E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গোপালগঞ্জে ট্রাক খাদে পড়ে চালকের সহকারী নিহত

২০২২ সেপ্টেম্বর ১৮ ১৪:৩৭:৫৮
গোপালগঞ্জে ট্রাক খাদে পড়ে চালকের সহকারী নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে ট্রাক খাদে পড়ে চালকের সহকারী মোঃ রাসেল হাওলাদার (২৮)  নিহত হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে ঢাকা-খুলনা মহাড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া বাজারের সামনে এ দূর্ঘটনাটি ঘটে। নিহত মোঃ রাসেল হাওলাদার খুলনা শহরের বাগমারা এলাকার মকবুল হাওলাদারের ছেলে।

কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে থানার পরিদর্শক আবু নাঈম মোঃ তোফাজ্জেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশের ওই কর্মকর্তা অরো জানান, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি ট্রাক দ্রুত গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা লাগায়। ট্রাকটি খাদে পড়ে দুমড়ে মুচড়ে যায়। এতে ট্রাকের হেলপার মোঃ রাসেল মারাত্মক আহত হয়। আশংকাজনক অবস্থায় তাকে গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া লাশ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে ওই পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।

(টিকেবি/এএস/সেপ্টেম্বর ১৮, ২০২২)

পাঠকের মতামত:

১১ ফেব্রুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test