হাওর রক্ষায় এগিয়ে না আসলে আগামীতে জলাভূমি মরুভূমিতে পরিনত হবে!
মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : বিশ্ব পরিবেশ দিবসে মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যান,লাঠিটিলা, হাওর, নদী, বনাঞ্চল ও খালবিলসহ পরিবেশ প্রকৃতি সংরক্ষণের দাবি জানিয়ে মৌলভীবাজারে সংহতি ও গণস্বাক্ষর অভিযান করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও ভলান্টিয়ার ফর বাংলাদেশ।
রবিবার (৫ জুন) সকাল সাড়ে ১১টার দিকে মৌলভীবাজার শহরের প্রেসক্লাব চত্বরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও ভলান্টিয়ার ফর বাংলাদেশ যৌথভাবে দিবসটির আয়োজন করে।
ভলান্টিয়ার ফর বাংলাদেশ মৌলভীবাজার জেলা শাখার সভপতি আরিফুল ইসলাম এর সঞ্চালনায় সংহতি সমাবেশে বক্তব্য রাখেন,পরিবেশ আন্দোলন (বাপা) এর সিলেট বিভাগীয় সমন্বয়কারী নাট্যব্যক্তিত্ব আ.স.ম সালেহ সোহেল, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আকমল হোসেন নিপু, মাছরাঙা টিভির জেলা প্রতিনিধি তমাল ফেরদৌস দুলাল, সাংবাদিক মাহবুবুর রহমান রাহেল, সাংবাদিক মোঃ আব্দুল কাইয়ুম,সাংবাদিক দুরুদ আহমদ, মানবাধিকার নেতা সেলিম আহমদ, সাংবাদিক শাহনেওয়াজ চৌধুরী সুমন, ভলান্টিয়ার ফর বাংলাদেশ এর সংগঠক জান্নাত রিয়া ও শুভ মিয়া।
সংহতি ও গণস্বাক্ষর অভিযানে বক্তারা জেলার জলাভূমি রক্ষায় সংশ্লিষ্টরা এগিয়ে না আসলে জেলার হাওর জলাশয় মরুভূমিতে পরিনত হবার আশঙ্কা জানিয়ে বলেন, হাওরের জলাভূমিতে মাছ ও পাখি শিকার ও অপরিকল্পিতভাবে ফিশারী করার কারনে পানির স্থর নীচে নেমে আসছে, যা আগামীতে মরুভূমিতে পরিনত হবে । এসময় জেলা সদরের উপকন্ঠে অবস্থিত বিসিক শিল্প নগরীর দুষিত বর্জ্যে হাওরের জলাভূমি নষ্ট হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন বক্তারা। কর্মসূচি থেকে জেলার পরিবেশ প্রকৃতি রক্ষায় সরকারকে এগিয়ে আসার আহবান জানানো হয়।
পরিবেশ আন্দোলন বাপা'র সিলেট বিভাগীয় সমন্বয়কারী আ.স.ম সালেহ সোহেল বলেন, আমরা মনে করি লাউয়াছড়া জাতীয় উদ্যানে প্রচুর পরিমাণে ফলজবৃক্ষ লাগানো উচিত। এই ফলজ বৃক্ষ না থাকার কারণে খাবারের অভাবে বন্যপ্রাণীরা লোকালয়ে চলে আসছে, এটা পরিবেশের জন্য বড় একটা হুমকি। কারন প্রাই সেখানে বন্যপ্রাণীরা মারা যাচ্ছে অথবা নানাভাবে আক্রান্ত হচ্ছে। লাঠিটিলায় সাফারি পার্ক করা প্রসঙ্গে তিনি বলেন,এটি সরকারের একটা ভুল সিদ্ধান্ত। আমরা সরকারকে এই ভুল সিদ্ধান্ত থেকে সরে আসার অনুরোধ করছি। কারন আমরা মনে করি লাঠিটিলায় সাফারি পার্ক হলে ভারত এবং বাংলাদেশের প্রাণীরা যে আসা যাওয়া করে, সেটি বন্ধ হয়ে যাবে। লাঠিটিলায় যে জীববৈচিত্র্য রয়েছে সেটি নষ্ট হবে। লাঠিটিলায় পরিবেশ প্রকৃতি রক্ষা করার জন্য সরকার যে রাজস্ব আয়ের চিন্তা করছে,আমরা মনে করছি সরকারের রাজস্ব আয় খুব বেশি আদায় হবেনা। কারন দেশে আরো দুটি সাফারি পার্ক রয়েছে। সেগুলোতে সরকার খুব একটা লাভবান হচ্ছে না।
এদিকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মৌলভীবাজারে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ আয়োজনে পৌর জনমিলন কেন্দ্রে আলোচনা সভাসহ নানা আয়োজন করা হয়। পাশাপাশি জেলার বিভিন্ন উপজেলা শহরেও দিবসটি উপলক্ষে কর্মসূচি পালন করেছে পরিবেশবাদী সংগঠনগুলো।
(একে/এসপি/জুন ০৫, ২০২২)
