শ্রীনগরে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ
শ্রীনগর প্রতিনিধি : মুন্সীগঞ্জের শ্রীনগরে দয়হাটা গাউসুল আযম জিলানীয়া দাখিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের কাছ থেকে ফরম পূরণ ফি বাবদ অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানের সুপারিনটেনডেন্ট মোহাম্মদ সোহরাব হোসেনের বিরুদ্ধে। অকৃতকার্য হওয়া সত্ত্বেও টাকার বিনিময়ে দাখিল পরীক্ষায় সুযোগ তৈরী করে দেওয়াসহ নিজ অফিস কক্ষে আলাদাভাবে বিশ্রামাগার ও বই বিক্রির টাকা কোষাগারে জমা না দেওয়ারও অভিযোগ আছে তার বিরুদ্ধে।
কিছুদিন আগে পরীক্ষার ফরম ফিলাপের দাবিকৃত টাকা নেওয়া প্রসঙ্গে এক ছাত্রীর কথোপকথনের একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে ভাইরাল হয়েছে। এতে শোনা যায়, সুপারিনটেনডেন্ট সোহরাব হোসেন এক ছাত্রীকে দাখিল পরীক্ষার সুযোগ করে দেওয়া জন্য সাড়ে ৬ হাজার টাকা নেওয়ার দাবি করছেন। ওই ছাত্রীকে একা দেখা করার কথা বলছেন।
স্থানীয়রা জানায়, সোহরাব হোসেন ঠিকমত কর্মস্থলে আসেন না। অকৃতকার্য ছাত্র-ছাত্রীদের দাখিল পরীক্ষার ফরম ফিলাপের জন্য অতিরিক্ত টাকা হাতিয়ে নিয়েছেন। এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অডিও রেকর্ডটি ভাইরাল হলে মানুষ মুখ খুলতে শুরু করে।
স্থানীয় মসজিদের ইমাম ও তরুণ এক মুদি দোকানী জানান, সোহরাব হোসেনের অনিয়মের বিষয়টি এলাকায় এখন ওপেনসিক্রেট। অতিরিক্ত টাকা আদায়, গোপনে বই বিক্রি করা, কোচিং বাণিজ্য করাসহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অপর একটি সূত্র জানায়, সোহরাব হোসেনের বাড়ি বরিশালে। এক স্ত্রীকে নিয়ে শ্রীনগর সদর ইউনিয়নের একটি ভাড়া বাড়িতে বসবাস করেন। কয়েক বছর আগে দুই স্ত্রীর বিরোধের জেরে সোহরাব হোসেন জেল হাজতে যায়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মোহাম্মদ সোহরাব হোসেনের অফিস কক্ষে তালা ঝুলছে। এ সময় সহকারী সুপারিনটেনডেন্ট মাওলানা মো. নেছারউদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, সুপারিনটেনডেন্টের কোন খাস কামরা নেই। আলাদাভাবে শুধু একটি খাট পাতা হয়েছে। দাখিল পরীক্ষার ফরম ফি বাবদ অতিরিক্ত টাকা নেওয়ার বিষয়ে তিনি বলেন, মাদ্রাসায় ফরম ফিলাপ কমিটি গঠন করা হয়েছে। তারাই বলতে পারবেন। মোট কতজন শিক্ষক ও ছাত্র-ছাত্রী এই প্রতিষ্ঠানে আছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা আমার জানা নেই। একজন সহকারী সুপারিনটেনডেন্ট হিসেবে আপনার প্রতিষ্ঠানের এসব তথ্য জানা নেই কেন এমন প্রশ্নের জবাবে তিনি কোন সদুত্তোর দিতে পারেননি।
ফরম পূরণ কমিটির সদস্য সহকারী শিক্ষক কাজী আব্দুর সুকুরের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি কিছুই জানিনা। এ ব্যাপারে জানতে মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মোহাম্মদ সোহরাব হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি মোবাইল ফোন রিসিভ করেননি।
মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ও শ্রীনগর ইউপি’র সাবেক চেয়ারম্যান আলহাজ মোখলেছুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, কেউ আমার কাছে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে সুনিদিষ্ট কোন অভিযোগ করেনি।
(এআই/এসপি/এপ্রিল ১৫, ২০২৩)
পাঠকের মতামত:
- জমির মালিকানা নিয়ে দ্বন্দ্বে গাছ কাটার অভিযোগ
- গোপালগঞ্জে স্নানোৎসব ও মহাবারুনী মেলা নিয়ে মতবিনিময় সভা
- মধুমতির বুকে হাজারো ভ্রমণ পিপাসুর ভিড়
- ভর্তিতে লটারির সমালোচনা হাসনাতের, বাতিলের আভাস শিক্ষামন্ত্রীর
- মোটরসাইকেলে ঘুরতে বের হয়ে আইল্যান্ডে ধাক্কা, নিহত ১, আহত ২
- নগরকান্দা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
- তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
- নড়াইলে আগুনে পোড়া বাড়িঘর পরিদর্শন করলেন এমপি আতাউর রহমান বাচ্চু
- নেতানিয়াহুকে হত্যার হুমকি ইরানের
- ‘সময় শেষ হলেও ডাকা হয়নি সংস্কার পরিষদের অধিবেশন’
- বিশ্রামে মেসি, গোলশূন্য ড্র মিয়ামির, লাল কার্ড কোচের
- ঈদযাত্রায় বাড়ছে ট্রেন ও কোচ
- ‘আ. লীগ আমলের সামাজিক ভাতার তালিকা যাচাই করা হচ্ছে’
- গ্রাহকের চাহিদা মতো জ্বালানি তেল বিক্রি শুরু, মজুত করলে ব্যবস্থা
- চার মামলায় খায়রুল হকের জামিন স্থগিত চায় রাষ্ট্র
- ‘ঈদ উপলক্ষে রবিবার থেকে আগের মতোই মিলবে অকটেন-পেট্রোল’
- 'ক্ষমতা লাভ করার জন্য আওয়ামীলীগই একমাত্র দল'
- ঈশ্বরদীতে ময়লার স্তূপ থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার
- মহম্মদপুরে সড়ক সংস্কারে বিটুমিন কম দেওয়ার অভিযোগ, হাত দিলেই উঠে যাচ্ছে পাথর
- নড়াইলে বিএনপির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল
- মহম্মদপুরে ফসল তোলা নিয়ে মা-ছেলেকে পিটিয়ে জখমের অভিযোগ
- রাজবাড়ীতে বিদেশী পিস্তল-গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক
- প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে তদবির বন্ধে সতর্কতা জারি
- ময়মনসিংহ নগরীর ফুটপাত ইজারা দিয়েছেন কে বা কারা?
- ফরিদপুরে পল্লীকবি জসীম উদ্দিনের ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- নড়াইলে আগুনে পোড়া বাড়িঘর পরিদর্শন করলেন এমপি আতাউর রহমান বাচ্চু
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- নেতানিয়াহুকে হত্যার হুমকি ইরানের
- ঈদযাত্রায় বাড়ছে ট্রেন ও কোচ
- চার মামলায় খায়রুল হকের জামিন স্থগিত চায় রাষ্ট্র
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
১৫ মার্চ ২০২৬
- জমির মালিকানা নিয়ে দ্বন্দ্বে গাছ কাটার অভিযোগ
- গোপালগঞ্জে স্নানোৎসব ও মহাবারুনী মেলা নিয়ে মতবিনিময় সভা
- মোটরসাইকেলে ঘুরতে বের হয়ে আইল্যান্ডে ধাক্কা, নিহত ১, আহত ২
- নগরকান্দা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
- নড়াইলে আগুনে পোড়া বাড়িঘর পরিদর্শন করলেন এমপি আতাউর রহমান বাচ্চু
-1.gif)








