শ্রীনগরে সড়কের পাশের কৃষি জমি ও জলাশয় ভরাট চলছেই
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : মুন্সীগঞ্জের শ্রীনগরে সরকারি আইন না মেনেই চলছে কৃষি জমি ও জলাশয় ভরাট কাজ। উপজেলার তন্তর সড়কের পাশের কৃষিজমি ও জলাশয় রাতের অন্ধকারে চলে ভরাট কর্মযজ্ঞ। চলেছে মাটি খেকোদের অবৈধ ড্রেজার বাণিজ্য। উপজেলার শ্রীনগর-বাড়ৈগাঁও-তন্তর সড়কের বাড়ৈগাঁও থেকে তন্তর ৯নং রাস্তার মোড় পর্যন্ত প্রায় দেড় কিলোমিটারের মধ্যে গুরুত্বপূর্ণ সড়কটির উত্তর পাশে অবৈধভাবে ৪টি ড্রেজারের সাব-স্টেশন স্থাপন করে মাটি ভরাট কর্মযজ্ঞ চালানো হচ্ছে। এর মধ্যে সড়কটির বাড়ৈগাঁও সমিলের পাশে বাতেনের ১টি, তারাটিয়া ফকির বাড়ি (সাঁচাই ফকির) পাশে মিজানের ১টি, পাড়াগাঁও বাজারের সামনে তোফাজ্জলের ১টি, তন্তর পাল বাড়ির সামনে ৯নং রোডের মোড়ে আনাছউদ্দিনের ১টি ড্রেজার স্থাপন করা হয়েছে। দূর থেকে ড্রাম ট্রাকে বালু এনে এসব ড্রেজার স্টেশনে ফেলে দিন-রাত সমান তালে ভরাট বাণিজ্য করার অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট সিন্ডিকেট চক্রের বিরুদ্ধে।
স্থানীয়রা বলছেন, সড়কের পাশে ড্রেজার স্টেশন স্থাপনের ফলে আশপাশের লোকজন মেশিনের বিকট শব্দে ভোগান্তির শিকার হচ্ছেন । এসব স্থানে ড্রাম ট্রাক আনলোডের কারণে সড়ক জুরে বালুর স্তুপ জমে থাকায় অন্যান্য যান চলাচলে ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। এতে ব্যস্ততম সড়কে মোটরসাইকেল ও অটোরিক্সার চাকা স্লিপ কেটে মাঝে মধ্যেই দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারীরা। এলাকার সচেতন মহল বলছেন, বেপরোয়া ড্রেজার সিন্ডিকেট চক্রের সদস্যদের দৌরাত্ব কোন ভাবেই থামানো যাচ্ছে না। উপজেলা প্রশানসও অবৈধ ড্রেজার উচ্ছেদ অভিযান ও কৃষি জমি কাটা ও ভরাটের অপরাধে আর্থিক জরিমান আদায় করছেন। তার পরেও মাটি খেকো সিন্ডিকেট চক্রের সদস্যদের আটকনো যাচ্ছেই না।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, গুরুত্বপূর্ণ সড়কটির বেশ কয়েক স্থানে অবৈধভাবে ড্রেজার স্থাপন করে অসংখ্য ধানী জমির ওপর দিয়ে দীর্ঘ পাইপলাইনের সংযোগ দেওয়া হয়েছে। উপজেলার অন্যান্য ইউনিয়নের প্রধান প্রধান সড়কের চিত্র প্রায়ই একই রকম। যেখানে সেখানে ড্রেজার ব্যবসায়ীরা সড়কের পাশে অবৈধভাবে ড্রেজার স্থাপন করে ভোগান্তির সৃষ্টি করছে। ড্রেজার ব্যবসায়ীরা একদিকে যেমন সরকারের কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত সড়কের ব্যাপক ক্ষতিসাধন করছে। অপরদিকে সরকারের নিয়মনীতির তোয়াক্কা না করে অবৈধভাবে শতশত বিঘা কৃষি জমি ভরাট করছে। যত্রতত্রভাবে এসব কৃষি জমি কাটা ও ভরাটের ফলে এই অঞ্চলে দিনদিন ফসলি জমির পরিমাণ অনেকাংশে কমতে শুরু করেছে। আগামীতে খাদ্য-শস্য উৎপাদন কমে যাওয়ার শঙ্কা করা হচ্ছে। এছাড়া জলাধার ও খাল ভরাটের ফলে পানি নিস্কাষনের স্থান বন্ধ হয়ে যাচ্ছে। বাড়ছে জলাবদ্ধতা।
