সালথায় পুলিশের হাত থেকে আসামি ছিনিয়ে নিল নারীরা!
সালথা প্রতিনিধি : ফরিদপুরের সালথায় দুই পুলিশ কর্মকর্তার কাছ থেকে গ্রেপ্তার হওয়ায় এক আসামিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। রবিবার দুপুর ১টার দিকে উপজেলার যদুনন্দী ইউনিয়নের খারদিয়া গ্রামের ছয়আনি পাড়া থেকে পুলিশের উপর হামলার মামলার আসামি তারা মিয়াকে (৫৩) গ্রেপ্তার করেন সালথা থানার এসআই খারদিয়া এলাকার বিট কর্মকর্তা মো. নাজমুল ও এএসআই মো. লিয়াকত হোসেন। তাদের গ্রেপ্তার অভিযানের সময় রুখে দাঁড়ায় ওখানকার কয়েকজন নারী। ১৮ থেকে ২০ জন নারী চড়াও হয়ে ওই দুই পুলিশের সাথে ধস্তাধস্তি করে তাদের কাছ থেকে ছিনিয়ে নেয় ওই আসামিকে। ছিনিয়ে নেওয়া আসামি তারা মিয়া খারদিয়ার ছয়আনি পাড়ার বাসিন্দা মৃত মো. মোফাজ্জেল মিয়ার ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের সিনিয়র সহকারি পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) সুমিনুর রহমান গণমাধ্যমকে বলেন, পুলিশ কর্মকর্তা নাজমুল ও লিয়াকত খারদিয়া গ্রামে গিয়ে আসামি তারা মিয়াকে ধরে ফেলেছিল। কিন্তু তখন ওই এলাকার ১৮ থেকে ২০ জন নারী এগিয়ে এসে পুলিশের উপর ঝাঁপিয়ে পড়েন। নারীরা দুই ভাগে ভাগ হয়ে দুই পুলিশ কর্মকর্তাকে ঝাপটে ধরে আলাদা করে ফেলেন। ওই সুযোগে তারা মিয়া পালিয়ে যায়। তিনি বলেন, পুলিশের এ অভিযানে কোন নারী পুলিশ না থাকায় নারীদের পক্ষে আসামিকে ছিনিয়ে নেওয়া সহজ হয়েছে।
খারদিয়া গ্রামের বাসিন্দাদের সাথে কথা বলে জানা গেছে- যদুনন্দী ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর মিয়ার সাথে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জেরে ওই এলাকায় বেশ কয়েকবার সংঘর্ষের ঘটনা ঘটে।
গত ২১ এপ্রিলের খারদিয়া এলাকায় এই দুই পক্ষের সংঘর্ষ হয়। সংঘর্ষ থামাতে আহত হয় বেশ কয়েকজন পুলিশ সদস্য। এ ঘটনায় পরে পুলিশের উপর হামলার অভিযোগে মামলা হয়। মামলার আসামি হিসেবে ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর মিয়া গ্রেপ্তার হন। গত বৃহস্পতিবার উভয়েই আদালত থেকে জামিন পেয়ে এলাকায় ফিরে আসেন।
তারা মিয়া ইউপি চেয়ারম্যান রফিক মোল্যার সমর্থক। তিনিও পুলিশের উপর হামলার মামলার আসামি। এছাড়া তার নামে ২০১৯ সালে একটি এবং ২০২০ সালে দুটি মামলা রয়েছে। চার মামলার এ আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে নারীদের হামলার শিকার হন ওই দুই পুলিশ সদস্য।
তবে ঘটনার বিষয় যদুনন্দী ইউপি চেয়ারম্যান মো. রফিক মোল্যার বক্তব্য নেওয়ার জন্য তাকে একাধিকবার ফোন করা হলেও তার বন্ধ পাওয়া যায়।
(এন/এসপি/মে ০১, ২০২২)
পাঠকের মতামত:
- ‘অর্থনৈতিক অবস্থা এতদিন আইসিইউতে ছিল, এখন কেবিনে’
- ‘যুক্তরাষ্ট্রের ভিসা পেতে আগাম বন্ড পরিশোধ করা যাবে না’
- জিয়াউর রহমানের ৯০তম জন্মদিনে সমাধিতে বিএনপির শ্রদ্ধা
- আকুর আচরণ ‘অসম্মানজনক’ বললেন সাইফ
- পর্দা নামলো ঢাকা চলচ্চিত্র উৎসবের, সেরা পুরস্কার যাদের হাতে
- আইনজীবী হত্যা মামলা, চিন্ময় কৃষ্ণসহ ৩৯ জনের বিরুদ্ধে চার্জ গঠন
- ঝিনাইদহে পুলিশের লুট হওয়া অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার
- ঝিনাইদহে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
