৮ শর্তে রাজশাহীতে গণসমাবেশের অনুমতি পেলো বিএনপি
রাজশাহী প্রতিনিধি : অবশেষে রাজশাহী বিভাগীয় গণসমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি। আটটি শর্তে ৩ ডিসেম্বর বিএনপিকে এ সমাবেশের অনুমতি দিয়েছে পুলিশ।
বুধবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার আবু কালাম সিদ্দিকের পক্ষে বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) মুহম্মদ আব্দুর রকিবের সই করা এক চিঠিতে এ অনুমতির কথা বলা হয়েছে।
শর্তগুলো হলো
মাদরাসা মাঠের মধ্যে সমাবেশের যাবতীয় কার্যক্রম সীমাবদ্ধ রাখতে হবে। সমাবেশস্থলের আশপাশসহ রাস্তায় কোনো অবস্থাতেই সমবেত হওয়া এবং যান ও জন চলাচলে কোনো প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না। নিরাপত্তার জন্য সমাবেশে আগতদের চেকিংয়ের ব্যবস্থা করতে হবে এবং নিজস্ব ব্যবস্থাপনায় পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবক (দৃশ্যমান আইডি কার্ডসহ) নিয়োগ করতে হবে।
দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সামাজিক-ধর্মীয় মূল্যবোধ, রাষ্ট্রীয় ভাবমূর্তি ও জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো কার্যকলাপ এবং উসকানিমূলক বক্তব্য দেওয়া ও প্রচারপত্র বিলি করা যাবে না।
সমাবেশে আসা-যাওয়ার পথে শোভাযাত্রা ও মিছিল করাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা আছে এমন কর্মকাণ্ড করা যাবে না। ব্যানার-ফেস্টুন ও পতাকায় কোনো লাঠি-সোটা ও রড ব্যবহার করা যাবে না। ব্যানার-ফেসটুন ইত্যাদির ব্যবহার সীমিত করতে হবে।
আজান, নামাজ ও অন্য ধর্মীয় সংবেদনশীল সময় মাইক কিংবা শব্দযন্ত্র ব্যবহার করা যাবে না। ধর্মীয় অনুভূতির ওপর আঘাত আসতে পারে এমন কোনো বিষয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন, বক্তব্য দেওয়া বা প্রচার করা যাবে না।
মঞ্চ তৈরির সঙ্গে যারা জড়িত (আইডি কার্ডসহ) তারা ব্যতীত অন্য কেউ ৩ ডিসেম্বরের আগে সমাবেশস্থলে প্রবেশ কিংবা অবস্থান করতে পারবে না। সমাবেশের যাবতীয় কার্যক্রম ওইদিন দুপুর ২টা থেকে শুরু করে বিকেল ৫টার মধ্যে শেষ করতে হবে। সমাগত নেতাকর্মীরা যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে দায়িত্বশীল নেতা বা আয়োজকদের সেই দায়িত্ব নিতে হবে।
নিজস্ব ব্যবস্থাপনায় সমাবেশস্থলের অভ্যন্তরে ও বাইরে উন্নত রেজ্যুলেশনযুক্ত সিসি ক্যামেরা স্থাপন করতে হবে। সমাবেশস্থলের বাইরে বা সড়কের পাশে প্রজেক্টর/মাইক/সাউন্ড বক্স ব্যবহার করা যাবে না। সমাবেশস্থলে ইন্টারনেট সংযোগ, ব্রডব্যান্ড সংযোগ ও রাউটার ব্যবহার করা যাবে না।
যানবাহন শহরের ভেতরে প্রবেশ করানো যাবে না। রাস্তা বন্ধ করে সমাবেশের কর্মসূচি পালন থেকে বিরত থাকতে হবে। নির্ধারিত স্থানে গাড়ি পার্কিং করতে হবে। মূল সড়কে কোনো পার্কিং করা যাবে না।
এ অনুমতিপত্র স্থান ব্যবহারের অনুমতি নয়। স্থান ব্যবহারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিতে হবে। জনস্বার্থে কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ব্যতিরেকে অনুমতি আদেশ বাতিল করার ক্ষমতা রাখে।
রাজশাহী বিভাগীয় জনসভার সমন্বয়ক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, আমরা এই মাত্র হাতে চিঠি পেয়েছি। তবে তারা যে শর্ত দিয়েছে সেগুলো মানলে তো আর সমাবেশ করা যাবে না। আমাদের অনেক লোকজন বিভিন্ন জেলা থেকে আজকেই এসে যাবে।
(ওএস/এসপি/নভেম্বর ৩০, ২০২২)
পাঠকের মতামত:
- নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ
- তারেক রহমানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা
- ‘যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য’
- ‘সরকার পরিবর্তন হলেও ট্রাইব্যুনালে চলমান বিচারে প্রভাব পড়বে না’
- ধামরাইয়ের ১৪৭ টি ভোট কেন্দ্রের সব কটিতেই ধানের শীষ প্রার্থী তমিজ উদ্দিন বিপুল ভোটে জয়ী
- টাঙ্গাইল জেলার ভোটের সাতকাহন
- বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে পারবে বিএনপি?
