আমি সবার, সবাইকে নিয়েই পথ চলতে চাই : মাশরাফি
রূপক মুখার্জি, লোহাগড়া : টেন্ডারবাজি ও বাড়ি দখলসহ নানান অপরাধমূলক কর্মকান্ডের বিষয়ে নড়াইলবাসীর কাছে নিজের অবস্থান পরিষ্কার করেছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক সফল অধিনায়ক মাশরাফি বিন মোর্তুজা।
শনিবার (৭ মে) তার মাশরাফি বিন মোর্তুজা-এমপি নামের যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে নিজের অবস্থান পরিষ্কার করেন । তার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো।
তিনি লিখেছেন- প্রিয় নড়াইলবাসী, আসসালামু আলাইকুম। আমি আপনাদের ভোটে নির্বাচিত প্রতিনিধি, তাই আমি মনে করি আপনাদের কাছে আমার কাজের জবাবদিহিতা নিশ্চিত করা আমার অন্যতম দায়িত্ব। সেই দায়বদ্ধতা থেকে আমি আপনাদের উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু বিষয় সবিনয়ে অবগত করতে চাই। আমি বিভিন্ন সময়ে খবর পাই যে, নড়াইলের কোথাও কোথাও অনেকেই নিজেকে আমার গ্রুপ বা আমার লোক বলে পরিচয় দেন। উদাহরণস্বরূপ বলবো, লোহাগড়া পৌরসভার কোন টেন্ডার/ ইজারা হলে সেখানে নাকি আমার নামে একটা গ্রুপ কাজ পায়। এমনকি নড়াইল পৌরসভাসহ বিভিন্ন জায়গায় কিছু লোক এমন পরিচয় দেন বলে আমি জেনেছি।
এ বিষয়ে আমি আগেও বলেছি এবং এখন আবারও বলছি, আমার কোন গ্রুপ নাই। আমার বিশেষ পছন্দনীয় কোন ব্যক্তিও নাই। জননেত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ। এই দলে এটাই একমাত্র গ্রুপ। এখানে আমি কেন, কারও নামেই কোন গ্রুপ নাই। আমি এটা বিশ্বাস করি ও ধারণ করি। আমার বিশেষ পছন্দনীয় কোন ব্যক্তি নাই। কেউ যদি কোথাও এমনটা পরিচয় দেয়, তাহলে বুঝবেন তিনি ব্যক্তিগত কোন সুবিধা পাওয়ার আশায় আমার নাম ভাঙ্গাচ্ছেন।
আমি সবাইকে নিয়ে পথ চলতে চাই। বিশেষ কাউকে সুবিধা দিতে আপনারা কেউ আমাকে এমপি করেননি। আমি সবার, আর সবাইকে নিয়েও পথ চলতে চাই। আমার নাম ভাঙ্গিয়ে যদি কেউ ফায়দা লুটতে চায় তাহলে সরাসরি আমাকে অথবা প্রশাসনকে অবগত করবেন। আমি সবার এমপি হতে চাই। আশা করি, স্বার্থান্বেষী একটি মহলের চক্রান্তে আপনারা আমাকে ভুল বুঝবেন না। আমি কাউকে বিশেষ সুবিধা দিতে কখনও কোথাও ফোন করি না। আমি ক্রিকেটাঙ্গন থেকে জন্মভূমি নড়াইলের রাজনীতিতে এসেছি শুধুমাত্র নড়াইলের কাঙ্খিত উন্নয়ন করার জন্য, ব্যক্তি উন্নয়ন বা কাউকে বিশেষ সুবিধা দিতে আমি আসিনি এবং এজন্য আপনারাও আমাকে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করেননি।
আমরা সবাই ছোট্ট জেলা নড়াইলের বাসিন্দা। ছোট্ট এই জেলাকে বিভিন্ন গ্রুপ, সাব গ্রুপে ভাগ করে আরও ছোট করে ফেলা, খন্ড-বিখন্ড করা আমাদের সংকীর্ণতার পরিচায়ক। আয়তনে নড়াইল ছোট হলেও ঐক্যে, বন্ধনে আমরা সবাই মিলে অনেক বড় জেলা হতে চাই। আয়তনের ক্ষুদ্রতাকে চিন্তা চেতনার ক্ষুদ্রতা দিয়ে আরও সংকীর্ণ করতে চাই না।
আসুন, আমরা সকলে এলক্ষে একসাথে কাজ করি।
যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে মাশরাফি বিন মোর্তুজার দেওয়া স্ট্যাটাসটি তার নির্বাচনী এলাকা নড়াইল-লোহাগড়ায় ছড়িয়ে পড়লে এলাকার সচেতন মানুষজন তাকে সাধুবাদ জানিয়েছেন।
(আরএম/এসপি/মে ০৮, ২০২২)
পাঠকের মতামত:
- সাতক্ষীরার হিমসাগর যাচ্ছে ইউরোপে
- ফরিদপুরে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- বড়াইগ্রামে বোরো ধান, চাল ও গম সংগ্রহের উদ্বোধন
