E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সংস্কার সমাজ কল্যাণ সংঘ’র পক্ষ থেকে ঈদ উপহার ও নগদ অর্থ প্রদান 

২০২২ এপ্রিল ২৯ ১৯:০৪:১২
সংস্কার সমাজ কল্যাণ সংঘ’র পক্ষ থেকে ঈদ উপহার ও নগদ অর্থ প্রদান 

দিলীপ চন্দ, ফরিদপুর : পবিত্র ঈদ উপলক্ষে শারীরিক প্রতিবন্ধী মানুষের মাঝে যে সংগঠনটি তাদের ঈদের শুভেচ্ছা জানিয়ে তাদের পাশে দাঁড়াবে সংস্কার সমাজ কল্যাণ সংঘ। সংগঠনের কর্মীরা অসহায় প্রতিবন্ধীদের বাড়িতে বাড়িতে গিয়ে চিনিগুড়া চাউল, তেল, মুরগি, পিয়াজ, সেমাই, চিনি, দুধ ইত্যাদি পণ্য ও নগদ অর্থ  পৌছে দেয়।

এ সময় উপস্থিত ছিলেন সংস্থাটির সভাপতি জনাব সানজার উর রহমত, সাংগাঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, তথ্য ও প্রচার সম্পাদক মোঃ আরিফ সরদার। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট তরুণ ব্যবসায়ী জনাব মোঃ সার্জিল মিয়া। অন্যান্যদের মধ্যে ছিলেন ইদ্রিস বেপারী, মিলন সেক, শীতল, সোহানসহ আরো অনেকে।

(ডিসি/এসপি/এপ্রিল ২৯, ২০২২)

পাঠকের মতামত:

২৩ জানুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test