পাঠকের মতামত:
- 'মুক্তিবাহিনী ও পাকবাহিনীর মধ্যে পাকশী সেতুর কাছে তীব্র সংঘর্ষ হয়'
- অনন্য মাইলফলক স্পর্শ করলেন ম্যাক্সওয়েল
- শ্রদ্ধা-ভালোবাসায় আশা ভোঁসলেকে শেষ বিদায়
- সালথায় মাদক সেবনের দায়ে তিন যুবকের কারাদণ্ড
- শ্যামনগরে নদীর চরের গাছ রক্ষায় আন্দোলন, বন্ধ হলো নিধন
- সাতক্ষীরায় মাটি বহনকারী বেপরোয়া ট্রলির ধাক্কায় শিশু নিহত
- গোপালগঞ্জে ২০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
- সোনাতলা পৌরসভায় উন্নয়ন, স্বচ্ছতা ও শৃঙ্খলা জোরদারে একাধিক সিদ্ধান্ত
- ঠাকুরগাঁওয়ে পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে কৃষক প্রশিক্ষণ
- মার্সেল পণ্য কিনে ১০ লাখ টাকা পাওয়ার সুযোগ
- কল না ধরায় ছাত্রদল নেতা পরিচয়ে অধ্যাপককে হাতুড়ি পেটা
- দিনাজপুরে পুলিশের সামনে আসামি ভেঙ্গে ফেললো সাংবাদিকের মোবাইল ফোন!
- সালথায় স্বপ্নের সেতুর স্থান পরিদর্শনে নির্বাহী প্রকৌশলী ও উপজেলা নির্বাহী অফিসার
- ‘কৃষকের ভাগ্য পরিবর্তন হলেই দেশের ভাগ্য পরিবর্তন হবে’
- সুবর্ণচর স্টুডেন্ট'স অ্যাসোসিয়েশন (নোসক) এর নতুন দায়িত্বে ফারিয়া ও অপু
- নোয়াখালীতে বাড়ি থেকে কিশোরীর মরেদহ উদ্ধার
- জামালপুরে ব্রহ্মপুত্র ইউনিভার্সিটিতে নবীন বরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
- সালথায় সম্পত্তি নিয়ে মাকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ সৎ ছেলেদের বিরুদ্ধে
- উদ্বোধনের ২ বছরেও চালু হয়নি ঈশ্বরদী পৌর মার্কেট
- মহম্মদপুরে মাদকবিরোধী অভিযানে আটক যুবকের মৃত্যু
- গোপালগঞ্জের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম জমা দিলেন সাবরিনা শুভ্রা
- গোপালগঞ্জে ২৪ ঘন্টায় হামের উপসর্গে হাসপাতালে ১৫ রোগী
- হাতির পায়ে পিষ্ট হয়ে কাপ্তাই চিৎমরমে মংখ্যাচিং মারমার মৃত্যু
- ফরিদপুরে যৌনপল্লীতে বসত ঘর ভাঙচুর ও লুটপাট
- কুষ্টিয়ায় কথিত পীরকে হত্যার ঘটনায় র্যাবের ছায়াতদন্ত চলছে
- ফরিদগঞ্জে তিন সন্তানের জননী ও যুবকের আত্মহত্যা
- এস.এম সুলতানের শিষ্য ও শিশুস্বর্গের চিত্রাংকন বিভাগের শিক্ষক সমীর মজুমদার আর নেই
- কথাশিল্পী কায়েস আহমদের মৃত্যুবার্ষিকী পালিত
- ঝালকাঠিতে নির্ধারিত স্থানে সভা করতে পারেনি এনসিপি
- স্বপ্ন বিনির্মাণে ওরা ৬ জন
- মেহেরপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালন
- আদমদীঘিতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- উকিল কমিশন গিয়ে দেখলেন রাস্তা না থাকায় দুর্ভোগে শতাধিক পরিবার
- বই মেলায় ‘দ্যা এপিক ফল অফ ডিক্টেটর শেখ হাসিনা’
- ভোলার তজুমদ্দিনে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- গোবিন্দগঞ্জে গৃহবধূসহ ২ জনের মরদেহ উদ্ধার
- ‘দ্যা এপিক ফল অব ডিক্টেটর শেখ হাসিনা’ বইয়ের মোড়ক উন্মোচন
- ভৈরবে চিহ্নিত ৩ ছিনতাইকারী আটক
- ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে শরীয়তপুরে মহিলা দলের বিক্ষোভ মিছিল
- হাত লাগলেই খসে পড়ছে ‘মুজিববর্ষে’র ঘরগুলোর আস্তরণ
- মতলবে সাবেক স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যা, ঘাতক আটক
- বইমেলা স্থগিত
- ভৈরবে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন
- রাজবাড়ীতে ট্রাকচাপায় প্রবাসী নিহত
- নিউ হ্যাম্পশায়ারে ট্রাম্প জয়ী
-1.gif)








