কক্সবাজারে পুকুরে ডুবে কলেজ ছাত্রের মৃত্যু
জাহেদ সরওয়ার, কক্সবাজার : কক্সবাজার শহরের বাজার ঘাটার নাপিতা পুকুরে গোসল করতে নেমে ডুবে মারুফুল ইসলাম মাহি (১৯) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৪ জুন) বিকাল ৩টা ১০ মিনিটের দিকে শহরের প্রাণকেন্দ্র বাজারঘাটার উন্নয়ন কর্তৃপক্ষের সংস্কারকৃত পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মাহী কক্সবাজার শহরের পিটি স্কুল টেকনাফ পাহাড় এলাকার আবদুল মালেকের পুত্র ও কক্সবাজার সিটি কলেজের ছাত্র।
জানা যায়, জুমার নামাজের আগে সাড়ে ১০টার দিকে নয় বন্ধু মিলে পুকুরে গোসল করতে নামে। আট বন্ধু পুকুরের পানিতে হৈ-হুল্লোড় করলেও সাঁতার না জানায় পুকুরের ঘাটে নেমে বসে থাকে মাহী। প্রায় ঘণ্টাখানেক পর বন্ধুরা খেয়াল করে তাদের বন্ধু মাহী নেই। কিন্তু পুকুর পাড়ে মাহীর জুতো ও কাপড় পড়ে আছে। তখন বন্ধুদের চিৎকারে আশপাশের লোকজন এসে মাহীকে উদ্ধারের চেষ্টা করে। এরই মধ্যে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও রেড ক্রিসেন্টের সদস্যরা এসে পুকুরে তল্লাশি চালিয়ে দীর্ঘ ৫ ঘণ্টা পর পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে।
তবে পুকুরের একজন পাহারাদার জানায়, রাস্তা থেকে এক মহিলা কেউ একজন ডুবে যাচ্ছে বলে চিৎকার করছিল। তিনি দ্রুত ওই স্থানে আসতে আসতে লোকটি ডুবে যায়।
কক্সবাজার ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আবদুল্লাহ বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দশজন সদস্য তল্লাশি শুরু করে। কিন্তু পুকুরটি বেশ গভীর হওয়ায় কোনো হদিস পাওয়া যাচ্ছিল না। শেষের দিকে যে স্থানে ডুবেছে তার কাছেই পানির গভীরে মরদেহটি পাওয়া যায়। মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে রয়েছে।
এদিকে মাহীকে উদ্ধারে সংশ্লিষ্টদের সহযোগিতা পায়নি বলে অভিযোগ করেছেন তার সহপাঠীরা। তারা জানায়, পুকুরে গোসল করা নিষিদ্ধ এটি তারা জানতো না। এছাড়াও তারা যখন গোসল করতে নামে তখন আরো লোকজন গোসল করছিল। পুকুরটিকে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ সংস্কার করে পর্যটন স্পট বানিয়েছে কিন্তু এখানে তদারকির কোন ব্যবস্থা রাখেনি। পুকুরের গভীরতা বেশি হওয়ায় এবং কর্তৃপক্ষের গাফিলতির কারণে তারা তাদের বন্ধুকে অকালে হারায়।
তারা আরও বলেন, মাহী ডুবে যাওয়ার ঘটনা ফায়ার সার্ভিসকে জানানো হলে তারা দ্রুত ব্যবস্থা নেয়নি। এছাড়াও তাদের নাকি উন্নত প্রযুক্তির যন্ত্রপাতি নেই। আর পানি সেচের জন্য দুটি মেশিন আনলেও তাও অকার্যকর ছিল।
স্থানীয়দের অভিযোগ, কক্সবাজারের মত বিশ্বের দীর্ঘতম পর্যটন স্পটে কোন ডুবুরি দল নেই। এটি অত্যন্ত দুঃখজনক। সকালে ডুবে যাওয়ার পর কক্সবাজার বিচ থেকে উদ্ধার কর্মীরা আসে দুপুর দেড়টায়। একজন শিক্ষার্থীকে উদ্ধারের এ ধীরগতি দায়িত্ব অবহেলা ছাড়া কিছু নয়।
(জেএস/এসপি/জুন ২৪, ২০২২)
পাঠকের মতামত:
- ‘রূপপুরের বিদ্যুৎ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় মাইলফলক’
- ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে কঠোর অবস্থানে ১৭ বিজিবি
- ‘ফ্যাসিস্টদের বিষদাঁত জনগণ ভেঙে দেবে’
- মুক্তিবাহিনী কুমিল্লায় পাক ও রাজাকারের এক যৌথ বাহিনীর ওপর আক্রমণ চালায়
- কলাপাড়ায় নবান্ন উৎসব, নতুন ধানে ঘরে ঘরে উৎসবের আমেজ
- সীমান্তে ১৬ লাখ টাকার মদ উদ্ধার করল বিজিবি
- কাদিয়ানিদের অমুসলিম ঘোষণায় আইন পাসের দাবি, প্রয়োজনে ঢাকা অবরোধের হুঁশিয়ারি
- গ্রাহকের টাকা আত্মসাতের মামলায় ব্র্যাকের শাখা ব্যবস্থাপক কারাগারে
- সালথায় বিএনপি নেতা আজাদের নেতৃত্বে মোটরসাইকেল শোডাউন
- শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করাই হোক সবার অঙ্গীকার
- পোশাক শিল্পের সংকট ও মানবিক উত্তরণ
- জাতীয় গ্রিডে সাড়ে ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিচ্ছিন্ন হলো রূপপুর
- দুইবার তালাকের পরও ১৬ বছরের সংসার, শেষে স্ত্রীকে বাড়িছাড়া!
