লোহাগড়ায় মহানবীকে কটূক্তির অভিযোগে বাড়িঘর ভাঙচুর-অগ্নিসংযোগ
শেখ সাদ বীন শরীফ, নড়াইল : ফেসবুকে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগ তুলে নড়াইলের লোহাগড়ায় হিন্দু সম্প্রদায়ের কয়েকটি বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
শুক্রবার দুপুর থেকে রাত পর্যন্ত এসব ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, সাহা পাড়ার ব্যবসায়ী আশোক সাহার ছেলে কলেজছাত্র আকাশ সাহা তার নিজের ফেসবুক আইডিতে মহানবীকে নিয়ে কটূক্তি করে পোস্ট দেন।
বিষয়টি শুক্রবার জুম্মার নামাজের পর বিভিন্ন পেশার মানুষের নজরে আসে। এরপর বিক্ষুব্ধ লোকজন আকাশ সাহার গ্রেপ্তার ও বিচার দাবিতে তাদের বাড়ির সামনে বিক্ষোভ করেন। শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত কয়েকশ লোক জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করতে থাকে।
রাতের দিকে বিক্ষুব্ধ লোকজন সাহাপাড়ার বেশ কয়েকজনের মিষ্টির দোকান ভাঙচুর ও লুটপাট করে। এ সময় গোবিন্দ সাহার বাড়িতে আগুন ধরিয়ে দেয়। আগুনে দুই রুম বিশিষ্ট টিনের ঘর পুড়ে গেছে। এ ছাড়া সাহাপাড়ার মন্দিরের চেয়ার ও সাউন্ডবক্স ভাঙচুরসহ ইট ছুড়েছে বিক্ষুব্ধরা।
দিঘলিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য প্রভাত কুমার ঘোষ বলেন, আকাশ সাহার ফেসবুকে বিতর্কিত মন্তব্য করাকে কেন্দ্র করে উত্তেজিত জনতা বাড়িঘরে ভাঙচুর ও মন্দিরে হামলা করেছে। একটি বাড়িতে আগুন দিয়েছে।
এদিকে খবর শুনে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর আলী ঘটনাস্থলে ছুটে যান। সেখানে গিয়ে বিক্ষুব্ধ লোকজনদের শান্ত করার চেষ্টা করেন। সঠিকভাবে তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের উপযুক্ত শাস্তির আশ্বাস দেন।
লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) হারান চন্দ্র পাল (ওসির দায়িত্বে) জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে শটগানের ফাঁকা গুলি ছুড়তে হয়েছে। পুরো এলাকায় পুলিশ টহল দিচ্ছে। পরিস্থিতি সামাল দিতে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা এবং স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক লোকজন ঘটনাস্থলে অবস্থান করছে। ছেলেটির বাবাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ছেলেটি পালিয়ে গেছে। তাকে ধরার চেষ্টা চলছে।
পুলিশ সুপার প্রবীর কুমার রায় বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলাবাহিনী কাজ করছে। ধর্ম অবমাননার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আপাতত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
উল্লেখ্য, গত ১৭ জুন নড়াইলের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের এক ছাত্র ভারতের বিজেপি নেত্রী নূপুর শর্মার বিতর্কিত এক বক্তব্য নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার পরদিন কলেজে গেলে কিছু মুসলমান ছাত্র তাকে ওই পোস্ট মুছে ফেলতে বলেন।
এ নিয়ে উত্তেজনা দেখা দিলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাস পুলিশে খবর দেন। ওই সময় ধর্ম অবমাননার অভিযোগ তুলে কলেজের ছাত্র ও স্থানীয়রা ভারপ্রাপ্ত অধ্যক্ষের গলায় জুতার মালা পরিয়ে দেয়। ওই ঘটনার কিছু ছবি ও ভিডিও ফেসবুকে আসে, যাতে পুলিশের উপস্থিতিও দেখা যায়।
এ নিয়ে দেশজুড়ে প্রতিবাদ উঠলে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
(এসবিএস/এএস/জুলাই ১৬, ২০২২)
