সালথায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
সালথা প্রতিনিধি : পুলিশের ওপর হামলা ও কাজে বাঁধা দেয়ার মামলায় ফরিদপুরের সালথা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার রেজাউর রহমান চয়নকে (৪৫) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। চয়ন সালথা উপজেলার গট্টি ইউনিয়নের সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
রবিবার (১ মার্চ) সকালে ফরিদপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। এই পুলিশ কর্মকর্তা জানান, শনিবার (৩০ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে ফরিদপুর শহরের নিউমার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সালথা থানায় পুলিশের ওপর হামলা ও পুলিশের কাজে বাধা দেয়ার একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
সালথা থানার অফিসার ইনচার্জ শেখ মো. সাদীক জানান, গত ১১ এপ্রিল সালথা উপজেলার গট্টি ও আটঘর দুই ইউনিয়নবাসী সংঘর্ষে লিপ্ত হয়। দুই পক্ষ রাত ৯টার দিকে গট্টির সিংপ্রতাপ গ্রামে দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে মুখোমুখি হয়। খবর পেয়ে থানা পুলিশের এসআই মোজাম্মেলের নেতৃত্বে একদল পুলিশ সংঘর্ষ থামাতে গেলে পুলিশের ওপর হামলা করা হয়। এসময় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। ওই ঘটনায় ১৪ এপ্রিল থানায় মামলা হয়। মামলার তদন্তে চয়নের সম্পৃক্ততা পাওয়া গেলে তাকে গ্রেফতার করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ফরিদপুরের সালথা এলাকায় গ্রাম্য মোড়লদের ‘কাইজ্জা’ সংস্কৃতি বিদ্যমান। গ্রেফতার চয়ন গট্টি ইউনিয়নের একটি গ্রাম্য দলের নেতৃত্ব দিতেন। তিনি গত ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে অংশ নেন। নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী বিজয়ী হন। এরপর থেকে বিদ্রোহী প্রার্থী খন্দকার রেজাউর রহমান চয়নসহ আরেক বিদ্রোহী প্রার্থীরা এক হয়ে গট্টি ইউনিয়নের বিভিন্ন সময় বিভিন্ন গ্রামে উস্কানি দিয়ে সংঘর্ষ ঘটিয়ে তাতে নেতৃত্ব দিতেন।
রমযান মাসের শুরু থেকেই এলাকায় বেশ কয়েকটি সংঘর্ষ ও বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটে। ওই সময় পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে বেশ কয়েকজনকে আটক করে। পরে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ গট্টিতে বিশেষ অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে গ্রেফতার করেন।
(এন/এসপি/মে ০১, ২০২২)
পাঠকের মতামত:
- সোনার দাম এক লাফে বাড়লো ৫২৪৯ টাকা
- প্রথমবারের মতো একসঙ্গে চঞ্চল চৌধুরী ও পরীমনি
- আজ ‘শহীদ আনোয়ারা দিবস’
- সাতক্ষীরা- ৩ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করেননি বিএনপির বিদ্রোহী প্রার্থী
- গোপালগঞ্জের ৩ আসনে লড়বেন ২৭ প্রার্থী
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৪৭৫ শিক্ষার্থী পেল মেধা বৃত্তি
- নড়াইলে দেশীয় অস্ত্রসহ থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক গ্রেফতার
- নগর নিরাপত্তা ও দুর্যোগ প্রস্তুতি জোরদারে নতুন ফায়ার সার্ভিস সদর দপ্তর নির্মাণ শুরু
- লৌহজংয়ে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
- তালায় ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই কোটি ১০ লাখ টাকা লুট
- ভূমি বুঝে পেতে ২৫ বছর ধরে লড়াই করছেন ভূমিহীন বৃদ্ধ খালেক
- স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা ফিরোজকে বহিষ্কার করল বিএনপি
- ঈশ্বরগঞ্জে গণভোট নিয়ে অবহিতকরণ সভা
- ঈশ্বরগঞ্জে প্রতিবন্ধী শিশুদের শিক্ষা উপবৃত্তি শীর্ষক সেমিনার
- কাপ্তাইয়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ জিয়ার ৯০তম জন্মবার্ষিকী পালিত
- ভূরুঙ্গামারীতে সোনাহাট সেতুর পাটাতন ভেঙে যান চলাচল বন্ধ
- সাতক্ষীরায় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ কোরেক্স সিরাপ উদ্ধার
- নড়াইলে সংঘর্ষে যুবক নিহত, আহত ৭
- ঠাকুরগাঁওয়ে বিএনপির স্বতন্ত্র প্রার্থী মর্তুজার মনোনয়ন প্রত্যাহার
- গোপালগঞ্জ- ৩ আসনে জোটের প্রার্থীর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী রেজাউল করিম
- নগরকান্দা উপজেলা পরিষদের সাধারণ সভা
- গোপালগঞ্জে গণভোট নিয়ে ইমাম সম্মেলন
- ‘নির্বাচনী বিধি ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা’
- মুকসুদপুরে ২ আ.লীগ নেতার পদত্যাগের ঘোষণা
- গোপালগঞ্জে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- ‘আসবে নতুন দিন, বদলে যাবে বাংলাদেশ’
- সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জেলের মৃত্যু
- ‘শেখ হাসিনা অসহায় মানুষদের পরম বন্ধু’
- গৌরীপুরে শিক্ষকের বিরুদ্ধে স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ
- পুলিশের সঙ্গে সংঘর্ষে রংপুরে বেরোবি শিক্ষার্থী নিহত
- 'কী কঠিন হৃদয় তার! এই জন্যই বুঝি তিনি সানগ্লাসে চোখ ঢেকে রাখতেন; চোখ দেখলেও নাকি খুনী চেনা যায়!'
- তরুণ বিজ্ঞানীদের রুশ ‘ভিজভ’ পুরষ্কার জেতার সুযোগ
- ‘ভারতের সঙ্গে আর নিরবতা নয়’
- ‘অবিলম্বে সেলিম তালুকদারের হত্যকারী জালিমদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে’
- ভাত নাকি রুটি, কার জন্য কোনটা ভালো
- নবীনগরে সুশান্ত হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার ৩
- বরগুনায় মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান
- দশ মাসে আ.লীগের ৩ হাজার নেতাকর্মী গ্রেপ্তার
- ৭১৯ কোটি ৫০ লাখ টাকার কেসিসির বাজেট ঘোষণা
- বঙ্গোপসাগরে নৌকাডুবি, শিশুসহ ৯ রোহিঙ্গার মৃত্যু
- সঞ্চালক হিসেবে আবারও স্বীকৃতি পেলেন সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু
- ‘শাহজালালের আগুন ফ্যাসিস্ট হাসিনার নাশকতার অংশ’
- পারিবারিক ষড়যন্ত্রের শিকার ব্যবসায়ী আবুল বাশার শামীম
- বিএনপির প্রার্থী বাছাই নিয়ে জমে উঠেছে সমীকরণ
- ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু
-1.gif)