- ইরানে ক্ষমতার পরিবর্তনই হবে ‘সবচেয়ে ভালো’ বিষয়
- ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে যাবেন না বুলবুল
- ‘মানুষ সংস্কার চায়, ‘হ্যাঁ’ ভোট তার প্রমাণ’
- ‘বাধ্য করা হলে রাজপথে নামবো’
- ‘নির্বাচন শান্তিপূর্ণ হলেও পরিপূর্ণ নিরপেক্ষ বলা যাবে না’
- 'চীনা জনগণ পাকিস্তানের নিরাপত্তা রক্ষায় কাজ করে যাবে'
- ‘শেখ হাসিনার প্রত্যর্পণ চাইবে বিএনপি’
- স্বাধীনতার পর জামায়াতের কুষ্টিয়া জয়
- স্বামী ও স্ত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ
- গোপালগঞ্জে জয়যুক্ত হয়েছে না ভোট
- নির্বাচনের পরবর্তী পরিস্থিতি: কৌশলগত স্বায়ত্তশাসন ও অর্থনৈতিক অগ্রগতির সমন্বয়
- পঞ্চগড়ে অবরুদ্ধ আওয়ামী লীগ অফিস অবমুক্ত করলো বিএনপি
- আ. লীগের দুর্গে বিএনপির জয়
- দিনাজপুরে ৬টি আসনে কে কত ভোট পেলেন
- ফুলপুরে মুফতি মুহাম্মাদুল্লা'র জয়লাভ
- জালিয়াতির কলঙ্ক মোচন ও তারুণ্যের শক্তিতে নতুন বাংলাদেশ
- গণতন্ত্র চাপা থাকলে উগ্রবাদীদের উত্থান ঘটে: ফখরুল
- ‘কল-কারখানা স্থাপন করে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করব’
- মেহেরপুর ভাবনা সংগঠনের উদ্যোগে শীত উচ্ছ্বাস
- টেকসই-সাশ্রয়ী ইন্টারনেট সেবা নিশ্চিতে সব চেষ্টা করছে বিটিআরসি
- বাউফলের কাছিপাড়ায় ট্রলি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- মেহেরপুর পৌর গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
- ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে দুই জেলের মৃত্যু
- ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বগুড়া জেলা আওয়ামী লীগের বর্ণাঢ্য কর্মসূচি
- প্রতিপক্ষের হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৩
- রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে একই পরিবারের তিনজনের মৃত্যু
- পেঁয়াজের ডগা কেটে আয় করছেন তারা
- মেহেরপুরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- কবি সুমন রায়হানের কবিতার বই 'নদীও জলে নামে'
- ‘প্রজনন মৌসুমে মা ইলিশ ধরা থেকে বিরত থাকুন’
- দেশীয় অস্ত্রসহ শ্রমিকলীগ নেতার ভিডিও ভাইরাল
- মেজর জেনারেল জিয়া বঙ্গবন্ধুর খুনি মেজর ডালিমকে পরম উষ্ণতায় জড়িয়ে ধরে বলেছিলেন, ‘ইউ হ্যাভ ডান সাচ এ গ্রেট জব! কিস মি! কিস মি!’
- বাংলাদেশীদের জন্য অবকাশ ভ্রমণে জনপ্রিয় গন্তব্য সৌদি
- গুলি করে বাংলাদেশি ৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
- নবীনগর রিপোর্টার্স ক্লাব কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠান
- 'ধানমন্ডির ৩২ নম্বরে রক্তের দাগ শুকায়নি; বঙ্গবন্ধুর মন্ত্রী সভার অনেকেই ঘাতক মোশতাকের মন্ত্রী সভায় ঠাঁই করে নিয়েছেন'
- ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে যাবেন না বুলবুল
- ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৬২
১৪ ফেব্রুয়ারি ২০২৬
- ধামরাইয়ের ১৪৭ টি ভোট কেন্দ্রের সব কটিতেই ধানের শীষ প্রার্থী তমিজ উদ্দিন বিপুল ভোটে জয়ী
- টাঙ্গাইল জেলার ভোটের সাতকাহন
- স্বাধীনতার পর জামায়াতের কুষ্টিয়া জয়
-1.gif)








