শ্রীনগরের আড়িয়ল বিলের শাপলা যাচ্ছে ঢাকায়
আমিনুল ইসলাম মাছুম, শ্রীনগর : মুন্সীগঞ্জের শ্রীনগরের আড়িয়ল বিলের শাপলা যাচ্ছে রাজধানী ঢাকায়। বর্ষাকালে আড়িয়ল বিলের বিস্তীর্ণ ধানীচক পানিতে ডুবে যায়। বিস্তীর্ণ চকের এ ডুবো জমিতে এ সময় প্রচুর পরিমানে শাপলা ফুল ফুটে। এই শাপলা বাণিজ্যিকভাবে বিক্রি হচ্ছে। তাই প্রতিদিন সকালে সূর্য উঠার আগেই বির্স্তীণ আড়িয়ল বিলে ডিঙ্গি নৌকা নিয়ে শাপলা কুড়াতে বেড়িয়ে পরেন স্থানীয় প্রায় শতাধিক কৃষি শ্রমিক। কুড়ানো শাপলার বিক্রির আয়ে চলছে প্রায় শতাধিক পরিবারের জীবন ও জীবিকা।
ভরা বর্ষা মৌসুমে আড়িয়ল বিলে প্রাকৃতিকভাবেই অসংখ্য শাপলা জন্মায়। এই বিলে জেলেরা মাছ শিকারের পাশাপাশি দিনের কয়েক ঘন্টা শাপলা কুড়িয়ে আয় করছে হাজার টাকা। কুড়িয়ে আনা শাপলা স্থানীয়ভাবে সংগ্রহ করে পাইকাররা এসব শাপলা রাজধানী ঢাকার পাইকারীর সবজির বাজারগুলোতে বিক্রি করছেন।
প্রতিদিন এই অঞ্চল থেকে অন্তত মাঝারি সাইজের ১০-১২ পিকআপ শাপলা ঢাকায় যাচ্ছে। মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার গাদিঘাট, আলমপুর, ষোলঘর, হাঁসাড়া, বাড়ৈখালীসহ আড়িয়ল বিলের বিভিন্ন পয়েন্টে এসব শাপলার পাইকারি বিকিকিনি হচ্ছে। শাপলা সবজি হিসেবে সু-স্বাদু হওয়ায় খোলা বাজারে ব্যাপক চাহিদা রয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে আড়িয়ল বিল পাড়ের অসংখ্য কর্মহীন কৃষি শ্রমিক বর্ষার সিজনে শাপলা কুড়িয়ে অর্থ উপার্জন করতে পারছে।
সরেজমিন ঘুরে দেখা গেছে, যায়, আড়িয়ল বিলে এখন বর্ষার পানিতে টইটম্বুর। বিলের বিভিন্ন স্থান থেকে অসংখ্য শাপলা কুড়িয়ে আনা হচ্ছে স্থানীয় সড়কের পাশে। দেখা গেছে, হাঁসাড়া-বাড়ৈখালী সড়কের আলমপুর, গাদিঘাট বাজার সংলগ্ন সড়কের পাশে নৌকা ভর্তি শাপলার স্তুপ। নৌকা থেকে শাপলার আটি গুনে গুনে তোলা হচ্ছে পিকআপ ভ্যানে।
আলমপুর এলাকার সুমন খান, মো. মোশারফ, নুর হোসেন, আমির হোসেন, শাজাহান, দেলোয়ার হোসেন, বলাই রামসহ অনেকেই বলেন, বিলে এখন পানির গভীরতা প্রায় ৬ থেকে ৮ হাত। তবে এবছর বিলে শাপলার পরিমাণ অনেকাংশ কম। ধারনা করা হচ্ছে কিছুদিন পরেই শাপলা বাড়বে। আমাদের এলাকায় বর্ষাকালে তেমন কাজ থাকেনা। এ সুবাদে বিনা পুজিতে শাপলা কুড়িয়ে বিক্রি করছি। এতে একেকজনের ৬০০ থেকে ১০০০ টাকা কামাই হচ্ছে। কার্তিক মাস পর্যন্ত আড়িয়ল বিলে শাপলা কুড়াবেন তারা।
গাদিঘাটের মোয়াজ্জেম, মোশারফ, মো. হোসেন বলেন, এই গ্রামে প্রায় ৫০টি পরিবার শাপলা বিক্রি করে বাড়তি আয় করছেন। বিলে মাছ শিকারের পাশাপাশি শাপলা কুড়াচ্ছেন তারা। ৮০টি শাপলায় একেকটি আটি বাঁধা হয়েছে। শাপলার আটি পাইকারের কাছে বিক্রি করা হচ্ছে ১৬-২০ টাকা।
শাপলার পাইকার চাঁন মিয়া, সেলিম শেখ, মালেক জানান, বিকালে নৌকা থেকে শাপলা সংগ্রহ করে ঢাকার কারওয়ান বাজার, যাত্রাবাড়ি, শ্যামবাজারসহ বিভিন্ন সবজির পাইকারী হাটে নিয়ে এসব শাপলা বিক্রি করা হচ্ছে। বর্ষার মৌসুমে কয়েক মাস শাপলার ব্যবসা করবেন তারা। গ্রামগঞ্জে কিংবা শহরের মানুষের কাছে শাপলা সু-স্বাদু সবজি হিসেবে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে।
(এএম/এসপি/জুলাই ২১, ২০২৩)
পাঠকের মতামত:
- রাজবাড়ীতে ধানের উৎপাদন বৃদ্ধি করতে ব্র্যাক সিডের কর্মশালা
