‘ইউনিয়ন জনপ্রতিনিধিরা নিরপেক্ষভাবে কাজ করলে সমাজের অনেক অপরাধ কমে যাবে’
দিলীপ চন্দ, ফরিদপুর : স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন ‘কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার (ইএএলজি) প্রকল্পের সহযোগিতায় এবং জেলা প্রশাসনের আয়োজনে, (১০ আগষ্ট) বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ইএএলজিভুক্ত ইউনিয়ন পরিষদের আইন ও বিধি অনুযায়ী দায়িত্ব ও কর্তব্য এবং কর্মপরিকল্পনা বাস্তবায়ন কৌশল নির্ধারণ শীর্ষক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ফরিদপুর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) মোহাম্মদ আসলাম মোল্লার সভাপতিত্বে, প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক অতুল সরকার। এসময় কর্মশালায় প্রধান অতিথি ইউপি চেয়ারম্যানদের উদ্দেশ্যে বক্তব্যে বলেন, ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। পরিষদের মেয়াদকালীন সময়ে জনগণের অংশগ্রহণের মাধ্যমে স্বচ্ছতা এবং জবাবদিহিতার মাধ্যমে বিভিন্ন মেয়াদী কর্মপরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়ন করতে হবে।
তিনি বলেন, একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিরপেক্ষভাবে দায়িত্ব ও কর্তব্য পালন করলে ঐ ইউনিয়নের জনগণের সার্বিক উন্নয়ন সাধিত হবে। চেয়ারম্যান ইচ্ছা করলে ইউনিয়ন পরিষদের সার্বিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে পারেন। জনপ্রতিনিধিদের ইচ্ছা থাকলে একটি সুন্দর ইউনিয়ন পরিষদ গড়ে তোলা সম্ভব। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় স্থানীয় পরিকল্পনায় জনমতের প্রতিফলন যতো বেশি হবে স্থানীয় সরকার প্রতিষ্ঠান গুলোও ততো শক্তিশালী ও দক্ষ হবে।
তিনি বলেন, শিক্ষার মান নিশ্চিত করতে হবে, নারী নির্যাতন বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে হবে, সকল পর্যায়ে সুশাসন নিশ্চিত করতে হবে, সামাজিক সুরক্ষা কার্যক্রমকে স্বচ্ছতা ও জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে হবে। জনগণের চাহিদা মোতাবেক প্রকল্প গ্রহণ এবং বাস্তবায়ন করতে হবে। বৃক্ষ রোপন কার্যক্রমকে গতিশীল করতে হবে। গ্রাম আদালতের কার্যক্রমকে আরো গতিশীল করে ন্যয় বিচারের মাধ্যমে সমাজের অপরাধ নিষ্পত্তি করতে হবে।
জেলা প্রশাসক বলেন, মা ও নবজাতকের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য ইউনিয়ন পরিষদকে সার্বিক সহযোগিতা প্রদানের নির্দেশ দেন। ইউনিয়ন পরিষদের গুরুত্বপূর্ণ কার্যাবলীর মধ্যে একটি হলো এলাকার জনগণের প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করা। এবং প্রতিটি ইউনিয়নে একটি করে মুজিব পাঠাগার স্থাপন করার জন্য ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদেরকে আহ্ববান জানান।
এসময় বলেন, স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে ইএএলজি প্রকল্প সফলতার সঙ্গে কাজ করছে। ইএএলজি প্রকল্প ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সভা, উন্মুক্ত বাজেট সভা, স্থায়ী কমিটি শক্তিশালীকরণ, বার্ষিক প্রতিবেদন প্রকাশ, পঞ্চবার্ষিকী উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন, গণশুনানী, স্থানীয় সম্পদ আহরণ/কর নির্ধারণসহ নারী ও শিশুবান্ধব উন্নয়ন পরিকল্পনা গ্রহণে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে সহায়তা প্রদান করছে। এর ফলে ইএএলজিভুক্ত ইউনিয়ন পরিষদগুলো এখন সাধারণ মানুষের কাছে জনবান্ধব সেবা প্রদানকারী হিসাবে দক্ষতার প্রমাণ করেছে বলে জানান জেলা প্রশাসক অতুল সরকার।
কর্মশালা অনুষ্ঠানে ইউনিয়ন পর্যায়ে মা এবং নবজাতকের স্বাস্থ্য সেবার মান উন্নয়নে ইউনিয়ন পরিষদের ভূমিকা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন ফরিদপুর সেভ দ্য চিলড্রেন মামনি এমএনসিএস প্রকল্পের ম্যানেজার ফরিদুল জুলফিকার।
দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় ইউএনডিপি ইএএলজি’র ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর মোঃ মনির হোসেন মজুমদারের সঞ্চালনায়, প্রশিক্ষণ প্রদান করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) মোহাম্মদ আসলাম মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ লিটন আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোসাঃ তাসলিমা আলী।
(ডিসি/এসপি/আগস্ট ১০, ২০২২)
পাঠকের মতামত:
- প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ড চেয়ারম্যানের সাক্ষাৎ, নতুন বিনিয়োগে আগ্রহ
- পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় নানা পাটেকরের শেষ বিদায়
- ‘রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার’
- মুক্তিবাহিনী বাগেরহাট পাকসেনা ঘাঁটি আক্রমণ করে
- ‘পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের দেশের প্রতি দায়বদ্ধতা রয়েছে’
- রামপাল থানার ওসির মৃত্যু
- ‘প্রতিবন্ধীদেরকে দেশের সম্পদে পরিনত করার জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে’
- সুন্দরবনে বনদস্যুদের ফেলে যাওয়া ৯টি আগ্নেয়াস্ত্র ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার
- চাটমোহরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা
- কাশিয়ানীতে শিক্ষকের ‘নির্যাতনে’ স্কুল ছাড়ল শিশু শিক্ষার্থী
- বাগেরহাটে গাছ থেকে পড়ে শিশুর মৃত্যু
- গোপালগঞ্জে চ্যাম্পিয়ন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ
- ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে প্রতীক বরাদ্দ, প্রচার প্রচারনায় প্রার্থীরা
- কাশিয়ানীতে ২৩০ জেলে পরিবার পেল ৫ হাজার ৭৫০ কেজি চাল
- প্রাইম ব্যাংক ও সন্ধানী গ্রুপের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া খুন, গ্রেপ্তার নাহিদ-শিপন ৫ দিনের রিমাণ্ডে
- নড়াইলে ১৭ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি আটক
- সোনাতলায় থামল ঢাকাগামী বুড়িমারী এক্সপ্রেস
- স্বাস্থ্যসেবায় গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে আরোগ্য’র সাথে ব্র্যাক ব্যাংকের চুক্তি
- ফুলপুরে দুস্থ ও অসহায়দের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ
- নুরুন্নবী চেয়ারম্যান মার্কেটে উচ্ছেদ ঘিরে মুখোমুখি মালিকপক্ষ-সিডিএ
- জামালপুরে ছাত্রলীগের দুই নেতাকর্মী গ্রেপ্তার
- নহাটা শ্মশান কালীবাড়ি প্রাক-প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার আলোয় ৩০ শিশু
- ঈশ্বরদীতে জেলি মেশানো চিংড়ি জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
- বাজারে এলো ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ারের টাইটান ব্যাটারি স্মার্টফোন রিয়েলমি সি১০০
- দ্বি-বার্ষিক নির্বাচন ঘিরে মুখর নীলফামারী প্রেস ক্লাব
- শাহরাস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ বসত ঘর পুড়ে ছাই, আহত ৩
- সরকারি বিল ইজারা নিয়েও মাছ ধরতে পারছেনা জেলেরা
- সিলেটের ঘরে ঘরে পাকা ধানের মৌ মৌ গন্ধ
- ঐতিহাসিক জালাল মঞ্চে বসেছিলো শত কবির মিলনমেলা উৎসব
- যশোরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি
- নিরাপত্তা নিয়ে শঙ্কা নুরের, স্বতন্ত্র প্রার্থী ঘিরে নজরদারি দাবি
- জিয়া সেদিন বঙ্গবন্ধুকে কথা দিয়েছিলেন, 'স্যার, আমার বুক বিদ্ধ না করে বুলেট আপনার গায়ে লাগতে পারবে না'
- ধামরাইয়ে রাস্তা ঘাট এবং ড্রেন নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- কেশবপুরে যৌথবাহিনীর অভিযানে আটক যুবদল নেতা উজ্জ্বলের মৃত্যু
- রাজশাহীতে সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা
- ‘দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত’
- বৃহস্পতিবার রাজশাহী যাচ্ছেন তারেক রহমান
- উপজেলা ও পৌর বিএনপির দু’টি কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ, পাল্টা শো-ডাউন কমিটির নেতাদের
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
- ফানুস উৎসব থেকে বলছি
- নানা সংকটে নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘর
- মুক্তিবাহিনী বাগেরহাট পাকসেনা ঘাঁটি আক্রমণ করে
- ৭১’র যুদ্ধদিনে আমার বাবা গুলিবিদ্ধ
-1.gif)








