মৌলভীবাজারে বিএনপির প্রতিবাদ সমাবেশ
মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে মন্তব্যর প্রতিবাদে মৌলভীবাজার শহরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে মৌলভীবাজার জেলা বিএনপির দুটি অংশ।
বৃষ্টি উপেক্ষা করে বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে শহরের প্রেসক্লাব চত্বরে জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমানের নেতৃত্তাধিন জেলা বিএনপির প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক।
জেলা বিএনপির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মো.ফখরুল ইসলামের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ুন। সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি মো.হেলু মিয়া, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ইসহাক চৌধুরী মামনুন ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান।
সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বকসী মিছবাউর রহমান,সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান নিজাম, পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি সৈয়দ মমশাদ আহমদ, জেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শামীম আহমদ,কেন্দ্রীয় যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্বল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জিএম মুক্তাদির রাজু, জেলা জাসাসের সাবেক সভাপতি মারুফ আহমেদ, জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক আব্দুল করিম ঈমানী, সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিউর রহমান, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ফয়সল, সদর থানা যুবদলের আহবায়ক হাফিজ আহমেদ মাহফুজ, পৌর যুবদলের আহবায়ক মাহবুবুর রহমান শিপন, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক মুহিবুর রহমান সাদী, সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক সৈয়দ জাবেদ আলী নাঈম, পৌর ছাত্রদলের সদস্য সচিব সুলতান আহমদ টিপু, যুগ্ম আহবায়ক তপু আলী, ছাত্র নেতা হুমায়ুন, মুনিমসহ অন্যান্যরা।
প্রতিবাদ সমাবেশ শেষে বিপুল সংখ্যক নেতকর্মীর অংশগ্রহনে সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ুন এর নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে কেন্দ্রীয় শহীদ মিনারের কাছে গিয়ে শেষ হয়। এসময় বক্তারা বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে পদ্মানদীর পানিতে ফেলে দেয়ার কথা বলে প্রধানমন্ত্রী তার রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে চরম প্রতিহিংসার বহি:প্রকাশ ঘটিয়ে দেশকে চরম সংঘাত ও নৈরাজ্যকে উসকে দিয়েছেন। সরকারের দু:শাসনের অবসানে সকলকে জেগে উঠার আহবান জানিয়ে তারা বলেন, সরকারের সময় শেষ তাই বেসামাল হয়ে তারা উল্টা পাল্টা কথা বলছেন। বর্তমান দু:শাসনের বিরুদ্ধে জনগন জেগে উঠেছে। আন্দোলনের মাধ্যমে অচিরেই এ সরকারের বিদায় ঘন্টা বাজবে।
এদিকে একই কর্মসূচির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতা কর্মীর উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ভিপি মিজানুর রহমানের নেতৃত্তাধিন জেলা বিএনপির অপর অংশটিও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে শহরের সমশেরনগর সড়কে এ কর্মসূচি পালন করেন দলটির নেতা কর্মীরা।
ওই প্রতিবাদ সমাবেশে জেলা বিএনপির সহ সভাপতি আব্দুল মুকিত এর সভাপতিত্বে ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রকিব সাবু এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপি’র সাধারন সম্পাদক ভিপি মিজানুর রহমান মিজান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন বাদশা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর বিএনপির আহবায়ক মুজিবুর রহমান মজনু, জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান, পৌর বিএনপির সাবেক সভাপতি,এম এ হক, জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক ও পৌর বিএনপির সদস্য সচিব মনোয়ার আহমদ রহমান, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক সেলিম মোহাম্মদ সালাহউদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি আবু বক্কর, জেলা জাসাস এর যুগ্ম আহবায়ক সাবেক ইউপি সদস্য ওয়াহিদুর রহমান জুনেদ, সাবেক ছাত্রনেতা সৈয়দ তানবির আলী, জেলা ছাত্রদলের সহ সভাপতি জাকির হোসেন অপু, জেলা ছাত্রদলের যুগ্ন সম্পাদক সোহাগ আহমদ, সহ সাধারণ সম্পাদক তাজুদ চৌধুরী প্রমুখ।
(একে/এসপি/মে ২৬, ২০২২)
পাঠকের মতামত:
- অনন্য মাইলফলক স্পর্শ করলেন ম্যাক্সওয়েল
- শ্রদ্ধা-ভালোবাসায় আশা ভোঁসলেকে শেষ বিদায়
- সালথায় মাদক সেবনের দায়ে তিন যুবকের কারাদণ্ড
- শ্যামনগরে নদীর চরের গাছ রক্ষায় আন্দোলন, বন্ধ হলো নিধন
- সাতক্ষীরায় মাটি বহনকারী বেপরোয়া ট্রলির ধাক্কায় শিশু নিহত
- গোপালগঞ্জে ২০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
- সোনাতলা পৌরসভায় উন্নয়ন, স্বচ্ছতা ও শৃঙ্খলা জোরদারে একাধিক সিদ্ধান্ত
- ঠাকুরগাঁওয়ে পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে কৃষক প্রশিক্ষণ
- মার্সেল পণ্য কিনে ১০ লাখ টাকা পাওয়ার সুযোগ
- কল না ধরায় ছাত্রদল নেতা পরিচয়ে অধ্যাপককে হাতুড়ি পেটা
- দিনাজপুরে পুলিশের সামনে আসামি ভেঙ্গে ফেললো সাংবাদিকের মোবাইল ফোন!
