E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বোয়ালমারীতে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমানের পক্ষে যুবলীগের শাড়ি কাপড় বিতরণ

২০২২ মে ০২ ১৭:১১:০৭
বোয়ালমারীতে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমানের পক্ষে যুবলীগের শাড়ি কাপড় বিতরণ

কাজী হাসান ফিরোজ, বোয়ালমারী : ফরিদপুরের বোয়ালমারীতে বাংলাদেশ আওয়ামিলীগের প্রেসিডিয়াম সদস্য জনাব আব্দুর রহমান এর পক্ষে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শাড়ি কাপড় বিতরণ করে আওয়ামী যুবলীগ বোয়ালমারী উপজেলা শাখা। আজ (০১/০৫/২০২২) সকাল ১১ টায় স্থানীয় জেলা পরিষদ ডাক বাংলো প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দলীয় নেতা কর্মী কর্তৃক বাছাইকৃত র্পাঁচ শতাধিক গরীব ও দুস্থদের মধ্যে শাড়ি কাপড় বিতরণ করা হয়েছে।  

শাড়ি বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এম,এম,আসাদুজ্জামান মিন্টু, চতুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য শরীফ মো. সেলিমুজ্জামান লিটু,জেলা যুবলীগ সদস্য দাউদুজ্জামান দাউদ, সদর ইউনিয়ন আ’লীগের সভাপতি আ. ওহাব তারা মোল্যা, ওবায়দুর মৃধা, রবিউল ইসলাম, ইমরুল চৌধুরী, পৌর ছাত্রলীগের সভাপতি আমিনুর রহমান ফাহিম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মৃদুল প্রমুখ।

(কেএফ/এসপি/মে ০২, ২০২২)

পাঠকের মতামত:

১৯ জানুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test