- 'মুক্তিবাহিনী ও পাকবাহিনীর মধ্যে পাকশী সেতুর কাছে তীব্র সংঘর্ষ হয়'
- অনন্য মাইলফলক স্পর্শ করলেন ম্যাক্সওয়েল
- শ্রদ্ধা-ভালোবাসায় আশা ভোঁসলেকে শেষ বিদায়
- সালথায় মাদক সেবনের দায়ে তিন যুবকের কারাদণ্ড
- শ্যামনগরে নদীর চরের গাছ রক্ষায় আন্দোলন, বন্ধ হলো নিধন
- সাতক্ষীরায় মাটি বহনকারী বেপরোয়া ট্রলির ধাক্কায় শিশু নিহত
- গোপালগঞ্জে ২০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
- সোনাতলা পৌরসভায় উন্নয়ন, স্বচ্ছতা ও শৃঙ্খলা জোরদারে একাধিক সিদ্ধান্ত
- ঠাকুরগাঁওয়ে পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে কৃষক প্রশিক্ষণ
- মার্সেল পণ্য কিনে ১০ লাখ টাকা পাওয়ার সুযোগ
- কল না ধরায় ছাত্রদল নেতা পরিচয়ে অধ্যাপককে হাতুড়ি পেটা
- দিনাজপুরে পুলিশের সামনে আসামি ভেঙ্গে ফেললো সাংবাদিকের মোবাইল ফোন!
- সালথায় স্বপ্নের সেতুর স্থান পরিদর্শনে নির্বাহী প্রকৌশলী ও উপজেলা নির্বাহী অফিসার
- ‘কৃষকের ভাগ্য পরিবর্তন হলেই দেশের ভাগ্য পরিবর্তন হবে’
- সুবর্ণচর স্টুডেন্ট'স অ্যাসোসিয়েশন (নোসক) এর নতুন দায়িত্বে ফারিয়া ও অপু
- নোয়াখালীতে বাড়ি থেকে কিশোরীর মরেদহ উদ্ধার
- জামালপুরে ব্রহ্মপুত্র ইউনিভার্সিটিতে নবীন বরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
- সালথায় সম্পত্তি নিয়ে মাকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ সৎ ছেলেদের বিরুদ্ধে
- উদ্বোধনের ২ বছরেও চালু হয়নি ঈশ্বরদী পৌর মার্কেট
- মহম্মদপুরে মাদকবিরোধী অভিযানে আটক যুবকের মৃত্যু
- গোপালগঞ্জের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম জমা দিলেন সাবরিনা শুভ্রা
- গোপালগঞ্জে ২৪ ঘন্টায় হামের উপসর্গে হাসপাতালে ১৫ রোগী
- হাতির পায়ে পিষ্ট হয়ে কাপ্তাই চিৎমরমে মংখ্যাচিং মারমার মৃত্যু
- ফরিদপুরে যৌনপল্লীতে বসত ঘর ভাঙচুর ও লুটপাট
- ফরিদগঞ্জে তিন সন্তানের জননী ও যুবকের আত্মহত্যা
- এস.এম সুলতানের শিষ্য ও শিশুস্বর্গের চিত্রাংকন বিভাগের শিক্ষক সমীর মজুমদার আর নেই
- কথাশিল্পী কায়েস আহমদের মৃত্যুবার্ষিকী পালিত
- ঝালকাঠিতে নির্ধারিত স্থানে সভা করতে পারেনি এনসিপি
- স্বপ্ন বিনির্মাণে ওরা ৬ জন
- মেহেরপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালন
- আদমদীঘিতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- উকিল কমিশন গিয়ে দেখলেন রাস্তা না থাকায় দুর্ভোগে শতাধিক পরিবার
- বই মেলায় ‘দ্যা এপিক ফল অফ ডিক্টেটর শেখ হাসিনা’
- ভোলার তজুমদ্দিনে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- গোবিন্দগঞ্জে গৃহবধূসহ ২ জনের মরদেহ উদ্ধার
- ‘দ্যা এপিক ফল অব ডিক্টেটর শেখ হাসিনা’ বইয়ের মোড়ক উন্মোচন
- ভৈরবে চিহ্নিত ৩ ছিনতাইকারী আটক
- ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে শরীয়তপুরে মহিলা দলের বিক্ষোভ মিছিল
- হাত লাগলেই খসে পড়ছে ‘মুজিববর্ষে’র ঘরগুলোর আস্তরণ
- মতলবে সাবেক স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যা, ঘাতক আটক
- বইমেলা স্থগিত
- ভৈরবে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন
- রাজবাড়ীতে ট্রাকচাপায় প্রবাসী নিহত
- 'মুক্তিবাহিনী ও পাকবাহিনীর মধ্যে পাকশী সেতুর কাছে তীব্র সংঘর্ষ হয়'
-1.gif)