- চিলিতে ভয়াবহ দাবানলে নিহত ১৯, জরুরি অবস্থা ঘোষণা
- গুয়াতেমালায় ৩০ দিনের জরুরি অবস্থা জারি
- টাঙ্গাইল-৫ সদর আসনে বিএনপি'র দ্বিচারিতায় স্বপ্ন বুনছে জামায়াত
- অবিলম্বে ৯ম পে স্কেল বাস্তবায়নের দাবি
- ৩১ জানুয়ারির মধ্যে বৈধ অস্ত্র থানায় জমা দেওয়ার নির্দেশ
- ঊর্ধ্বগতি রোধে ২ লাখ টন চাল আমদানির অনুমতি পাচ্ছে ২৩২ প্রতিষ্ঠান
- ফরিদপুরে কোটি টাকা মূল্যের দুর্লভ কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ১
- ‘নয়া শাসনতন্ত্রে সকল প্রদেশকে পূর্ণ স্বায়ত্বশাসন প্রদানের দাবি’
- তারেক রহমানের সঙ্গে জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ দলের সাক্ষাৎ
- মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৭
- শিক্ষার্থীদের দায়িত্বশীল আচরণ ও সহনশীল নেতৃত্ব গড়ার আহ্বান
- ‘ফেব্রুয়ারির শেষে রূপপুরের প্রথম ইউনিটে ফুয়েল লোডিং সম্পন্ন হবে’
- টুঙ্গিপাড়ায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ইউপি সদস্য ও যুবলীগ নেতা গ্রেপ্তার
- সুন্দরবন থেকে হরিণ শিকারের দুই শতাধিক ফাঁদ উদ্ধার
- ডেইলি স্টার-প্রথম আলো কাণ্ডে ভীত গণমাধ্যম : মোমিন মেহেদী
- নড়াইলে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
- ‘গোপালগঞ্জে একটি শান্তিপূর্ণ নির্বাচন করার লক্ষ্যে আমরা কাজ করছি’
- আদমদীঘিতে তিন জুয়াড়ি গ্রেপ্তার
- দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেলো নতুন তিন সিনেমা
- নবীনগরে সুশান্ত হত্যার এক মাসেও গ্রেপ্তার হয়নি কেউ
- ‘আসবে নতুন দিন, বদলে যাবে বাংলাদেশ’
- প্রধান উপদেষ্টার নিউ ইয়র্ক আগমনে বিএনপির আনন্দ, আ.লীগের বিক্ষোভ
- সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জেলের মৃত্যু
- ‘শেখ হাসিনা অসহায় মানুষদের পরম বন্ধু’
- গৌরীপুরে শিক্ষকের বিরুদ্ধে স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ
- পুলিশের সঙ্গে সংঘর্ষে রংপুরে বেরোবি শিক্ষার্থী নিহত
- 'কী কঠিন হৃদয় তার! এই জন্যই বুঝি তিনি সানগ্লাসে চোখ ঢেকে রাখতেন; চোখ দেখলেও নাকি খুনী চেনা যায়!'
- ‘ভারতের সঙ্গে আর নিরবতা নয়’
- নবীনগরে সুশান্ত হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার ৩
- ভাত নাকি রুটি, কার জন্য কোনটা ভালো
- ‘অবিলম্বে সেলিম তালুকদারের হত্যকারী জালিমদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে’
- তরুণ বিজ্ঞানীদের রুশ ‘ভিজভ’ পুরষ্কার জেতার সুযোগ
- জিয়াউর রহমানের ৯০তম জন্মদিনে সমাধিতে বিএনপির শ্রদ্ধা
- আইনজীবী হত্যা মামলা, চিন্ময় কৃষ্ণসহ ৩৯ জনের বিরুদ্ধে চার্জ গঠন
- বরগুনায় মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান
- দশ মাসে আ.লীগের ৩ হাজার নেতাকর্মী গ্রেপ্তার
- ৭১৯ কোটি ৫০ লাখ টাকার কেসিসির বাজেট ঘোষণা
১৯ জানুয়ারি ২০২৬
- ঝিনাইদহে পুলিশের লুট হওয়া অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার
- ঝিনাইদহে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
- টাঙ্গাইল-৫ সদর আসনে বিএনপি'র দ্বিচারিতায় স্বপ্ন বুনছে জামায়াত
- ফরিদপুরে কোটি টাকা মূল্যের দুর্লভ কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ১
- মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৭
-1.gif)