- সালথায় স্বপ্নের সেতুর স্থান পরিদর্শনে নির্বাহী প্রকৌশলী ও উপজেলা নির্বাহী অফিসার
- ‘কৃষকের ভাগ্য পরিবর্তন হলেই দেশের ভাগ্য পরিবর্তন হবে’
- সুবর্ণচর স্টুডেন্ট'স অ্যাসোসিয়েশন (নোসক) এর নতুন দায়িত্বে ফারিয়া ও অপু
- নোয়াখালীতে বাড়ি থেকে কিশোরীর মরেদহ উদ্ধার
- জামালপুরে ব্রহ্মপুত্র ইউনিভার্সিটিতে নবীন বরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
- সালথায় সম্পত্তি নিয়ে মাকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ সৎ ছেলেদের বিরুদ্ধে
- উদ্বোধনের ২ বছরেও চালু হয়নি ঈশ্বরদী পৌর মার্কেট
- মহম্মদপুরে মাদকবিরোধী অভিযানে আটক যুবকের মৃত্যু
- গোপালগঞ্জের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম জমা দিলেন সাবরিনা শুভ্রা
- গোপালগঞ্জে ২৪ ঘন্টায় হামের উপসর্গে হাসপাতালে ১৫ রোগী
- হাতির পায়ে পিষ্ট হয়ে কাপ্তাই চিৎমরমে মংখ্যাচিং মারমার মৃত্যু
- ফরিদপুরে যৌনপল্লীতে বসত ঘর ভাঙচুর ও লুটপাট
- কুষ্টিয়ায় কথিত পীরকে হত্যার ঘটনায় র্যাবের ছায়াতদন্ত চলছে
- সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানিকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান
- আজ আন্তর্জাতিক পুরুষ দিবস
- ফরিদগঞ্জে তিন সন্তানের জননী ও যুবকের আত্মহত্যা
- এস.এম সুলতানের শিষ্য ও শিশুস্বর্গের চিত্রাংকন বিভাগের শিক্ষক সমীর মজুমদার আর নেই
- ঝালকাঠিতে নির্ধারিত স্থানে সভা করতে পারেনি এনসিপি
- কথাশিল্পী কায়েস আহমদের মৃত্যুবার্ষিকী পালিত
- মেহেরপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালন
- স্বপ্ন বিনির্মাণে ওরা ৬ জন
- মার্সেল পণ্য কিনে ১০ লাখ টাকা পাওয়ার সুযোগ
- উকিল কমিশন গিয়ে দেখলেন রাস্তা না থাকায় দুর্ভোগে শতাধিক পরিবার
- আদমদীঘিতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- বই মেলায় ‘দ্যা এপিক ফল অফ ডিক্টেটর শেখ হাসিনা’
- ভোলার তজুমদ্দিনে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- গোবিন্দগঞ্জে গৃহবধূসহ ২ জনের মরদেহ উদ্ধার
- ‘দ্যা এপিক ফল অব ডিক্টেটর শেখ হাসিনা’ বইয়ের মোড়ক উন্মোচন
- ভৈরবে চিহ্নিত ৩ ছিনতাইকারী আটক
- ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে শরীয়তপুরে মহিলা দলের বিক্ষোভ মিছিল
- হাত লাগলেই খসে পড়ছে ‘মুজিববর্ষে’র ঘরগুলোর আস্তরণ
- মতলবে সাবেক স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যা, ঘাতক আটক
- বইমেলা স্থগিত
- ভৈরবে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন
-1.gif)








