শোক দিবসের সকালে চেখের আলো ফিরে পেল প্রান্তিক ১৫ নারী-পুরুষ
তুষার কান্তি বিশ্বাস, গোপালগঞ্জ : জরিনা বেগম (৫৫), ফরিদা বেগম (৬০), ধীরেন মধু (৬৫), নিখিল হালদার (৬০), এস্কেন্দার (৬৫) সহ আশ্রয়ণ কেন্দ্রের ১৫ প্রান্তিক নারী-পুরুষ চোখের আলো ফিরে পেয়েছে। ছানি জনিত অন্ধত্ব নিয়ে তারা এতদিন কষ্টে দিন কাটাচ্ছিলেন। পরিবারিক ও পেশাগত কাজ তারা পুরোপুরি করতে পারতেন না। তাই দরিদ্রক্লিষ্ট এসব মানুষের অবর্ণনীয় দুঃখ কষ্ট ভোগ করে আসছিলেন। শোক দিবসের সকালে তাদের এই অবস্থা থেকে মুক্তি দিয়েছে বঙ্গমাতা শেখ ফুজলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও ট্রেনিং ইনস্টিটিউট।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আশ্রায়ণ কেন্দ্রের প্রান্তিক জনগোষ্ঠির জন্য বিনামূল্যে চক্ষু সেবা কার্যক্রম গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার দেবগ্রাম আশ্রয়ন কেন্দ্রে থেকে শুরু করা হয়েছে।
ওই হাসপাতালের পরিচালক প্রফেসর ডা. নাহিদ ফেরদৌসী বলেন, দেবগ্রাম আশ্রায়ণ প্রকল্প থেকে ১২ আগস্ট জাতীয় শোক দিবসকে সামনে রেখে প্রান্তিক জনগোষ্ঠির জন্য বিনামূল্যে চক্ষু সেবা কার্যক্রম শুরু করি। আমরা চক্ষু পরীক্ষা, দৃষ্টিশক্তি, রক্তচাপ, রক্তের সুগার পরীক্ষা শেষে ঔষুধ ও চশমা বিতরণ করছি। এখান থেকে ১৫ জন ছানি রোগী বছাই করেছি। ছানি রোগীদের আশ্রয়ণ কেন্দ্র থেকে হাসপাতালের গাড়িতে করে ১৩ ও ১৪ আগস্ট চক্ষু হাসপাতালে নিয়ে আসি। ১৫ আগস্ট শোক দিবসে সকালে চক্ষু হাসপাতালে বিনামূল্যে তাদের ছানি অপারেশন করা হয়েছে। ফলোআপ ও কাউন্সিলিং শেষে আবার চক্ষু হাসপাতালের গাড়িতে করে তাদের মঙ্গলবার (১৬ আগস্ট) আশ্রয়ণ কেন্দ্রে পৌঁছে দেয়া হবে। এই ভাবে গোপালগঞ্জ জেলার ৫ উপজেলার ৬০টি আশ্রয়ণ কেন্দ্রে বিনামূল্যে চক্ষু সেবা কার্যক্রম পরিচালনা করে আশ্রয়ণ কেন্দ্রের প্রান্তিক জনগোষ্ঠির ছানি ও ডায়বেটিস জনিত অন্ধত্ব মোচন করা হবে।
দেবগ্রাম আশ্রয়ণ কেন্দ্রের বাসিন্দা ফরিদা বেগম (৬০) বলেন, আমি অত্যন্ত অসহায়। চোখে দেখতে পারতাম না। সংসারের কাজ ও চলাফেরা করতে সমস্যা হত। এতে কষ্টের কোন অন্ত ছিল না। ডাক্তার দেখানোর সামর্থ আমর নাই। চক্ষু হাসপাতালের ডাক্তাররা আমাদের আশ্রয়ণ কেন্দ্রে গিয়ে চোখ পরীক্ষা করে ছানি পায় । তারা বিনা খরচে আমাকে হাসপাতালে এনেছে। চোখের অপারেশন করে দিয়েছে। এখন আবার বাড়ি পৌঁছে দেবে। বঙ্গবন্ধুর মৃত্যু বার্ষিকী উপলক্ষে আমি চোখের আলো ফিরে পেয়েছি। এদিন আমাদের শোকের দিন। তাই চোখের আলো ফিরে পেয়ে বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনা করছি।
আশ্রয়ণের বাসিন্দা নিখিল হালদার (৬০) বলেন, আমরা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে ভোট দেই। তিনি আমাদের ভোটে প্রধানমন্ত্রী হন। এটি আমাদের জন্য গর্বের। প্রধানমন্ত্রী আমাদের জন্য একটি চক্ষু হাসপাতাল করে দিয়েছেন। এখানে অপারেশন করিয়ে এখন চোখে ভাল দেখতে পারব। কাজ বাজ করতে আর সমস্যা হবে না। দুঃখ কষ্ট ভোগ করতে হবে না। এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। শোক দিবসে চোখ ছানি মুক্ত হয়েছে। তাই বঙ্গবন্ধু সহ ৭৫ এর ১৫ আগস্টের শহীদদের আত্মার শান্তি কামনা করছি।
কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউপি চেয়ারম্যান বলেন, চক্ষু হাসপাতালের পরিচালক প্রফেসর ডা. নাহিদ ফেরদৌসী আশ্রয়ণ কেন্দ্রে বিনামূল্যে চক্ষু সেবা কার্যক্রম শুরু করেছেন। সেই সাথে তিনি ১৫ জনের ছানি অপারেশন করে দিয়েছেন। এগুলো মহৎ উদ্যোগ। এটি অব্যাহত থাকলে প্রান্তিক জনগোষ্ঠি উপকৃত হবে।
(টিকেবি/এসপি/আগস্ট ১৫, ২০২২)
পাঠকের মতামত:
- ৩ দিনের জন্য নিষিদ্ধ হলো মোটরসাইকেল চলাচল
- ‘দ্রুততম সময়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর’
