মুন্সিগঞ্জে প্রাইভেটকার খালে পড়ে দুই কিশোরের মৃত্যু
মুন্সিগঞ্জ প্রতিনিধি : মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে নৈশভ্রমণে বের হয়ে প্রাইভেটকার খালে পড়ে দুই কিশোর নিহত ও একজন আহত হয়েছে। শুক্রবার (১৪ মে) দিনগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার পুরাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো, সদরের উত্তর চরমশুরা এলাকার শরফতউল্লাহর ছেলে ফাহিম (১৬) ও একই এলাকার মো. মানিকের ছেলে জিসান (১৯)। এ ঘটনায় আহত জাহিদকে (১৬) মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে বাড়ি থেকে প্রাইভেটকার নিয়ে জেলা সদর থেকে টঙ্গীবাড়ী উপজেলার দীঘিরপাড়ের অভিমুখে যাচ্ছিলো তিন বন্ধু। পথে পুরাবাজারের ঝুঁকিপূর্ণ বেইলি সেতু ভেঙে নতুন করে নির্মাণাধীন। ফলে পাশে নতুন সেতু দিয়ে চলাচলের রাস্তা করা হয়েছে। কিন্তু দ্রুত গতির গাড়িটি নতুন সেতু দিয়ে না গিয়ে নির্মাণাধীন বেইলি সেতু দিয়ে অতিক্রম করার সময় খালের পানিতে পড়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসাপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, তিন বন্ধুসহ দুর্ঘটনা কবলিত গাড়িটি গভীর খাদে পানিতে পড়ে যায়। খবর পেয়ে গাড়িতে থাকা তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে দুইজনের মৃত্যু হয়। নিহতদের ড্রাইভিং লাইসেন্স ছিলো কিনা ও তারা সেখানে কী করছিলো তা তদন্ত সাপেক্ষে বলা যাবে।
এদিকে নিহতদের স্বজনদের আহাজারিতে হাসপাতালে তৈরি হয় শোকাবহ এক পরিবেশ। স্বজনরা বলছেন নির্মাণাধীন ভাঙা সেতুতে সতর্কবার্তা থাকলে হয়তো এ দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো।
(ওএস/এএস/মে ১৪, ২০২২)
পাঠকের মতামত:
- ‘টেকসই অর্থনৈতিক উন্নয়নে করপোরেট সুশাসনের বিকল্প নেই’
- নতুন পে-স্কেলে সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০২০০ টাকা
- মিত্রবাহিনীর সহায়তায় মুক্তিবাহিনী ভুরঙ্গামারী সম্পূর্ণরূপে হানাদার মুক্ত করে
- ১২ নভেম্বরকে রাষ্ট্রীয়ভাবে উপকূল দিবস হিসেবে স্বীকৃতির দাবি
- রাজা প্রতাপাদিত্যের সৃষ্টি শৈলির এক অপূর্ব নিদর্শণ
- সুবর্ণচরের সড়কে ঝরল ৩ প্রাণ
- গোপালগঞ্জে ৪৫৩ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা
- সুবর্ণচরে বিশুদ্ধ পানির সংকট নিরসনে ছাত্রদল সম্পাদক নাছিরের কল উপহার
- সাতক্ষীরার কদমতলা বাজারে মাদকের আখড়া বন্ধের দাবিতে দোকান বন্ধ রেখে মানববন্ধন
- গোবিপ্রবিতে প্রথমবারের মতো ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন কনফারেন্স
- ভেঙে যাচ্ছে রাস্তা, ধুলো-বালিতে বিপন্ন গ্রামবাসী ও শিক্ষার্থীরা
- ‘অনিয়মে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’
- ফুলপুরে প্রণোদনার সার ও বীজ বিতরণ
- কাহালুতে মন্দির সংলগ্ন ক্লাবঘর নির্মাণের অভিযোগ, ওসি ও এসিল্যান্ডের কাছে লিখিত আবেদন
- ঈশ্বরদীতে ইয়াবা-গাঁজাসহ নারী গ্রেপ্তার
- বগুড়ায় পিকআপের ধাক্কায় ব্যাংক কর্মকর্তা নিহত
- প্রতিষ্ঠাবার্ষিকী পালনকালে ওয়ার্ড যুবলীগ সভাপতি আটক
- কাপাসিয়ায় অভিভাবক সমাবেশ
- ইতালি প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- সালথায় নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এর উদ্বোধন
- চিত্রা এক্সপ্রেসের রুট পরিবর্তনের সিদ্ধান্তে ক্ষোভ, প্রতিবাদে সরব ঈশ্বরদীবাসী
- বাঙ্গালী হিন্দু-মুসলমানের চারিত্রিক বৈপরীত্য
- ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
- প্রথম প্রান্তিকে ওয়ালটনের বিক্রয় বেড়েছে, ২২৪.৭৪ কোটি টাকার মুনাফা
- ৫ বছর পর ‘মীরাক্কেল’ নিয়ে ফিরছেন মীর
- মহাদেবপুরে ট্রাকচাপায় নিহত ৫
- চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
- শ্রীনগরে আচরণবিধি লঙ্ঘন করে দোয়াতকলমের নির্বাচনী ক্যাম্প স্থাপন
- পঞ্চগড়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- শেরপুর পৌর আ.লীগের আয়োজনে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
- কলাপাড়ায় অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত
- ‘ফোবানার ভিশন ২০৪০ বাস্তবায়নই এখন আমার দিবারাত্রির স্বপ্ন’
- ধামরাইয়ে কুমারী পূজা অনুষ্ঠিত
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্টের শেষ সেমিফাইনালে বিজয়ী সৈয়দপুর
- কালিয়াকৈরে র্যাবের অভিযানে চাঁদাবাজ চক্রের ৮সদস্য গ্রেফতার
- জামালপুরে কবর খুঁড়ে ৩টি কঙ্কাল চুরি
- শকুন এবং আমি
- পাঁচ মামলায় জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভী
- ১০ ফুট লম্বা ইরাবতী ডলফিন ভেসে এসেছে কুয়াকাটায়
- নীলফামারী জেলা বিএনপির নেতৃত্বে নাটকীয় রদবদল
- ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত আলী আজগরের পরিবারের পাশে এসডিআই
- মুকুটি আর কুকুটি
- পঞ্চগড় জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী তেঁতুলিয়া
- ‘মব জাষ্টিস সরকার বরদাস্ত করবে না’
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
-1.gif)