- শ্যামনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
- গাজীপুরের ৫ হত্যা মামলার প্রধান অভিযুক্ত ফোরকানের লাশ পদ্মায় উদ্ধার
- মার্সেল ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন টাঙ্গাইলের হাবিবুর
- সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমানের লাশ আসছে রাতে, দাফন সোমবার
- পদ্মা সেতু সংলগ্ন লৌহজংয়ে মাটি লুটের মহোৎসব
- ৪০ বছর পর উদ্ধার ২৫ কোটি টাকার সরকারি জমি
- সুবর্ণচরে জামায়াত নেতার বাড়িতে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার
- কর্ণফুলী ঘাটের অসাবধানতা কেড়ে নিল ফুটফুটে শিশুর প্রাণ
- টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে নারী নিহত
- চাটমোহরে বিএমডিএ চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিনকে সংবর্ধনা
- গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরাম কমিটি পুনঃগঠন
- টেলিযোগাযোগ আনবে সমৃদ্ধ ও বৈষম্যহীন নতুন বিশ্ব
- স্বপ্ন থেকে বাস্তবে রূপপুর
- জননেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রস্থান: ‘জয় বাংলা’র স্রোতে ভীতিহীন এক জনসমুদ্র
- মব সৃষ্টি করে পদত্যাগে বাধ্য করা মাদরাসার অধ্যক্ষকে চাকুরিতে পুনর্বহালের দাবি
- ৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি
- কালের স্বাক্ষী লোহাগড়ার ইতনার 'নহবতখানা'
- সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা মারা গেছেন
- ‘রাজনৈতিক হস্তক্ষেপে শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে’
- ‘কারিনা, বাংলাদেশ তোমাকে মনে রাখবে’
- সাতক্ষীরায় মাদ্রাসা ও এতিমখানার উপাধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ
- শ্যামনগরে বৈশাখী শিবের চড়ক পূজা অনুষ্ঠিত
- মেহেরপুরের গাংনীতে রাতের আঁধারে শিক্ষার্থীর বাড়িতে ইউএনও
- উচিৎ জবাব
- হ্যামকো গ্রুপের কারখানায় ডাকাতি, কোটি টাকার মালামাল লুট
- সালথায় ইয়াবাসহ আটক ২
- বীর মুক্তিযোদ্ধা সখিনা বেগম আর নেই
- নবীনগরে আ.লীগ নেতা নাছির উদ্দিনের ইট ভাটায় অভিযান, ৫ লাখ টাকা জরিমানা
- তিস্তাসহ ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবি
- ভিভো ভি৪০ লাইট, ডিজাইনে নতুন ফিউশন
- কুষ্টিয়া আদালতে ছাত্রলীগ নেতার 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' স্লোগান
- নির্ভীক এর মোড়ক উন্মোচন করলেন ওবায়দুল কাদের
- মোজাহেদুল ইসলামের ‘এআই শিখুন, টাকা গুনুন’ বই বাজারে
- ঠাকুরগাঁওয়ে বয়লার বিষ্ফোরণে একই পরিবারের তিনজন নিহত
- মনোহরগঞ্জে ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
- সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমানের লাশ আসছে রাতে, দাফন সোমবার
- কুমিল্লায় ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার ৫ যাত্রী নিহত
- সাকিবের ঝড়ের পরও ফাইনালে স্বপ্নভঙ্গ মন্ট্রিল টাইগার্সের
- শহীদ বুদ্ধিজীবি দিবসে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আলোর মিছিল বগুড়ায়
- সাংবাদিক হাসিবুর রহমান রিজুকে হত্যাচেষ্টার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন
- বিদ্যার মাহাত্ম্য
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
-1.gif)








