শ্রীনগরে ফেমাস জেনারেল হাসপাতালের অবৈধ স্থাপনার উচ্ছেদ শুরু
শ্রীনগর প্রতিনিধি : শ্রীনগর উপজেলা পরিষদ সংলগ্ন ফেমাস জেনারেল হাসপাতালের সামনে ১নং খাস খতিয়ানের জায়গা দখল করে নির্মিত পাঁকা স্থাপনা উচ্ছেদ শুরু করেছেন উপজেলা ভূমি কর্মকর্তা।
গতকাল মঙ্গলবার দুপুর দেড়টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু বকর সিদ্দিক উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এ সময় শ্রীনগর সদর ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী ও আনসার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান, সরকারি জমি দখল করে ফেমাস জেনারেল হাসপাতালের পরিচালক মো. ইয়ানুছ ও আমিনুল ইসলাম আমিন লোকচক্ষুর আড়ালে অবৈধভাবে আরসিসি পিলার করে পাকা ভবন নির্মাণ শুরু করেন। হাসপাতালটির সামনে প্রায় ৩০ ফুট নয়লজুলীর জায়গা দখল করে স্থাপনাটি করায় এখানে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছিল। প্রভাব খাটিয়ে তারা প্রশাসনের নাকের ডগায় সরকারি ওই জায়গার বৈধ কাগজপত্র থাকার কথা বলে স্থাপনা নির্মাণের মাধ্যমে কয়েক কোটি টাকার বাজার মূল্যের জায়গাটি দখলে নেওয়ার অপচেষ্টা চালাচ্ছিল। উচ্ছেদ অভিযান পরিচালনা করায় উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু বকর সিদ্দিক বলেন, পরিমাপকৃত লাল নিশান চিহ্নিত জায়গায় নির্মিত স্থাপনার কিছু অংশ উচ্ছেদ করা হয়েছে। স্থাপনার বাকী অংশ সংশ্লিষ্ট ব্যক্তিদের নিজ জিম্মায় অপসারণ করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।
উল্লেখ্য, শ্রীনগর উপজেলা পরিষদ সংলগ্ন ফেমাস জেনারেল হাসপাতালে সামনে সড়কের নয়নজুলীর জায়গাটি দখল করে আরসিসি পিলার করে পাকা স্থাপনা নির্মাণ করার বিষয়ে গত ৪ জুন ২০২৩ খ্রীঃ বিভিন্ন দৈনিক পত্র-পত্রিকায় ও অনলাইন পোর্টালে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নজরে আসে। পরে ৬ জুন সরেজমিনে ভূমি কর্মকর্তা উপস্থিত হয়ে জায়গার পরিমাপ করে লাল নিশান সাটিয়ে দেন। এরই ধারাবাহিকতায় ১৩ জুন দুপুরে ফেমাস জেনারেল হাসপাতালের সামনে উচ্ছেদ অভিযান চালানো হয়।
(এএম/এসপি/জুন ১৪, ২০২৩)
পাঠকের মতামত:
- ‘কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে গুপ্ত রাজনীতি চলতে দেওয়া হবে না’
- ‘১৪ বছরে দেশ থেকে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার’
- ‘পাকবাহিনী নজিরবিহীন নারকীয় হত্যাকাণ্ডে মেতে ওঠে’
- জ্বালানি সংকটে বিকল্প হিসেবে নবায়নযোগ্য জ্বালানীর সমাধানে সংবাদ সম্মেলন
- ফরিদপুরে সরবরাহ করা হচ্ছে চাহিদার অর্ধেকরও কম বিদ্যুৎ
- নড়াইলের লোহাগড়া বাজারের দুর্গন্ধযুক্ত ময়লার স্তূপ অপসারণ কাজের উদ্বোধন
- মাঝারি তাপপ্রবাহ ৩৮ ডিগ্রিতে পুড়ছে ঈশ্বরদী, বিপর্যস্ত জনজীবন
- লাশবাহী অ্যাম্বুলেন্সে দুর্ঘটনা
