রংপুরে বিএনপির গণসমাবেশ
চিড়া-মুড়ি-কম্বল নিয়ে তিনদিন আগেই হাজির বিএনপি সমর্থকরা
রংপুর প্রতিনিধি : চট্টগ্রাম, ময়মনসিংহ ও খুলনায় গণসমাবেশের পর বিএনপির নজরে এবার উত্তরের জেলা রংপুর। আগামী ২৯ অক্টোবর রংপুরে বিএনপির বিভাগীয় সমাবেশের দিন ধার্য রয়েছে। এ উপলক্ষে নেতাকর্মীদের নানা প্রস্তুতিও নিতে দেখা গেছে। এরইমধ্যে পরিবহন ধর্মঘটের বিষয়টি মাথায় রেখে অনেকেই সমাবেশস্থলে আসতে শুরু করেছেন।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের আজিজপুর গ্রাম থেকে সমাবেশস্থলে এসেছেন মোস্তাফিজুর রহমান (৪৬) ও রহিদুল ইসলাম (৪০)। বুধবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় ট্রেনে করে পাটগ্রাম থেকে রংপুর স্টেশনে এসে পৌঁছান তারা। স্টেশনে রাতযাপনের পর বৃহস্পতিবার সকালে এসেছেন সমাবেশস্থলে।
মোস্তাফিজুর রহমান জানান, বাস বন্ধের আশঙ্কা থেকে তিনদিন আগেই প্রায় শত কিলোমিটার দূর থেকে রংপুরে এসেছেন। তার সঙ্গে প্রতিবেশী ভাতিজা রহিদুলও এসেছেন।
তিনি আরও জানান, স্টেশনে চিড়া-মুড়ি খেয়ে রাতযাপনের পর বৃহস্পতিবার সকালে সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন। সঙ্গে কম্বলও এনেছেন। ২৯ অক্টোবর সমাবেশ শেষে বাড়ি ফিরবেন।
রহিদুল বলেন, চিড়া-মুড়ি খেয়ে হলেও থাকবো। রাতে মঞ্চের আশপাশে কম্বল বিছিয়ে ঘুমাবো। এরইমধ্যে তাদের সহযোগীরা বাড়ি থেকে রওয়ানা দিয়েছেন বলেও জানান তিনি।
এদিকে, মোস্তাফিজুর ও রহিদুলের মতো গাইবান্ধার ফুলছড়ি থেকে বুধবার রাতেই এসেছেন এনামুল হক। বৃহস্পতিবার সকালে সমাবেশস্থল কথা হয় তার সঙ্গে। এনামুল জানান, বুধবার রাতে ফুলছড়ি থেকে রংপুরে এসেছেন। সমাবেশ শেষ না হওয়া পর্যন্ত তিনি রংপুরেই অবস্থান করবেন।
এদিকে, বিএনপির বিভাগীয় গণসমাবেশ ঘিরে এখনো পরিবহন ধর্মঘট ঘোষণা করা না হলেও আশঙ্কা করছেন নেতারা। এ বিষয়ে রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামু বলেন, এখন পর্যন্ত ধর্মঘটের কোনো সিদ্ধান্ত হয়নি বলে জেনেছি। তবে আশঙ্কা করা হচ্ছে।
তিনি বলেন, নেতাকর্মীদের আটক বা গ্রেফতার করা না হলেও সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা নেতাকর্মীদের বিষয়ে খোঁজ করা হচ্ছে।
বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে রংপুরে পৌঁছেছেন রংপুর বিভাগীয় গণসমাবেশের দলনেতা বিএনপির যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য হারুন অর রশীদ। সমাবেশস্থল পরিদর্শন শেষে তিনি বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তারা নাকি ১০ ডিসেম্বর ঢাকায় খেলা দেখাবেন। আমরা তো খেলা দেখছি। আগামী ২৯ অক্টোবর রংপুরে আমরাও খেলা দেখাবো। স্মরণকালের সর্ববৃহৎ গণসমাবেশ হবে এদিন। যার মধ্য দিয়ে প্রমাণ হবে যে, সারাদেশের মানুষ বিএনপির সঙ্গে আছে।
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দলীয় নেতাকর্মীদের খোঁজ করছেন এমন অভিযোগ এনে হারুন অর রশীদ বলেন, কোনো ধরনের হয়রানি বা চক্রান্ত করে এই সমাবেশ বাধাগ্রস্ত করা যাবে না। ধর্মঘট দিয়ে যেন জনদুর্ভোগ সৃষ্টি করা না হয় এজন্য পরিবহন মালিকদের প্রতি আহ্বান জানান তিনি।
রংপুরে ২৯ অক্টোবরের গণসমাবেশ উপলক্ষে এরইমধ্যে জেলা-উপজেলায় প্রস্তুতি সভা করেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। বিভাগের এক প্রান্ত থেকে অপর প্রান্তে চলছে লিফলেট বিতরণসহ নানা প্রচারণা। সাঁটানো হয়েছে ব্যানার-ফেস্টুন। রংপুরের ঐতিহাসিক কালেক্টরেট মাঠে তৈরি হচ্ছে মঞ্চ।
