হাইকোর্টের আদেশ মানছেন না ইউএনও
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : রৌমারী উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাশেমের সম্মানী ভাতাকে কেন্দ্র করে হাইকোর্টের আদেশ মানছেন না রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হান্নান। উপরোন্ত ওই ভাইস চেয়ারম্যানের অফিসের চেয়ার টেবিলসহ জরুরী কাগজপত্র গায়েব করে দেয়া হয়েছে। ভাইস চেয়ারম্যানের অভিযোগ, ইউনিসেফের চুরি হওয়া ত্রাণ সামগ্রী উদ্ধারে সহযোগিতা করায় ইউএনও’র রোষানলে পড়েছেন তিনি।
জানা গেছে, রাজশাহী জেলার মোহনপুর উপজেলা চেয়াম্যান ও মোহনপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক এমডি আব্দুস সামাদসহ অনেকে বাদি হয়ে স্থানীয় সরকারের সচিবসহ ১৬জনকে আসামী করে মহামান্য হাইকোর্টে একটি রিট পিটিশন করেন যার নং ৮৯৪৪/১৪। এর পেক্ষিতে বিজ্ঞ বিচারক মিসেস ফারাহ মাহবুব ও মি. কাজী মো. এজারুল হক আকন্দের একটি বেঞ্চ গত ২০ অক্টোবর উভয় পক্ষের শুনানি অন্তে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের বিরুদ্ধে আনীত পরিপত্রে উল্লিখিত বিষয়টি ৩ মাসের জন্য স্থগিত করেন।
এছাড়াও এক মাসের মধ্যে কেন তাদের বেতন বা সম্মানী প্রদান করা হবে না মর্মে শোকজ করেন। এদিকে ওই আদেশটির জাবেদা কপি গত ২৬ অক্টোবর রৌমারী উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাশেম কার্যকরি ব্যবস্থা গ্রহনের জন্য উপজেলা চেয়ারম্যান বরাবরে দাখিল করেন এবং অনুলিপি সংশ্লিষ্ট এমপি, ডিসি ও ইউএনওকে প্রদান করেন। কিন্তু এ পর্যন্ত কোন ব্যবস্থা গ্রহন করেননি। গতকাল মঙ্গলবার সমন্বয় কমিটির মিটিংয়ে এমপি রুহুল আমিন বিষয়টি উত্থাপন করলে তারা জবাবে বলেন, এ মামলায় আমাদের আসামী করা হয়নি এবং অফিসিয়াল কোন চিঠিপত্র আমাদের কাছে আসেনি। ফলে আমরা এ আবেদনটি গ্রহন এবং কোন ব্যবস্থাও গ্রহন করছি না।
অপরদিকে এলাকায় প্রশ্ন উঠেছে, চুরি হওয়া ইউনিসেফের ত্রাণ সামগ্রী উদ্ধারে সহযোগিতা করায় আবুল হাশেমের বিরুদ্ধে নেমে আসে অন্যায়ের খড়গ। এছাড়াও আবুল হাশেম দুদকসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করায় ইউএনও ক্ষিপ্ত হয়ে তার অফিসের চেয়ার টেবিল ও জরুরী কাগজপত্র ন্যামপ্লেট সরিয়ে ফেলেন। এ বিষয়ে রৌমারী থানায় একটি সাধারণ ডায়রি করা হয়। ভাইস চেয়ারম্যান অভিযোগ করে বলেন, চুরির সামগ্রী ধরিয়ে দেয়ার অপরাধে আমাকে সকল প্রকার কার্যক্রম থেকে বিরত রেখেছে। কোন প্রকার নোটিশ ছাড়াই আমার অফিসের চেয়ার টেবিল ও কাগজপত্র সরিয়ে ফেলা হয়েছে। ইউএনও সাহেব সমন্বয় কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী আমার অফিসের চেয়ার টেবিল সরানোর কথা বললেও সেখানে এ ব্যাপারে কোন সিদ্ধান্তই হয়নি। সিদ্ধান্ত নিয়েছি আমি আইনী লড়াই চালিয়ে যাবো।
এ ব্যাপারে ইউএনও আব্দুল হান্নানের সঙ্গে যোগাযোগ করলে তিনি সাংবাদিকদের জানান, পরিপত্র অনুযায়ী তিনি কোন বেতনভাতা বা সম্মানী পান না। যেহেতু হাইকোর্টের কোন চিটিপত্র আমরা পাইনি ফলে তার পক্ষে কোন ব্যবস্থা গ্রহন করতে পারছি না। আর সমন্বয় কমিটির মিটিংয়ে তার অফিসের চেয়ার টেবিল সরানোর সিদ্ধান্ত হয়েছে তাই সরানো হয়েছে।
কুড়িগ্রাম-৪ আসনের এমপি রুহুল আমিন বলেন, ভাইস চেয়ারম্যানের অফিস থেকে চেয়ার টেবিল সরানোর কোন সিদ্ধান্ত সমন্বয় কমিটিতে হয়নি। একজন নির্বাচিত প্রতিনিধির অফিস থাকবে না চেয়ার টেবিল সরানো হবে তা তো হতে পারে না।
(আরআইএস/এএস/অক্টোবর ২৯, ২০১৪)
পাঠকের মতামত:
- শ্যামনগরে ঐতিহাসিক ঘোড়দৌড় প্রতিযোগিতা
- শ্যামনগরে ১০ ফুট লম্বা একটি গাঁজা গাছ জব্দ
- মধুমতি এক্সপ্রেসের সংযোগ হুক ছিঁড়ে বিচ্ছিন্ন ৪ বগি, ইঞ্জিনসহ চলে যায় ট্রেন
- ঠাকুরগাঁওয়ে মাদ্রাসার প্রধান শিক্ষক কর্তৃক স্ত্রী নির্যাতনের প্রতিবাদে তালা
- ঈশ্বরদীতে শিক্ষার্থী অসুস্থের ঘটনায় তদন্ত কমিটি
- ঠাকুরগাঁওয়ে ৪ বছরের শিশুকে ধর্ষণ: ভুট্টা ক্ষেত থেকে লাশ উদ্ধার, যুবক আটক
- জনবল সংকটে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত লক্ষ লক্ষ মানুষ
- কেন্দুয়ার পল্লীতে ভয়াবহ অগ্নিকাণ্ড: অগ্নিদ্বগ্ধ হয়ে ৫টি গরু ছাগলের মর্মান্তিক মৃত্যু
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভেটেরিনারি টিচিং হাসপাতাল উদ্বোধন
- সংরক্ষিত এমপি নিলুফার চৌধুরী মনিকে গণসংবর্ধনা
- স্কটল্যান্ডে এমিরেটসের ‘ট্রাভেল রিহার্সাল’ কর্মসূচি এমিরেটস
- মাদারীপুরে গ্রেফতারের ভয়ে ১৯ পিস ইয়াবা গিলে খেয়ে ফেললো যুবক
- বগুড়া মহাস্থানগড়ে শেষ বৈশাখী মেলা: হাজারো মানুষের ঢল, উৎসবমুখর জনপদ
- কুড়িগ্রাম সীমান্তে বিজিবির কড়া নজরদারি, অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্কতা
- টাকা ছাড়া কিছুই বোঝেন না শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী জাহিদ
- ফুলপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
- পারিবারিক বন্ধনই হলো আধুনিক সুসভ্য সমাজের মূলভিত্তি
- হামের মৃত্যুমিছিল: ইউনুস ও নূরজাহানের বিচার নিয়ে কেন এই রহস্যময় নীরবতা?
- কাপ্তাইয়ে ‘সুরের ধারা’র মতবিনিময় সভা: ১৫ দিনের মধ্যে আসছে পূর্ণাঙ্গ কমিটি
- বাংলাদেশে ইসলামপন্থীদের উত্থান মমতার বিদায় নিশ্চিত করেছে
- মাদারীপুরে বালুবাহী ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
- ঝালকাঠিতে জমি দখলের অভিযোগ, সংঘবদ্ধ চক্রের হুমকিতে নিরাপত্তাহীন শিক্ষক পরিবার
- সালথায় লিচু পাড়াকে কেন্দ্র করে বাগান মালিককে পিটিয়ে হত্যার অভিযোগ
- বিবাহিত নারীদের গানের বিচারক নন্দিত তিন তারকা
- ঈদে নিরাপদ নৌযাত্রায় ১৪ নির্দেশনা দিল বিআইডব্লিউটিএ
- ব্রাহ্মণবাড়িয়ায় মুজিব ম্যুরাল ভাঙচুর
- ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের প্রভাব নেই দর্শনা রেলবন্দরে
- সালথায় শীতার্তদের মাঝে আমেনা-রশিদ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ
- শীতকালে এয়ার কন্ডিশনারের যত্ন, জেনে নিন করণীয়
- জাজিরায় দু’পক্ষের সংঘর্ষে শতাধিক হাতবোমা বিস্ফোরণ, ভিডিও ভাইরাল
- চাঁদপুরে মসজিদের খতিবকে কুপিয়ে হত্যার চেষ্টা, হামলাকারী আটক
- বীর মুক্তিযোদ্ধা সখিনা বেগম আর নেই
- গাংনী উপজেলার নির্বাহী অফিসারের বদলি বাতিলের দাবিতে মানববন্ধন
- মেহেরপুরের গাংনীতে রাতের আঁধারে শিক্ষার্থীর বাড়িতে ইউএনও
- সোনার দাম কমলো, ভরি ১৯২৯৬৯ টাকা
- নবীনগরে আ.লীগ নেতা নাছির উদ্দিনের ইট ভাটায় অভিযান, ৫ লাখ টাকা জরিমানা
- মোজাহেদুল ইসলামের ‘এআই শিখুন, টাকা গুনুন’ বই বাজারে
- ভিভো ভি৪০ লাইট, ডিজাইনে নতুন ফিউশন
- উচিৎ জবাব
- হ্যামকো গ্রুপের কারখানায় ডাকাতি, কোটি টাকার মালামাল লুট
- মনোহরগঞ্জে ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
- সালথায় ইয়াবাসহ আটক ২
- সাকিবের ঝড়ের পরও ফাইনালে স্বপ্নভঙ্গ মন্ট্রিল টাইগার্সের
- মাদারীপুরে গ্রেফতারের ভয়ে ১৯ পিস ইয়াবা গিলে খেয়ে ফেললো যুবক
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভেটেরিনারি টিচিং হাসপাতাল উদ্বোধন
-1.gif)








