শ্রীনগরে আ'লীগ নেতার ছত্রছায়ায় আবারও সরকারি জলাধার ভরাটের অভিযোগ
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : মুন্সীগঞ্জের শ্রীনগরে নিয়মনীতির তোয়াক্কা না করে সরকারি জলাশয়ে মাটি ভরাট করা হচ্ছে। শ্রীনগর-দোহার আঞ্চলিক সড়কের শ্রীনগর বাইপাস জুশুরগাঁও মিল্কভিটার পশ্চিমদিকের সড়কের দক্ষিণ পাশে সরকারি জলাধার রাতের আঁধারে ভরাট করা হচ্ছে। উপজেলার পাটাভোগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী রমিজউদ্দিন বেপারীর ছত্র ছাঁয়ায় তার জামাতা যুবলীগ নেতা মো. সোহেলের নেতৃত্বে জায়গাটি ভরাটের কর্মযজ্ঞ চলছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কের পাশে জেলা পরিষদের জায়গাসহ জলাশয় ভরাটে ড্রাম ট্রাক দিয়ে দূর থেকে বালু এনে ফেলা হচ্ছে।
স্থানীয়রা জানান, বছর খানেক আগেও জায়গাটি ভরাটের জন্য সোহেল চেষ্টা করেছিল। রমিজগং জলাধারটি ফের ভরাট কাজ শুরু করেন। এরই মধ্যে রমিজউদ্দিন বেপারীগং মিল্কভিটা সংলগ্ন সড়কের উত্তর পাশে গণপূর্তের জায়গা ভরাট করে পাকা স্থাপনা নির্মাণ কাজ করছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, এর আগে ভূমি সিন্ডিকেটটি বাংলাদেশ সরকার পক্ষের গণপূর্ত নগর উন্নয়ন মন্ত্রণালয়ের ওই জায়গা ভরাট করে। এনিয়ে চলতি বছরের প্রথম সপ্তাহ জুড়ে বিভিন্ন পত্র-পত্রিকায় ভরাটকৃত জায়গার সচিত্র সংবাদ প্রকাশিত হলেও প্রভাবশালী মহলটির সামনে কোন বাঁধা হয়ে দাড়াতে পারেনি। মহলটি গণপূর্তের ওই জায়গায় এখন পাকা স্থাপনা নির্মাণ করছেন। অথচ সংবাদ প্রকাশের পর গণপূর্ত বিভাগীয় পি ডব্লিউ ডি (সাব-ডিভিশন) মুন্সীগঞ্জের উপ-সহকারী প্রকৌশলী নাজমুল হাসান হিরা সরেজমিনে এসে জায়গাটির পরিমাপ করে ভরাটকৃত জায়গার মাটি অপসারণের জন্য বলে যান। এতেও কোন ফল দেখতে পায়নি জনসাধারণ।
খোঁজ নিয়ে জানা যায়, কুশুরীপাড়া মৌজায় ২নং খতিয়ানের আরএস ১৪টি দাগে মোট সম্পত্তির পরিমান ১২ একর ২৫ শতাংশ। রেকর্ড অনুযায়ী এসব সম্পত্তির মালিক গণপূর্ত নগর উন্নয়ন মন্ত্রণালয়। এসব জায়গার আনুমানিক বাজার মূল্য প্রায় ১০ কোটি টাকা। ভূমি সিন্ডিকেটটি এখন মিল্কভিটার পশ্চিম পাশে জেলা পরিষদের জায়গাটি ভরাট শুরু করায় জনমনে প্রশ্ন উঠেছে।
মো. সোহেলের কাছে জানতে চাইলে তিনি বলেন, যা কিছুই করা হচ্ছে সংশ্লিষ্টদের জানিয়েই করা হচ্ছে। জায়গা ভরাটের কোন ছাড়পত্র আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি কোন কথা না বলে এড়িয়ে যান। হাজী রমিজউদ্দিন বেপারীর কাছে জানতে চাইলে তিনি দাবী করেন জেলা পরিষদ থেকে তারা লীজ এনেছেন। লীজকৃত জায়গা মাটি ভরাট করা লীজ শর্তের মধ্যে পড়ে কিনা এমন প্রশ্নে জবাবে তিনি অসুস্থতার অজুহাত দেখিয়ে এড়িয়ে যান।
মুন্সীগঞ্জ জেলা পরিষদের সার্ভেয়ার মো. ঈসমাইল হোসেন এ ব্যপারে জানান, লীজকৃত জায়গা ভরাটের জন্য অনুমতির দেওয়া হয়নি। পাকা স্থাপনা নির্মাণের তো প্রশ্নই আসেনা। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।
(এমএ/এএস/জুন ১৭, ২০২৩)
পাঠকের মতামত:
- রাজবাড়ীতে ধানের উৎপাদন বৃদ্ধি করতে ব্র্যাক সিডের কর্মশালা
- 'মুক্তিবাহিনী ও পাকবাহিনীর মধ্যে পাকশী সেতুর কাছে তীব্র সংঘর্ষ হয়'
- অনন্য মাইলফলক স্পর্শ করলেন ম্যাক্সওয়েল
- শ্রদ্ধা-ভালোবাসায় আশা ভোঁসলেকে শেষ বিদায়
- সালথায় মাদক সেবনের দায়ে তিন যুবকের কারাদণ্ড
- শ্যামনগরে নদীর চরের গাছ রক্ষায় আন্দোলন, বন্ধ হলো নিধন
- সাতক্ষীরায় মাটি বহনকারী বেপরোয়া ট্রলির ধাক্কায় শিশু নিহত
- গোপালগঞ্জে ২০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
- সোনাতলা পৌরসভায় উন্নয়ন, স্বচ্ছতা ও শৃঙ্খলা জোরদারে একাধিক সিদ্ধান্ত
- ঠাকুরগাঁওয়ে পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে কৃষক প্রশিক্ষণ
- মার্সেল পণ্য কিনে ১০ লাখ টাকা পাওয়ার সুযোগ
- কল না ধরায় ছাত্রদল নেতা পরিচয়ে অধ্যাপককে হাতুড়ি পেটা
- দিনাজপুরে পুলিশের সামনে আসামি ভেঙ্গে ফেললো সাংবাদিকের মোবাইল ফোন!
