E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বঙ্গবন্ধু প্রথম ক্রিকেট লিগ

শেখ রাসেল ক্রীড়া চক্র ফাইনালে 

২০২২ এপ্রিল ২৯ ১৮:৩৬:৩৪
শেখ রাসেল ক্রীড়া চক্র ফাইনালে 

দিলীপ চন্দ, ফরিদপুর : শেখ জামাল স্টেডিয়াম এ অনুষ্ঠিত বঙ্গবন্ধু প্রথম বিভাগ ক্রিকেট লীগে ফাইনালে উঠেছে শেখ রাসেল ক্রীড়া চক্র। আগামীকাল প্রতিপক্ষ নগরকান্দা ক্রিকেট ক্লাবের মোকাবেলা করবে তারা। আজকে দ্বিতীয় সেমিফাইনালে তারা লিভারপুল একাদশকে ১৫৯ রানের বড় ব্যবধানে পরাজিত করে।

প্রথমে ব্যাট করতে নেমে শেখ রাসেল ক্রীড়া চক্র ব্যাটসম্যান রাজার ১০৭ রান সেঞ্চুরির সুবাদে ২৯০ রান সংগ্রহ করে এছাড়া ব্যাটসম্যানদের মধ্যে বাপ্পি ও একটি অর্ধ শতক হাঁকান । জবাবে লিভারপুল ক্রিকেট ক্লাব ১৩১ রানে সবকয়টি উইকেট হারায়।

অন্যদিকে টুর্নামেন্টের দুই ফাইনালিস্ট শেখ রাসেল ক্রীড়া চক্র ও নগরকান্দা ক্রিকেট ক্লাব ফাইনালে ওঠার সুবাদে আগামী বছর সরাসরি প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট এ অংশগ্রহন করার সুযোগ পাচ্ছে।

(ডিসি/এসপি/এপ্রিল ২৯, ২০২২)

পাঠকের মতামত:

১৯ জানুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test