- শিবগঞ্জে নবান্ন উপলক্ষে ২০০ বছরের ঐতিহ্যবাহী মাছের মেলা
- বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় পরমাণু প্রযুক্তির গুরুত্ব অপরিসীম: রসাটম প্রধান
- কানাইপুরে উৎসব মূখর প্রতিবেশে পালিত হচ্ছে কাত্যায়নী পূজা
- বিয়ের তিন দিনের মাথায় স্বর্ণালঙ্কার নিয়ে উধাও বর, হাসপাতালে নববধূ
- ধামরাইয়ে সাধক পুরুষ অমৃত লাল ভক্তের ১৭৮ তম বার্ষিক উৎসব
- টুঙ্গিপাড়া সরকারি কলেজের পূর্বের নামের ব্যানার টাঙালো ছাত্রলীগ
- হারের পর ভারতকে গার্ড অব অনার দিয়ে নজর কাড়ল পাকিস্তান
- ১০ মাস পর নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদকের বহিষ্কারাদেশ প্রত্যাহার
- শেখ হাসিনাকে ফেরাতে লিগ্যাল নোটিশ
- শিল্পাঞ্চলের নিরাপত্তায় চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি
- ‘যাচ্ছি, ফিরে আসব অন্যরকম এক জগৎ নিয়ে’
- ‘ভারতে বসে নাশকতার নির্দেশ, দেশে বোমাবাজি’
- বিপৎসীমার ওপরে তিস্তার পানি, ৪৫ গ্রাম প্লাবিত
- ‘শিক্ষা প্রতিষ্ঠানে অটিজম শিশুদের ভর্তি নিশ্চিত করে তাদের স্পেশাল যত্ন নিতে হবে’
- কুষ্টিয়ায় কারাগারে এক হাজতির মৃত্যু
- শহীদ রুমীর জন্মবার্ষিকী ও বীরত্বগাথা স্মরণ
- পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন মিয়ানমারের ১৪ বিজিপি সদস্য
- বিএনপি ছেড়ে এনসিপিতে আব্দুল মজিদ
- শাবি হল থেকে ছাত্রলীগের চার নেতাকর্মী বহিষ্কার
- মহেশখালীতে যুবলীগ নেতা আব্বাসের বিরুদ্ধে ধর্ষণ মামলা
- নীলফামারীতে প্রেসক্লাবের নির্বাচনে আমূল পরিবর্তনের অঙ্গীকার সিয়াম-আলম পরিষদের
- মোগরাপাড়ায় চেয়ারম্যান প্রার্থী আশরাফ উদ্দিনের জনসংযোগ
- কর্মক্ষেত্রে বাধা দিতে মানহানিকর অভিযোগের তদন্ত দাবি করছেন প্রধান শিক্ষক
- ডিজিটাল প্রতারণার ৭ ধরন, নিরাপদ থাকবেন যেভাবে
- জামালপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্ট
- ধামরাইয়ে চলছে জোড় প্রচারণা, ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছে প্রার্থীরা
- প্রচারণায় এগিয়ে বিএনপি, নীরবে এগুচ্ছে স্বতন্ত্র
- টানা পঞ্চমবার ‘সাহসী সাংবাদিকতা’ সম্মাননা পেলেন ছাবেদ সাথী
- নির্দিষ্ট সময়ে খাবার না খেলে শরীরে দেখা দেয় নানা সমস্যা
- ‘হিন্দু সম্প্রদায়ের সঙ্গে সেতুবন্ধন গড়তে চায় বিএনপি’
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
১৯ নভেম্বর ২০২৬
- ‘রূপপুরের বিদ্যুৎ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় মাইলফলক’
- ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে কঠোর অবস্থানে ১৭ বিজিবি
-1.gif)