- সালথায় স্বপ্নের সেতুর স্থান পরিদর্শনে নির্বাহী প্রকৌশলী ও উপজেলা নির্বাহী অফিসার
- ‘কৃষকের ভাগ্য পরিবর্তন হলেই দেশের ভাগ্য পরিবর্তন হবে’
- সুবর্ণচর স্টুডেন্ট'স অ্যাসোসিয়েশন (নোসক) এর নতুন দায়িত্বে ফারিয়া ও অপু
- নোয়াখালীতে বাড়ি থেকে কিশোরীর মরেদহ উদ্ধার
- জামালপুরে ব্রহ্মপুত্র ইউনিভার্সিটিতে নবীন বরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
- সালথায় সম্পত্তি নিয়ে মাকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ সৎ ছেলেদের বিরুদ্ধে
- উদ্বোধনের ২ বছরেও চালু হয়নি ঈশ্বরদী পৌর মার্কেট
- মহম্মদপুরে মাদকবিরোধী অভিযানে আটক যুবকের মৃত্যু
- গোপালগঞ্জের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম জমা দিলেন সাবরিনা শুভ্রা
- গোপালগঞ্জে ২৪ ঘন্টায় হামের উপসর্গে হাসপাতালে ১৫ রোগী
- হাতির পায়ে পিষ্ট হয়ে কাপ্তাই চিৎমরমে মংখ্যাচিং মারমার মৃত্যু
- ফরিদপুরে যৌনপল্লীতে বসত ঘর ভাঙচুর ও লুটপাট
- ফরিদগঞ্জে তিন সন্তানের জননী ও যুবকের আত্মহত্যা
- এস.এম সুলতানের শিষ্য ও শিশুস্বর্গের চিত্রাংকন বিভাগের শিক্ষক সমীর মজুমদার আর নেই
- কথাশিল্পী কায়েস আহমদের মৃত্যুবার্ষিকী পালিত
- ঝালকাঠিতে নির্ধারিত স্থানে সভা করতে পারেনি এনসিপি
- স্বপ্ন বিনির্মাণে ওরা ৬ জন
- মেহেরপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালন
- আদমদীঘিতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- উকিল কমিশন গিয়ে দেখলেন রাস্তা না থাকায় দুর্ভোগে শতাধিক পরিবার
- বই মেলায় ‘দ্যা এপিক ফল অফ ডিক্টেটর শেখ হাসিনা’
- ভোলার তজুমদ্দিনে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- গোবিন্দগঞ্জে গৃহবধূসহ ২ জনের মরদেহ উদ্ধার
- ‘দ্যা এপিক ফল অব ডিক্টেটর শেখ হাসিনা’ বইয়ের মোড়ক উন্মোচন
- ভৈরবে চিহ্নিত ৩ ছিনতাইকারী আটক
- ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে শরীয়তপুরে মহিলা দলের বিক্ষোভ মিছিল
- হাত লাগলেই খসে পড়ছে ‘মুজিববর্ষে’র ঘরগুলোর আস্তরণ
- মতলবে সাবেক স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যা, ঘাতক আটক
- বইমেলা স্থগিত
- ভৈরবে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন
- রাজবাড়ীতে ট্রাকচাপায় প্রবাসী নিহত
- 'মুক্তিবাহিনী ও পাকবাহিনীর মধ্যে পাকশী সেতুর কাছে তীব্র সংঘর্ষ হয়'
-1.gif)








