ফরিদপুরে শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী পালন
দিলীপ চন্দ. ফরিদপুর : ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে উদযাপিত হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জ্যেষ্ঠ পুত্র মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী। ১৯৪৯ সালের ৫ আগস্ট বহুমাত্রিক সৃষ্টিশীল প্রতিভার অধিকারী শেখ কামাল গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন।
ছাত্রলীগের একজন নিবেদিত, সংগ্রামী ও আদর্শকর্মী হিসেবে '৬৯ এর গণ-অভুত্থান ও ১৯৭১ মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকা রাখেন। পরবর্তীতে তিনি স্বাধীনতা-উত্তর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুর্ণগঠন ও সমাজের পশ্চাৎপদ জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নে আত্মনিয়োগ করেন। তিনি উপমহাদেশের অন্যতম ক্রীড়া সংগঠন আবাহনী ক্রীড়াচক্র ও ঢাকা থিয়েটারেরও অন্যতম প্রতিষ্ঠাতা।
বাংলাদেশের আধুনিক ক্রীড়া ও সংস্কৃতি আন্দোলনের পথিকৃৎ ক্ষণজন্মা প্রতিভা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মদিন উদযাপন উপলক্ষে ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার সকাল ৮ টায় অম্বিকা ময়দানে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। অতঃপর জেলার বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানসহ সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পন করেন। এর আগে বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল ও তার পরিবারের স্মরণে ১ মিনিট দাড়িয়ে নীরবতা পালন করে কর্মসূচীর শুরু হয়।
বেলা সাড়ে ১০ টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জীবন ও কর্ম বিষয়ে আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন প্রধান অতিথি ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার। অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, জেলা আওয়ামীলীগের সভাপতি শামিম হক, সাধারন সম্পাদক মোঃইসতিয়াক আরিফ, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ, নারী নেত্রী ঝর্না হাসান সহ সরকারি বিভিন্ন দপ্তরের কমকর্তা, আওয়ামীলীগসহ সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।
দিনটি উপলক্ষে অন্যান্য কর্মসূচির মধ্যে জেলা প্রশাসনের উদ্যোগে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জীবনীর উপর শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রবন্ধ-রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্গন প্রতিযোগিতা, আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শণী, জেলাব্যাপী চারাগাছ বিতরণ কর্মসূচি উদযাপিত হয়। এছাড়া শহরের গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করা হয়। বিকেলে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে শেখ জামাল স্টেডিয়ামে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
(ডিসি/এসপি/আগস্ট ০৬, ২০২২)
পাঠকের মতামত:
- ‘গোপনে বিদেশি এজেন্সির সঙ্গে বসার কোনো ইতিহাস জামায়াতের নেই’
- ভিসা ব্যবস্থা আরো সহজ করলো ভারত
- ‘ইন্দোনেশিয়া বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার’
- ‘আইন মেনেই হাসিনাকে দেশে ফিরতে হবে’
- তরুণ উদ্ভাবকদের এগিয়ে আসার আহ্বান বিজ্ঞান ও প্রযুক্তি সচিবের
- পাংশায় আওয়ামী লীগের আগুন সন্ত্রাসের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ সভা
- প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক
- তুরস্কের প্রেসিডেন্টের নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রী তারেক রহমান
- শ্রীলঙ্কাকে এক হালি গোল দিয়ে সেমিতে বাংলাদেশ
- ২নং সেক্টরে মুক্তিবাহিনী কর্নেল বাজার এলাকায় পাকসেনাদের এ্যামবুশ করে
- ‘রক্তের দাগ শুকায়নি, ফ্যাসিজম ভারত থেকে উঁকি দিচ্ছে’
- উত্তম কুমারের জন্মশতবর্ষে ঢাকায় বিশেষ সংগীতসন্ধ্যা
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু
- ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়ে আলোচনা, নগরকান্দায় বন্ধ ছয় মিষ্টির দোকান
- গোপালগঞ্জের পরিস্থিতি শান্ত, বিজিবিসহ আইন-শৃংখলা বাহিনীর সদস্যদের টহল অব্যাহত
- সালথায় আ'লীগের হরতাল ও নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিকদলের প্রতিবাদ মিছিল
- চাটমোহরে লুট হওয়া ২৯০ বস্তা সার ফেরত, এক ডিলারকে জরিমানা
- সততা ও সাহসিকতার বিজয়, একজন শরীফ উদ্দিনের গল্প
- সাবেক উপজেলা চেয়ারম্যান ও স্ত্রীর বিরুদ্ধে ৭ কোটি ৮৬ লাখ টাকা আয়বহির্ভূত সম্পদ অর্জনে মামলা
- সুন্দরবনে কার্গোতে ২৩০ টন কয়লায় দুর্বৃত্তের আগুন
- ডেঙ্গু কেড়ে নিলো আরও চার প্রাণ
- ফরিদপুরে আরও একটি চেক জালিয়াতির মামলায় আসামি হলেন সাংবাদিক নাজমুল পারভেজ
- কোম্পানীগঞ্জে অবৈধ বালু তুলে ক্রসড্যাম মির্মাণ, হুমকিতে ৫৮৮ কোটির প্রকল্প
- কপ-৩১ সম্মেলনে বিভিন্ন দেশের প্রতিনিধির সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বিনিময়
- শেখ হাসিনার প্রত্যাবর্তন: কূটনৈতিক ও রাজনৈতিক জটিল পরীক্ষার মুখোমুখি বাংলাদেশ
- ফায়ার সার্ভিস কর্মীদের গাফিলতিতে অগ্নি দগ্ধে নিহত শিশু!
- দেশে তুলা চাষের অপার সম্ভাবনা, প্রয়োজন সমন্বিত উদ্যোগ ও প্রণোদনা
- কুলিয়ারচরে দোকানপাটসহ ১১ ঘরে অগ্নিকাণ্ডে অর্ধ কোটি টাকার মালামাল পুড়ে ছাই
- জহির খান’র কবিতা
- লক্ষ্মীপুরে নৌকার মনোনয়ন পেলেন যারা
- ভোলার তজুমদ্দিনে সিসিটিভি ফুটেজে মোটরসাইকেল চোর শনাক্ত
- প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ফাঁসাতে সাম্প্রদায়িক গুজব ছড়ানোর অভিযোগ
- ভৈরবে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অভিযান
- মহাদেবপুরে ট্রাকচাপায় নিহত ৫
- কলাপাড়ায় অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত
- ধামরাইয়ে কুমারী পূজা অনুষ্ঠিত
- ‘ফোবানার ভিশন ২০৪০ বাস্তবায়নই এখন আমার দিবারাত্রির স্বপ্ন’
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্টের শেষ সেমিফাইনালে বিজয়ী সৈয়দপুর
- ১০ ফুট লম্বা ইরাবতী ডলফিন ভেসে এসেছে কুয়াকাটায়
- শকুন এবং আমি
- ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত আলী আজগরের পরিবারের পাশে এসডিআই
- নীলফামারী জেলা বিএনপির নেতৃত্বে নাটকীয় রদবদল
- পাঁচ মামলায় জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভী
- মুকুটি আর কুকুটি
- তুরস্কের প্রেসিডেন্টের নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রী তারেক রহমান
১২ নভেম্বর ২০২৬
- তরুণ উদ্ভাবকদের এগিয়ে আসার আহ্বান বিজ্ঞান ও প্রযুক্তি সচিবের
- পাংশায় আওয়ামী লীগের আগুন সন্ত্রাসের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ সভা
-1.gif)








