নানা সংকটে নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘর
- ৭১’র যুদ্ধদিনে আমার বাবা গুলিবিদ্ধ
-1.gif)