(ওএস/এসপি/অক্টোবর ২৭, ২০২২)
পাঠকের মতামত:
- 'রাজাকাররা যে কোনো লোককে গ্রেফতার করতে পারবে'
- সাতক্ষীরায় প্রাইভেটকার চালক সুমন হত্যার ঘটনায় থানায় মামলা
- বি-স্ক্যান চেঞ্জমেকার অ্যাওয়ার্ডে মনোনীত ফরিদপুরের বিপ্লব মালো
- বন্দর নয়, মানদণ্ড গড়ার সময় এখন বাংলাদেশের
- অটো রিকশাচালক নাঈম হত্যায় দুইজনের যাবজ্জীবন
- জামায়াত এমপি নজরুলের ভিডিও নিয়ে দিনভর নানা তর্ক-বিতর্ক
- নির্মাণের সাত দিনেই ভেঙে গেল চেয়ারম্যানের নির্মিত ড্রেন
- ২০২৭ সালের মধ্যে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন করবে সরকার
- বগুড়ায় ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত
- সোনাতলায় তিন দিনব্যাপী ১৬ প্রহরব্যাপী লীলা কীর্তন অনুষ্ঠিত
- উন্নয়নের খোঁজখবর নিতে কাপ্তাইয়ে ইউএনডিপির উচ্চপর্যায়ের প্রতিনিধি দল
- সদ্য লঞ্চ হওয়া গ্যালাক্সি এ৩৭ ৫জি’র দাম কমালো স্যামসাং
- রেমিট্যান্স বনাম প্রবাসীদের অদেখা অশ্রু
- গোপালগঞ্জে গেস্ট হাউজ থেক ৫ নারীসহ আটক ১১
- বিশ্বকাপের ভক্তদের উৎসবে হামলার হুমকি তদন্ত করছে ফেডারেল কর্তৃপক্ষ
- সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু
- নড়াইলে শিশুকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণের পর হত্যা, ধর্ষক পলাতক
- কাপ্তাই জেটিঘাটে ইঞ্জিনচালিত বোট থেকে দিনমজুরের মরদেহ উদ্ধার
- কালিগঞ্জে স্কুলছাত্রীকে শ্বাসরোধে হত্যা, ঘাতককে হত্যার পর ঘরবাড়ি ভাঙচুর
- মুখস্থ বনাম দক্ষতা: আগামীর বৈশ্বিক প্রস্তুতি
- তালায় প্রধান শিক্ষকের নির্দেশ না মানায় নৈশপ্রহরীকে মারপিটের অভিযোগ
- গোবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. নাজমুস সাদাতের যোগদান
- টুঙ্গিপাড়ায় জলাবদ্ধতা থেকে রক্ষা পেল পানি বন্দি ৩শ পরিবার
- গোপালগঞ্জে পরিত্যক্ত পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
- ‘মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে’
- অপসারণের দাবিতে অধ্যক্ষের কক্ষে তালা দিয়েছে ছাত্রলীগ
- দুই নাম্বারি চক্করের পলিটিক্স আর চলবে না : ফুয়াদ
- শ্রীনগরে নারীকে গুলি করে হত্যার ঘটনায় অস্ত্রসহ প্রেমিক গ্রেফতার
- ডাক্তার হতে চায় মহম্মদপুরের কোহেলী
- আগের টোলেই বঙ্গবন্ধু সেতু পারাপার
- আবারও ফোবানা পুরুস্কার পেলেন বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথী
- প্রতিবন্ধীর টাকা মেরে খাওয়ার অভিযোগে মুন্সিগঞ্জ কোর্টে মামলা
- বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পলাশবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
- ‘পকেট-সাইজড জায়ান্ট’ অনার প্যাড এক্স৭ এখন বাজারে
- নিয়োগ পাচ্ছেন ৩৬ হাজার শিক্ষক
- নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তাদের মিলনমেলা ছিনতাই
- কাঁঠাল
- বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মুখে যুদ্ধ কথা
- খুলনায় ‘মদপানে’ পাঁচজনের মৃত্যু
- যশোর এম এম কলেজে পিঠা উৎসব মিলন মেলায় পরিণত
- দুর্নীতিবিরোধী অভিযান সম্প্রসারণ: তৃণমূলে ব্যাপক পদক্ষেপের আহ্বান
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে নওগাঁ
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- বিশ্বের সুখী দেশের তালিকায় ১১ ধাপ পেছাল বাংলাদেশ
-1.gif)








