হবিগঞ্জে ডোপ টেস্ট জটিলতায় আটকে আছে ড্রাইভিং লাইসেন্স
তারেক হাবিব, হবিগঞ্জ : সারা দেশের ন্যায় হবিগঞ্জে ডোপ টেস্ট বিধিমালা’য় আটকে আছে অসংখ্য চালকদের ড্রাইভিং লাইসেন্স। সম্প্রতি চলতি বছরের ৩০ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে ডোপটেস্ট সংক্রান্ত এ নির্দেশনা। এতে পেশাদার গাড়িচালকদের পাশাপাশি বিপাকে পড়েছেন পরিবহন মালিকরাও। এর কারণে পর্যাপ্ত গাড়ি থাকলেও মিলছে না চালক। পেশাদার চালকদের পাশাপাশি চরম বিড়ম্বনায় পড়েছেন সাধারণ মানুষ ও দূরপাল্লার পণ্য পরিবহনকারী ব্যবসায়ীরা। এই জটিলতা নিয়ে জিবিকার তাগিতে রাস্তায় বের হলেই প্রতিনিয়তই মূখোমুখি হতে হচ্ছে ট্রাফিক পুলিশের। মাঝে মাঝে আবার গুনতে হচ্ছে জরিমানাও। ‘ডোপ টেস্ট বিধিমালা-২০১৯’র প্রাথমিক খসড়া চূড়ান্ত করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদফতর।
হবিগঞ্জ জেলা বিআরটি এর তথ্য মতে, ডোপ টেস্ট জটিলতায় আটকে আছে পেশাদার প্রায় ৩’শ নতুন এবং পুরনো নবায়নের ২’শ আবেদন। যেহেতু বিষয়টি দীর্ঘ মেয়াদী এবং সকলের জন্য বাধ্যতামূলক তাই হবিগঞ্জে ডোপ টেস্ট ব্যবস্থাপনা নিশ্চিত না হওয়া পর্যন্ত এ বিধান স্থগিতের দাবি করেছেন পেশাদার চালকরা।
ডোপটেস্ট সংক্রান্ত পাশ হওয়া খসড়া বিধিমালায় উলেখ আছে, কোনো ব্যক্তির মাদক পরীক্ষার ফলাফল ইতিবাচক বা পজেটিভ হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী শাস্তি দেয়া হবে। এক্ষেত্রে আইনের ৩৬ (৪) ধারা অনুযায়ী, মাদকাসক্ত ব্যক্তিকে আদালত মাদকাসক্তি চিকিৎসা দেয়া এবং আইনের ৩৬(৫) ধারা অনুযায়ী, কেউ নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্ট বা অসদাচরণ করলে কিংবা নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালালে অনূর্ধ্ব ১ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড দেয়া হবে। আইনের ৩৬(৬) ধারা অনুযায়ী, সরকারি গাড়ির চালক গাড়ি ব্যবহারকারী অফিসারের অনুপস্থিতিতে মাদকদ্রব্য পরিবহনের সময় আটক হলে অপরাধ অনুযায়ী আইনানুগ ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া ডোপ টেস্ট পজেটিভ হলে মাদক সেবনকারী ব্যক্তি সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিতে নিয়োগের ক্ষেত্রে অযোগ্য বলে বিবেচিত হবেন। পাশাপাশি চাকরিরত অবস্থায় ডোপ টেস্ট পজেটিভ হলে সরকারি চাকরি আইন অনুযায়ী তা অসদাচরণ হিসেবে গণ্য এবং আইন অনুযায়ী শাস্তি দেয়া হবে।
অন্যদিকে স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, আইন হলেও প্রয়োজনীয় বাজেট না থাকায় জেলা পর্যায়ে ডোপ টেস্ট কিট কেনার সুযোগ নেই তাদের। সংকট সমাধানে অধিদফতরে যোগাযোগ করেছেন স্বাস্থ্য বিভাগ।
হবিগঞ্জ জেলা বিআরটিএর সহকারী পরিচালক মো. হাবিবুর রহমান জানান, পেশাদার চালকদের হয়রাণি কমাতে ডোপ টেস্ট ছাড়াই আবেদন রেখে তাদের প্রাপ্তি স্বীকার রশিদ দেয়া হচ্ছে।
হবিগঞ্জে জেলা ট্রাফিক ইন্সপেক্টর হোসেনুজ্জামান জানান, চালকদের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাচাইকালে তাদের আবেদনের প্রাপ্তী স্বীকার রশিদ থাকলে মানবিক দিক বিচার করে অনেকটা ছাড় দেয়া হয়। তবে তা কখনোই আইনের বাহিরে নয়।
(টিএইচ/এএস/এপ্রিল ২৬, ২০২২)
পাঠকের মতামত:
- সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার
- থাইল্যান্ডে শুটিং করতে গিয়ে আহত অভিনেতা খায়রুল বাসার