- টাঙ্গাইলে ৩ ছিনতাইকারী গ্রেফতার, ১৭টি চোরাই মোবাইল উদ্ধার
- মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭
- মনোমুগ্ধকর নটো ক্যাকটাসের ফুল দেখার জন্য ছুটছে ক্যাকটাস প্রেমীরা মাদারীপুরে হর্টিকালচার সেন্টার
- বিউটি পার্লার কর্মীর ওপর হামলা, থানায় অভিযোগ
- গোপালগঞ্জে কৃষি উন্নয়ন নিয়ে পার্টনার কংগ্রেস
- ফরিদপুরে গ্রেপ্তার আ. লীগ নেতাকে ছিনিয়ে নিলো স্থানীয় জনতা
- চট্টগ্রামে ছাত্রদলের ওপর হামলার প্রতিবাদে ঈশ্বরদীতে বিক্ষোভ
- অবরুদ্ধদশা থেকে মুক্ত হলো মালোপাড়ার ২০টি পরিবারের চলাচলের সেই রাস্তা
- জলবায়ু সংকটে হোক পৃথিবীর অস্তিত্ব রক্ষার শপথ
- পদ্মা নদীতে টহলরত নৌ পুলিশের ওপর হামলা, ওসিসহ ৫ সদস্য গুলিবিদ্ধ
- সিএনজির চাকায় ওড়না পেঁচিয়ে কলেজছাত্রীর মর্মান্তিক মৃত্যু
- কঠোর নজরদারিতে সাতক্ষীরায় মাধ্যমিক পরীক্ষা শুরু
- প্রতিবন্ধী অন্তঃসত্ত্বাকে ফুটপাত থেকে হসপিটালে ভর্তি করলেন ইউএনও
- সালথায় অপ-প্রচারের প্রতিবাদে বিএনপি নেতাদের সংবাদ সম্মেলন
- বাসের নতুন ভাড়া নির্ধারণ বৃহস্পতিবার
- সাফজয়ী অনূর্ধ্ব-২০ দলকে পুরস্কৃত করল ডিএনসিসি
- ভার্চুয়াল কোর্টে সমস্যা দেখছেন না অ্যাটর্নি জেনারেল
- ‘বিশ্বাসই হলো অর্থনীতির আসল মুদ্রা’
- বইমেলা স্থগিত
- ট্রেন লাইনচ্যুত, রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- ‘এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই যেখানে নতুন করে কেউ জালিম হবে না’
- ভোলার তজুমদ্দিনে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত
- শরীয়তপুরের ৩টি আসনে খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা
- নড়াইলে ছাত্রদলের উদ্যোগে শোক র্যালি
- মেহেরপুরে ৭০১৯৪ শিশু খাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল
- রংপুরে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক’ কর্মশালা
- মেঘনার বুকে ‘মিনি কক্সবাজার’
- ভৈরবে দুই শিশুর মারামারিকে কেন্দ্র করে সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর, আহত ১৫
- রোনালদোকে ঘিরে সৌদি ট্যুরিজমের বৈশ্বিক ক্যাম্পেইন
- তেঁতুলিয়া থেকে দৃশ্যমান হচ্ছে অপরূপ পবর্তশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা
- ‘জুলাই সনদ জালিয়াতির পরিণতি শুভ হবে না’
- মেয়র অমিতাভ বোসের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
- তোমার রক্তের বদলা নিতে সেনা সদরে উদগ্রীব হয়েছিলেন মাত্র একজন কর্নেল শাফায়াত জামিল!
- ‘সংস্কারের কথা বলে নির্বাচন পেছানো যাবে না’
- আকিজ বেভারেজ কারখানায় সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৪
- শরীয়তপুরে মানব পাচারকারীদের বিচারের দাবিতে আমরণ অনশন
- ভুট্টা খেতে গাঁজা চাষ, আটক দুই যুবক
-1.gif)