পাঠকের মতামত:
- সাতক্ষীরার হিমসাগর যাচ্ছে ইউরোপে
- ফরিদপুরে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- বড়াইগ্রামে বোরো ধান, চাল ও গম সংগ্রহের উদ্বোধন
- শ্যামনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
- গাজীপুরের ৫ হত্যা মামলার প্রধান অভিযুক্ত ফোরকানের লাশ পদ্মায় উদ্ধার
- মার্সেল ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন টাঙ্গাইলের হাবিবুর
- সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমানের লাশ আসছে রাতে, দাফন সোমবার
- পদ্মা সেতু সংলগ্ন লৌহজংয়ে মাটি লুটের মহোৎসব
- ৪০ বছর পর উদ্ধার ২৫ কোটি টাকার সরকারি জমি
- সুবর্ণচরে জামায়াত নেতার বাড়িতে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার
- কর্ণফুলী ঘাটের অসাবধানতা কেড়ে নিল ফুটফুটে শিশুর প্রাণ
- টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে নারী নিহত
- চাটমোহরে বিএমডিএ চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিনকে সংবর্ধনা
- গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরাম কমিটি পুনঃগঠন
- টেলিযোগাযোগ আনবে সমৃদ্ধ ও বৈষম্যহীন নতুন বিশ্ব
- স্বপ্ন থেকে বাস্তবে রূপপুর
- জননেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রস্থান: ‘জয় বাংলা’র স্রোতে ভীতিহীন এক জনসমুদ্র
- মব সৃষ্টি করে পদত্যাগে বাধ্য করা মাদরাসার অধ্যক্ষকে চাকুরিতে পুনর্বহালের দাবি
- ৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি
- কালের স্বাক্ষী লোহাগড়ার ইতনার 'নহবতখানা'
- সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা মারা গেছেন
- ‘রাজনৈতিক হস্তক্ষেপে শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে’
- ‘কারিনা, বাংলাদেশ তোমাকে মনে রাখবে’
- সাতক্ষীরায় মাদ্রাসা ও এতিমখানার উপাধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ
- শ্যামনগরে বৈশাখী শিবের চড়ক পূজা অনুষ্ঠিত
- মেহেরপুরের গাংনীতে রাতের আঁধারে শিক্ষার্থীর বাড়িতে ইউএনও
- উচিৎ জবাব
- হ্যামকো গ্রুপের কারখানায় ডাকাতি, কোটি টাকার মালামাল লুট
- সালথায় ইয়াবাসহ আটক ২
- বীর মুক্তিযোদ্ধা সখিনা বেগম আর নেই
- নবীনগরে আ.লীগ নেতা নাছির উদ্দিনের ইট ভাটায় অভিযান, ৫ লাখ টাকা জরিমানা
- তিস্তাসহ ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবি
- ভিভো ভি৪০ লাইট, ডিজাইনে নতুন ফিউশন
- কুষ্টিয়া আদালতে ছাত্রলীগ নেতার 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' স্লোগান
- নির্ভীক এর মোড়ক উন্মোচন করলেন ওবায়দুল কাদের
- মোজাহেদুল ইসলামের ‘এআই শিখুন, টাকা গুনুন’ বই বাজারে
- ঠাকুরগাঁওয়ে বয়লার বিষ্ফোরণে একই পরিবারের তিনজন নিহত
- মনোহরগঞ্জে ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
- সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমানের লাশ আসছে রাতে, দাফন সোমবার
- কুমিল্লায় ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার ৫ যাত্রী নিহত
- সাকিবের ঝড়ের পরও ফাইনালে স্বপ্নভঙ্গ মন্ট্রিল টাইগার্সের
- শহীদ বুদ্ধিজীবি দিবসে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আলোর মিছিল বগুড়ায়
- সাংবাদিক হাসিবুর রহমান রিজুকে হত্যাচেষ্টার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন
- বিদ্যার মাহাত্ম্য
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
-1.gif)








