চুরির ঘটনায় থানায় জিডি করে মারপিটের শিকার কৃষক!
তুষার কান্তি বিশ্বাস, গোপালগঞ্জ : ঘরে চুরির ঘটনায় থানায় জিডি দায়ের করায় মারপিটের শিকার হলেন কাশিনাথ হীরা (৫৫) নামে এক কৃষক। গত বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার ঘোড়াদাইড় গ্রামে এই ঘটনাটি ঘটে। আহত ওই কৃষককে গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ওই কৃষকের ছেলে সজল হীরা বৃহস্পতিবার সন্ধ্যায় গোপালগঞ্জ থানায় ৩ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে বলা হয়েছে, গত ৫ আগস্ট রাতে সিঁধ কেটে (মাটিখুড়ে) অজ্ঞাতনামা চোর দল ঘরে প্রবেশ করে। পরে তারা মোবাইল ফোন, স্বর্ণলংকার, শাড়ী, নাকফুল ও নগদ ২০ হাজার টাকাসহ প্রায় দেড়লাখ টাকার মালামাল চুরি করে পালিয়ে যায়। এই ঘটনায় পারের দিন (৬ আগস্ট) বাড়ির মালিক কাশিনাথ হীরা গোপালগঞ্জ সদর থানায় কারো নাম উল্লেখ না করে একটি সাধারণ ডায়রি করেন। জিডি দায়েরের পর গোপালগঞ্জের গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির এস.আই আনোয়ার হোসেন তদন্ত করতে ঘটনাস্থলে যান।
পুলিশ তদন্তের স্বার্থে একই গ্রামের মোঃ মশিউর কাজীকে জিজ্ঞাসাবাদ করেন। গত বৃহস্পতিবার দুপুর ১টার দিকে কৃষক কাশিনাথ নদী থেকে পাট ধুয়ে বাড়ি ফেরার পথে মোঃ মশিউর কাজী, তার ছেলে মোঃ হাচিবুর কাজী ও মোঃ মোস্তাফিজুর কাজী এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে মারত্মক আহত করে। এ সময় অকথ্য ভাষায় গালিগালাচ করে। পরে পরিবারের লোকজন কাশিনাথকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেন ।
এ ব্যাপারে অভিযুক্ত মোঃ হাচিবুর রহমানের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, আমি ওনাকে মারপিট করিনি। জিডি করে কাজটি ভালো করেনি, শুধু তাই বলেছি। এখানে আমার বিরুদ্ধে মারপিটের যে অভিযোগ আনা হয়েছে তা সঠিক নয়। তিনি আরো বলেন, আমাদের সঙ্গে ওনাদের যে ভুল বোঝাবুঝি হয়েছে তা মিমাংসার চেষ্টা চলছে।
পাইককান্দি ইউনিয়নের চেয়ারম্যান ইছানুর রশীদ রিপন বলেন, কাশিনাথের বাড়িতে চুরি হয়েছে এটা ঠিক। এই বিষয়টি নিয়ে থানায় জিডি হলে পুলিশ এলাকায় তদন্তে এসে মোঃ মশিউর কাজীকে জিজ্ঞাসাবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে মশিউর কাজীর ছেলেরা কাশিনাথকে মারপিট করে আহত করে বলে আমি জেনেছি। যে কাজটি ঘটেছে তা খুবই ন্যাক্কার জনক।
এ ব্যাপারে গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোঃ নাসীর উদ্দীন বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ পাওয়া গেছে। যেহেতু রোগী হাসপাতালে তাই মেডিকেল রির্পোট চেয়ে পরবর্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
(টিকেবি/এসপি/আগস্ট ১৩, ২০২২)
পাঠকের মতামত:
- ৩ দিনের জন্য নিষিদ্ধ হলো মোটরসাইকেল চলাচল
- ‘দ্রুততম সময়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর’
- ভাঙ্গায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ১৭
- প্রতিশ্রুতির বন্যায় ভাসছে সাতক্ষীরার ভোটাররা, নিরাপত্তার চাদরে ঢাকা কেন্দ্র
- পাংশা উপজেলায় ৭৭ ভোটকেন্দ্রে সিসিটিভি, নিরাপত্তা জোরদার
- ২৩ বছর পরে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে
- নির্বাচনের ছুটিতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীর ঢল
