সংবাদ প্রকাশের পর
শ্রীনগর-শ্যামসিদ্ধি খালের জায়গায় ভবন নির্মাণ কাজ বন্ধ করলো প্রশাসন
আমিনুল ইসলাম মাছুম, শ্রীনগর : মুন্সীগঞ্জের শ্রীনগরে খালের জায়গা দখল করে নির্মাণাধীন বহুতল ভবনের কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। এর আগে উপজেলার সদর ইউনিয়নের ব্রোজের পাড়া দক্ষিণে শ্রীনগর-শ্যামসিদ্ধি হয়ে গাদিঘাট ও আড়িয়াল বিলের সংযুক্ত খালের জায়গায় ভবন নির্মাণের অভিযোগ উঠে ব্রোজের পাড়ার মাধব দাসের পুত্র প্রকাশ দাস ও বিকাশ দাসের বিরুদ্ধে। এ নিয়ে গত বুধবার ও বৃহস্পতিবার বিভিন্ন দৈনিকসহ অনলাইন পোর্টালে “শ্রীনগর-শ্যামসিদ্ধি খালের জায়গা দখল করে ভবন নির্মাণ” শিরোনামে সচিত্র সংবাদ প্রকাশিত হলে সংশ্লিষ্টদের নজরে আসে।
এরই ধারাবাহিকতায় গত ৬ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে উপজেলা সার্ভেয়াল ও স্থানীয় ভূমি উপ সহকারী ঘটনাস্থলে এসে প্রকাশ দাসকে নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দেন।
স্থানীয়রা জানান, এক সময়ের ব্যস্ততম খালটির বিভিন্ন স্থান অবৈধভাবে ভরাট ও দখলের কারণে গুরুত্বপূর্ণ খালটি এখন মরতে বসেছে। এর মধ্যে শ্রীনগর বাজার সংলগ্ন ব্রোজের পাড়ার দক্ষিণে প্রকাশ দাসগং খালের প্রায় ১০ ফুট জায়গা দখল করে ভবন নির্মাণ শুরু করেন। প্রস্থে প্রায় ১০০ ফুটের খালটির দুই পাড়ের বিভিন্ন জায়গা এখন দখলদারের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে। কিছুদিন আগে বাসুদেব মল্লিক নামে এক স্বাস্থ্য সহকারী ব্রোজের পাড়া প্রকাশ দাসদের ওই জায়গা পরিমাপ করে দেন। এলাকায় প্রশ্ন উঠেছে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য সহকারী (পরিবার পরিকল্পনা) বাসুদেব মল্লিক কিভাবে সার্ভেয়ার হন। সরকারের গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানে কর্মরত থেকে পেশাগত দায়িত্বের বাহিরে গিয়ে কিভাবে এলাকায় জমি মাপঝোক করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাসুদেব মল্লিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হাজিরা খাতায় স্বাক্ষর করে বিভিন্ন স্থানে মানুষের জায়গা জমির মাপ ঝোকের কাজ করে বেড়ান। স্বাস্থ্য সহকারী বাসুদেব মল্লিকও প্রাইভেট সার্ভেয়ার হিসেবে নিজেকে স্বীকার করেছেন। অন্যদিকে ব্রোজের পাড়া খালের জায়গা রেখে ভবন নির্মাণ করছেন বলেও প্রকাশ দাসের পক্ষে সাফাই করেন।
শ্রীনগর ইউনিয়ন (সদর) উপ-সহকারী কর্মকর্তা মো. শরীফ হোসেন জানান, ঘটনাস্থলে গিয়ে ভবন নির্মাণ কাজ বন্ধ রাখতে বলা হয়েছে। পরে উপজেলা সার্ভেয়ার ও কাকনগো খাল পরিমাপ করবেন।
শ্রীনগরের সহকারী কমিশনার (ভূমি) আবু বকর সিদ্দিক বলেন, সার্ভেয়ার নিজে মেপে খালের প্রস্থ চিহ্নিত করার পরে তারা নির্মাণ কাজ শুরু করবেন। এর আগে তাদেরকে কোন কাজ করতে নিষেধ করা হয়েছে।
(এআই/এসপি/এপ্রিল ০৭, ২০২৩)
পাঠকের মতামত:
- ঈদে বাড়ি গেলে অর্থ, গহনা আত্মীয় বা থানায় রেখে যাওয়ার পরামর্শ ডিএমপি কমিশনারের
- ‘গণভোটের রায় বাস্তবায়নের আগে সংবিধান সংশোধন করতে হবে’
- একুশে পদক পাওয়ায় ববিতাকে সংবর্ধনা
- জমির মালিকানা নিয়ে দ্বন্দ্বে গাছ কাটার অভিযোগ
- গোপালগঞ্জে স্নানোৎসব ও মহাবারুনী মেলা নিয়ে মতবিনিময় সভা
- মধুমতির বুকে হাজারো ভ্রমণ পিপাসুর ভিড়
- ভর্তিতে লটারির সমালোচনা হাসনাতের, বাতিলের আভাস শিক্ষামন্ত্রীর
- মোটরসাইকেলে ঘুরতে বের হয়ে আইল্যান্ডে ধাক্কা, নিহত ১, আহত ২
- নগরকান্দা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
- তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
- নড়াইলে আগুনে পোড়া বাড়িঘর পরিদর্শন করলেন এমপি আতাউর রহমান বাচ্চু
- নেতানিয়াহুকে হত্যার হুমকি ইরানের
- ‘সময় শেষ হলেও ডাকা হয়নি সংস্কার পরিষদের অধিবেশন’
- বিশ্রামে মেসি, গোলশূন্য ড্র মিয়ামির, লাল কার্ড কোচের
- ঈদযাত্রায় বাড়ছে ট্রেন ও কোচ
- ‘আ. লীগ আমলের সামাজিক ভাতার তালিকা যাচাই করা হচ্ছে’
- গ্রাহকের চাহিদা মতো জ্বালানি তেল বিক্রি শুরু, মজুত করলে ব্যবস্থা
- চার মামলায় খায়রুল হকের জামিন স্থগিত চায় রাষ্ট্র
- ‘ঈদ উপলক্ষে রবিবার থেকে আগের মতোই মিলবে অকটেন-পেট্রোল’
- 'ক্ষমতা লাভ করার জন্য আওয়ামীলীগই একমাত্র দল'
- ঈশ্বরদীতে ময়লার স্তূপ থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার
- মহম্মদপুরে সড়ক সংস্কারে বিটুমিন কম দেওয়ার অভিযোগ, হাত দিলেই উঠে যাচ্ছে পাথর
- নড়াইলে বিএনপির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল
- মহম্মদপুরে ফসল তোলা নিয়ে মা-ছেলেকে পিটিয়ে জখমের অভিযোগ
- রাজবাড়ীতে বিদেশী পিস্তল-গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- নেতানিয়াহুকে হত্যার হুমকি ইরানের
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ভর্তিতে লটারির সমালোচনা হাসনাতের, বাতিলের আভাস শিক্ষামন্ত্রীর
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
১৫ মার্চ ২০২৬
- জমির মালিকানা নিয়ে দ্বন্দ্বে গাছ কাটার অভিযোগ
- গোপালগঞ্জে স্নানোৎসব ও মহাবারুনী মেলা নিয়ে মতবিনিময় সভা
- মোটরসাইকেলে ঘুরতে বের হয়ে আইল্যান্ডে ধাক্কা, নিহত ১, আহত ২
- নগরকান্দা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
- নড়াইলে আগুনে পোড়া বাড়িঘর পরিদর্শন করলেন এমপি আতাউর রহমান বাচ্চু
-1.gif)