অভিযুক্ত ড্রেজার সিন্ডিকেট চক্রের অন্যতম সদস্য মো. আনাছউদ্দিনের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, জমির মালিক আমাকে অনুমতি দিয়েছে। তাই ড্রেজারের সংযোগ দিয়ে ভরাট করছি। আর কারও অনুমতির দরকার নেই। এ চক্রের অন্য সদস্যরা সড়কের পাশে ড্রেজার স্থাপনের বিষয়ে কোন কথা বলতে রাজি হননি। তন্তর ইউনিয়নের উপ-সহকারী ভূমি কর্মকর্তা কৃষ্ণ কুমার পালের কাছে জানতে চাইলে তিনি বলেন, এসব ড্রেজার ও ভরাটের বিষয়ে আমি কিছু জানি না।
এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার মোহসিনা জাহান জানান, বিনা অনুমতিতে কৃষি জমির রকম পরিবর্তণ ও ভরাট করা অন্যায়। এখনই খোঁজ নিয়ে দেখছি। শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু বকর সিদ্দিক জানান, খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
(এআইএম/এএস/এপ্রিল ১০, ২০২৩)
পাঠকের মতামত:
- ভর্তিতে লটারির সমালোচনা হাসনাতের, বাতিলের আভাস শিক্ষামন্ত্রীর
- মোটরসাইকেলে ঘুরতে বের হয়ে আইল্যান্ডে ধাক্কা, নিহত ১, আহত ২
- নগরকান্দা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
- তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
- নড়াইলে আগুনে পোড়া বাড়িঘর পরিদর্শন করলেন এমপি আতাউর রহমান বাচ্চু
- নেতানিয়াহুকে হত্যার হুমকি ইরানের
- ‘সময় শেষ হলেও ডাকা হয়নি সংস্কার পরিষদের অধিবেশন’
- বিশ্রামে মেসি, গোলশূন্য ড্র মিয়ামির, লাল কার্ড কোচের
- ঈদযাত্রায় বাড়ছে ট্রেন ও কোচ
- ‘আ. লীগ আমলের সামাজিক ভাতার তালিকা যাচাই করা হচ্ছে’
- গ্রাহকের চাহিদা মতো জ্বালানি তেল বিক্রি শুরু, মজুত করলে ব্যবস্থা
- চার মামলায় খায়রুল হকের জামিন স্থগিত চায় রাষ্ট্র
- ‘ঈদ উপলক্ষে রবিবার থেকে আগের মতোই মিলবে অকটেন-পেট্রোল’
- 'ক্ষমতা লাভ করার জন্য আওয়ামীলীগই একমাত্র দল'
- ঈশ্বরদীতে ময়লার স্তূপ থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার
- মহম্মদপুরে সড়ক সংস্কারে বিটুমিন কম দেওয়ার অভিযোগ, হাত দিলেই উঠে যাচ্ছে পাথর
- নড়াইলে বিএনপির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল
- মহম্মদপুরে ফসল তোলা নিয়ে মা-ছেলেকে পিটিয়ে জখমের অভিযোগ
- রাজবাড়ীতে বিদেশী পিস্তল-গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক
- প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে তদবির বন্ধে সতর্কতা জারি
- ময়মনসিংহ নগরীর ফুটপাত ইজারা দিয়েছেন কে বা কারা?
- ফরিদপুরে পল্লীকবি জসীম উদ্দিনের ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত
- বিকেএসপির সাবেক উপপরিচালক ও সংগঠক মিমুর চিরবিদায়
- ‘পহেলা বৈশাখে ২ কোটি ২০ লাখ কৃষক পাবে কৃষি কার্ড’
- সোনাতলায় মশক নিধন কার্যক্রমের উদ্বোধন, হোটেল–রেস্তোরাঁয় অভিযান
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- গ্রাহকের চাহিদা মতো জ্বালানি তেল বিক্রি শুরু, মজুত করলে ব্যবস্থা
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
১৫ মার্চ ২০২৬
- মোটরসাইকেলে ঘুরতে বের হয়ে আইল্যান্ডে ধাক্কা, নিহত ১, আহত ২
- নগরকান্দা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
- নড়াইলে আগুনে পোড়া বাড়িঘর পরিদর্শন করলেন এমপি আতাউর রহমান বাচ্চু
-1.gif)