- বাংলাদেশ সফর বাতিলের পথে ভারত
- বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- ‘জাতিসংঘে অনুমোদিত হবে এলডিসির সময় বৃদ্ধি’
- ‘মুক্তিযুদ্ধের ইতিহাসকে ছোট করার চেষ্টা করছে জামায়াত’
- ‘দেশে অনেক বড় আকারে বিদেশি বিনিয়োগ আসছে’
- জুলাই অভ্যুত্থানে ৩ লাখ ৫৩১১ গুলি ব্যবহার করেছে পুলিশ
- শ্যামনগরে অবৈধ কারেন্ট জাল জব্দ, আগুনে পুড়িয়ে বিনষ্ট
- ‘হরমুজ প্রণালী যুক্তরাষ্ট্রের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে’
- কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে দুই যুবক নিহত
- ভারত থেকে আসছে ১৯ রেল কোচ
- জিয়া সেদিন বঙ্গবন্ধুকে কথা দিয়েছিলেন, 'স্যার, আমার বুক বিদ্ধ না করে বুলেট আপনার গায়ে লাগতে পারবে না'
- দেশবাসী হানাদারদের বিতাড়িত করে স্বদেশ ভূমিকে মুক্ত করতে বদ্ধপরিকর
- নিজবাড়ি থেকে আলম চেয়ারম্যান গ্রেপ্তার
- বাগেরহাটে পিত্তথলির পাথর অপারেশনের সময় তরুণীর মৃত্যু
- আশাশুনিতে ক্ষুদ্র ব্যবসায়ী কালাম হত্যার ঘটনায় থানায় মামলা
- ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ মাদারীপুরবাসী
- প্রান্তিক উদ্যোক্তাদের অর্থায়ন সুবিধা দিতে পিকেএসএফ’র সাথে ব্র্যাক ব্যাংকের চুক্তি
- প্রতি এক হাজার টাকার বিপরীতে ৬৩ টাকা পলিসি বোনাস ঘোষণা গার্ডিয়ানের
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ট্রান্সপোর্ট এন্ড লজিস্টিক ম্যানেজমেন্ট বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
- কাশিয়ানীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- সাতক্ষীরায় সপ্তাহব্যাপি দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন
- বাইউস্টের ১৭তম ফাইন্যান্স কমিটির সভা অনুষ্ঠিত
- নসিমনের ধাক্কায় প্রাণ গেল যুবকের
- কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, প্রাণ গেল মামা-ভাগ্নের
- কুষ্টিয়ায় নিখোঁজের সাত ঘণ্টা পর নারীর মরদেহ উদ্ধার
- পঞ্চগড় জোন পর্যায়ের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- ২০২৭ বিশ্বকাপের পরিকল্পনা প্রকাশ করলো দক্ষিণ আফ্রিকা
- সাবেক এমপি শফিকুল ইসলাম অপুর দুই দিনের রিমাণ্ড
- কৃতী শিক্ষার্থীদের মাঝে ত্রুটিপূর্ণ সাইকেল বিতরণ
- শ্রীনগরে ফিরুজা বেগমের গণসংযোগ অব্যাহত
- ৭ ডিসেম্বর সাতক্ষীরা মুক্ত দিবস
- কুষ্টিয়ার দৌলতপুরে রোগীবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি
- ‘হরমুজ প্রণালী যুক্তরাষ্ট্রের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে’
- কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে দুই যুবক নিহত
- ‘খালেদার চিকিৎসায় আইন নয়, বাধা সরকার’
- মেঘনায় ঢল
- ‘আমাদের উদ্দেশ্য নির্বাচন করা, এটা এখন পরিষ্কার’
- শ্যামনগরে অবৈধ কারেন্ট জাল জব্দ, আগুনে পুড়িয়ে বিনষ্ট
- পঞ্চগড় ব্যারিস্টার জমির উদ্দিন সরকার টুর্নামেন্টে চ্যাম্পিয়ন স্বপ্ন-সৌখিন
- ‘বাজি’ দিয়ে ফিরল কোক স্টুডিও বাংলা
- শরতের কাশফুল বাংলার প্রকৃতির সাদা শোভা
- ৭ ডিসেম্বর গোপালগঞ্জ মুক্ত দিবস
- জুলাই অভ্যুত্থানে ৩ লাখ ৫৩১১ গুলি ব্যবহার করেছে পুলিশ
১২ আগস্ট ২০২৬
- সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার
- শ্যামনগরে অবৈধ কারেন্ট জাল জব্দ, আগুনে পুড়িয়ে বিনষ্ট
- কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে দুই যুবক নিহত
-1.gif)