- গোলাখালীতে যোগাযোগ, শিক্ষা-স্বাস্থ্য সংকটে ভোটাররা, এখনো যাননি কোনো প্রার্থী
- জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নগরকান্দায় নিরাপত্তা জোরদার
- বর্জ্য ব্যবস্থাপনায় এমিরেটস ফ্লাইট ক্যাটারিং-এ বায়োডাইজেস্টার স্থাপন
- সোনাতলায় দিনব্যাপী চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত
- ‘এবার ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই’
- ‘ফরিদপুরে সুষ্ঠু নির্বাচন হলে বিএনপির জয় নিশ্চিত’
- নিউজপেপার এডিটর পাবলিশার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ-নেপাব'র আত্মপ্রকাশ
- দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে ঢাকার কৌশলগত স্বকীয়তার পরীক্ষা
- নির্বাচনকে কেন্দ্র করে সেনাবাহিনীর দ্রুত মোতায়েন সক্ষমতা
- কলাপাড়ায় অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত
- ক্ষমতার অক্টোপাস: রাষ্ট্র দখল ও আমজনতার নাভিশ্বাস
- এপস্টিন সংক্রান্ত নথি প্রকাশ নিয়ে সুপার বোলে বিজ্ঞাপন সম্প্রচার
- নিউ ইয়র্কে বাংলাদেশি যুবককে পুলিশের গুলির ঘটনায় সমালোচনার মুখে মেয়র মামদানি
- সুপার বোলে 'ব্যাড বানি'র শো নিয়ে মার্কিন রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া
- ভোটাধিকার
- কাপ্তাইয়ে বিএনপির বিশাল গণমিছিল, দীপেন দেওয়ানের পক্ষে প্রচারণার জমজমাট সমাপ্তি
- গোপালগঞ্জে বিএনপির প্রার্থী ডা. কে এম বাবরের নির্বাচনী শোভাযাত্রা
- ‘খালেদা জিয়ার সঙ্গে সংসদে বসার স্বপ্ন ছিল’
- সুনামগঞ্জে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৬ জনের মৃত্যু
- বন্যার্ত মানুষের মাঝে দিনব্যাপী খাদ্য সামগ্রী বিতরণ করেছে মনিরুল চৌধুরী
- সাভারে দর্শনার্থীদের নজর কাড়ছে ১৬ ফুটের শ্যামা প্রতিমা
- ‘জুলাই যোদ্ধাদের স্বৈরাচারের দোসর বলাটা গুরুতর অসৌজন্যতা’
- ‘ইসিকে অগাধ ক্ষমতা দেওয়া আছে, সমস্যা ছিল প্রয়োগে’
- সোনাতলায় শিল্পীর শৈল্পিক কারুকার্যে গড়ে উঠছে দেবী দুর্গা
- মেহেরপুর ভাবনা সংগঠনের উদ্যোগে শীত উচ্ছ্বাস
- বাউফলের কাছিপাড়ায় ট্রলি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- এক সপ্তাহে ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু
- ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে দুই জেলের মৃত্যু
- রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে একই পরিবারের তিনজনের মৃত্যু
- ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বগুড়া জেলা আওয়ামী লীগের বর্ণাঢ্য কর্মসূচি
- মেহেরপুর পৌর গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
- প্রতিপক্ষের হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৩
- পেঁয়াজের ডগা কেটে আয় করছেন তারা
- মেহেরপুরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- টেকসই-সাশ্রয়ী ইন্টারনেট সেবা নিশ্চিতে সব চেষ্টা করছে বিটিআরসি
- কবি সুমন রায়হানের কবিতার বই 'নদীও জলে নামে'
- ‘প্রজনন মৌসুমে মা ইলিশ ধরা থেকে বিরত থাকুন’
- বাংলাদেশীদের জন্য অবকাশ ভ্রমণে জনপ্রিয় গন্তব্য সৌদি
১১ ফেব্রুয়ারি ২০২৬
- ভাঙ্গায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ১৭
- প্রতিশ্রুতির বন্যায় ভাসছে সাতক্ষীরার ভোটাররা, নিরাপত্তার চাদরে ঢাকা কেন্দ্র
- পাংশা উপজেলায় ৭৭ ভোটকেন্দ্রে সিসিটিভি, নিরাপত্তা জোরদার
-1.gif)








