E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বাংলাদেশ জুয়েলার্স সমিতি মাগুরা জেলা শাখার নির্বাচন শুরু

২০২৩ মে ০৪ ১৬:৩৭:৪২
বাংলাদেশ জুয়েলার্স সমিতি মাগুরা জেলা শাখার নির্বাচন শুরু

মাজহারুল হক লিপু, মাগুরা : বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) মাগুরা জেলা শাখার দ্বি বার্ষিক নির্বাচন শহরের দুধ মল্লিক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হচ্ছে। 

সকাল ৯ টায় ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হবে বিকাল ৪ টায়। এবারের নির্বাচনে জেলার ৪ উপজেলার ১৪৬ জন ভোটার অংশ নিচ্ছেন। প্যালেন ভিত্তিক এ নির্বাচনে কার্য নির্বাহী ১৮ টি সদস্য পদের জন্য ৩৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন।

সকালে প্রধান অতিথি হিসেবে ভোট গ্রহণ কার্যক্রমের উদ্বোধন করেন বাজুস কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি রিপনুল হাসান। সমন্বয়কারির দায়িত্ব পালন করছেন বাজুস কেন্দ্র্রীয় কার্যালয়ের অফিস সেক্রেটারী খালেদ আকন। নির্বাচন পরিচালনার জন্যে ৬ সদস্যের একটি পরিষদ ইতিমধ্যে গঠিত হয়েছে। এই পরিচালনা পরিষদে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন বাজুস খুলনা বিভাগীয় সভাপতি রকিবুল ইসলাম সঞ্জয় চৌধুরী। নির্বাচন পরিচালনা পরিষদের অন্য দুই সদস্য হচ্ছেন শেখ ইদ্রিস আলী ও গণেশ সরকার। এছাড়া ৩ সদস্যের নির্বাচনী আপিল বিভাগের দায়িত্বে রয়েছেন মাগুরা জুয়েলার্স সমিতির বিমল দত্ত, মুন্সী জিল্লুর রহমান ও গোলক দত্ত।

আজকের নির্বাচনে ১৮ জন কার্য নির্বাহী সদস্য নির্বাচিত হবার পর পরবর্তীতে তাদের সমন্বয়ে বাজুস মাগুরা জেলা শাখার পুর্ণাঙ্গ কমিটি গঠিত হবে।

(এমএল/এসপি/মে ০৪, ২০২৩)

পাঠকের মতামত:

১০ আগস্ট ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test