- ভাঙ্গায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ১৭
- প্রতিশ্রুতির বন্যায় ভাসছে সাতক্ষীরার ভোটাররা, নিরাপত্তার চাদরে ঢাকা কেন্দ্র
- পাংশা উপজেলায় ৭৭ ভোটকেন্দ্রে সিসিটিভি, নিরাপত্তা জোরদার
- ২৩ বছর পরে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে
- নির্বাচনের ছুটিতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীর ঢল
- গোলাখালীতে যোগাযোগ, শিক্ষা-স্বাস্থ্য সংকটে ভোটাররা, এখনো যাননি কোনো প্রার্থী
- জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নগরকান্দায় নিরাপত্তা জোরদার
- বর্জ্য ব্যবস্থাপনায় এমিরেটস ফ্লাইট ক্যাটারিং-এ বায়োডাইজেস্টার স্থাপন
- সোনাতলায় দিনব্যাপী চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত
- ‘এবার ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই’
- ‘ফরিদপুরে সুষ্ঠু নির্বাচন হলে বিএনপির জয় নিশ্চিত’
- নিউজপেপার এডিটর পাবলিশার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ-নেপাব'র আত্মপ্রকাশ
- দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে ঢাকার কৌশলগত স্বকীয়তার পরীক্ষা
- নির্বাচনকে কেন্দ্র করে সেনাবাহিনীর দ্রুত মোতায়েন সক্ষমতা
- কলাপাড়ায় অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত
- ক্ষমতার অক্টোপাস: রাষ্ট্র দখল ও আমজনতার নাভিশ্বাস
- এপস্টিন সংক্রান্ত নথি প্রকাশ নিয়ে সুপার বোলে বিজ্ঞাপন সম্প্রচার
- নিউ ইয়র্কে বাংলাদেশি যুবককে পুলিশের গুলির ঘটনায় সমালোচনার মুখে মেয়র মামদানি
- সুপার বোলে 'ব্যাড বানি'র শো নিয়ে মার্কিন রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া
- ভোটাধিকার
- কাপ্তাইয়ে বিএনপির বিশাল গণমিছিল, দীপেন দেওয়ানের পক্ষে প্রচারণার জমজমাট সমাপ্তি
- গোপালগঞ্জে বিএনপির প্রার্থী ডা. কে এম বাবরের নির্বাচনী শোভাযাত্রা
- ‘খালেদা জিয়ার সঙ্গে সংসদে বসার স্বপ্ন ছিল’
- সুনামগঞ্জে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৬ জনের মৃত্যু
- বন্যার্ত মানুষের মাঝে দিনব্যাপী খাদ্য সামগ্রী বিতরণ করেছে মনিরুল চৌধুরী
- সাভারে দর্শনার্থীদের নজর কাড়ছে ১৬ ফুটের শ্যামা প্রতিমা
- ‘জুলাই যোদ্ধাদের স্বৈরাচারের দোসর বলাটা গুরুতর অসৌজন্যতা’
- ‘ইসিকে অগাধ ক্ষমতা দেওয়া আছে, সমস্যা ছিল প্রয়োগে’
- সোনাতলায় শিল্পীর শৈল্পিক কারুকার্যে গড়ে উঠছে দেবী দুর্গা
- মেহেরপুর ভাবনা সংগঠনের উদ্যোগে শীত উচ্ছ্বাস
- বাউফলের কাছিপাড়ায় ট্রলি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- এক সপ্তাহে ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু
- ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে দুই জেলের মৃত্যু
- রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে একই পরিবারের তিনজনের মৃত্যু
- ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বগুড়া জেলা আওয়ামী লীগের বর্ণাঢ্য কর্মসূচি
- মেহেরপুর পৌর গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
- প্রতিপক্ষের হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৩
- পেঁয়াজের ডগা কেটে আয় করছেন তারা
- মেহেরপুরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- টেকসই-সাশ্রয়ী ইন্টারনেট সেবা নিশ্চিতে সব চেষ্টা করছে বিটিআরসি
- কবি সুমন রায়হানের কবিতার বই 'নদীও জলে নামে'
- ‘প্রজনন মৌসুমে মা ইলিশ ধরা থেকে বিরত থাকুন’
- বাংলাদেশীদের জন্য অবকাশ ভ্রমণে জনপ্রিয় গন্তব্য সৌদি
১১ ফেব্রুয়ারি ২০২৬
- ভাঙ্গায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ১৭
- প্রতিশ্রুতির বন্যায় ভাসছে সাতক্ষীরার ভোটাররা, নিরাপত্তার চাদরে ঢাকা কেন্দ্র
- পাংশা উপজেলায় ৭৭ ভোটকেন্দ্রে সিসিটিভি, নিরাপত্তা জোরদার
-1.gif)








