শ্রীনগরে সার্ভিস লেনের স্পর্শ দুরত্বে স্পীডবোট তৈরীর কারখানা, দুর্ঘটনার আশংকা
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : মুন্সীগঞ্জের শ্রীনগরে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনের পাশে সড়কের জায়গা দখল করে গড়ে উঠেছে স্পীড বোটসহ ফাইবার গ্লাসের যাবতীয় মেটারিয়াল তৈরীর কারখানা। সড়কের সার্ভিস লেনের ব্লকের ওপরে লাইন ধরে রাখা হয়েছে স্পীড বোটসহ কারখানার যাবতীয় মালামাল। এতে ব্যস্ততম সড়কে যানবাহন চলাচলে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
অপরদিকে সড়কের পাশে ভরাট ও স্থাপনা নির্মাণের ফলে সার্ভিস লেনের পানি নিস্কাশনের ড্রেনগুলো সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। এই পরিস্থিতিতে প্রায় ৩শ’ ফুট সার্ভিস লেন সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার সমষপুর ও দোগাছির মাঝামাঝি রেল স্টেশনের বিপরীত দিকে অথাৎ সড়কের পশ্চিম পাশের সার্ভিস লেনের জায়গায় গড়ে উঠেছে ‘রূপা মটর ওয়ার্কসপ এন্ড ফাইবার গ্লাস’ নামক ছাড়পত্রবিহীন কারখানাটি। কারখানাটির মালিক মো. খলিল বেপারী। সে পার্শ্ববর্তী লৌহজং উপজেলার উত্তর মেদিনী মন্ডলের আলাউদ্দিনের ছেলে। অভিযোগ উঠেছে আজাহার উকিল নামে এক ব্যক্তি এক্সপ্রেসওয়ের ওই জায়গা ভরাট করে কারখানার মালিকের কাছে ভাড়া দিয়েছে মাসিক ভাড়া আদায় করছেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, দোগাছিতে মহাসড়কের সার্ভিস লেন সংলগ্ন টিনের শেড কারখানার যাবতীয় কাজকর্ম করা হচ্ছে। বিভিন্ন ক্যামিকেলের সংমিশ্রনে ফাইবার তৈরী করছেন শ্রমিকরা। এক্সপ্রেসওয়ের সার্ভিস লেন সমান করে সড়ক ব্লকের ওপর রাখা হয়েছে স্পীড বোটসহ অন্যান্য জিনিসপত্র।
দেখা যায়, যত্রতত্রভাবে কারখানাটি স্থাপণের কারনে বৃষ্টির পানি সড়কে জমে যাচ্ছে। মাটি ভরাট করায় সড়কের ড্রেজেন ব্যবস্থা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে।
শ্রমিক মো. শফিক বলেন, আমরা ৬ জন স্পীড বোট কারখানায় কাজ করেন। কারখানার বিষয়ে কিছু জানতে হলে ম্যানেজারের সাথে কথা বলুন।
ম্যানেজার মো. তপু শেখ বলেন, প্রায় দেড় মাস যাবত এখানে কারখানাটি আনা হয়েছে। এর আগে মাওয়া এলাকায় ছিল। এক্সপ্রেসওয়ের জায়গায় এভাবে কারখানা দেয়ার কোন অনুমতি আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা মালিক বলতে পারবে।
কারখানার মালিক মো. খলিল বেপারীর কাছে জানতে চাইলে তিনি বলেন, আজাহার উকিলের কাছ থেকে মাসিক ১৫ হাজার টাকায় জায়গাটি ভাড়া নিয়েছেন। তবে জানতে পেরেছি সড়কের পশ্চিম দিকে বিদ্যুৎ খুঁটির পর থেকে মালিকানা জমি রয়েছে। সড়কে বৃষ্টির পানি জমার কারণ সমন্ধে জানতে চাইলে তিনি বলেন, ড্রেনের মুখ বন্ধ আছে তাই পানি যেতে পারছেনা।
এ ব্যাপারে সড়ক ও জনপথের প্রকৌশলী (শ্রীনগর জোন) দেবাশীষ বিহারী দাস জানান, এক্সপ্রেসওয়ে আমাদের আওতায় নেই। তবে আমি এখনই বিষয়টি সংশ্লিষ্টজনদের জানাচ্ছি।
(এই/এএস/আগস্ট ১৬, ২০২৩)
পাঠকের মতামত:
- ‘একবার গুপ্ত বলায় যদি এত জ্বালা হয়, তাহলে হাজারবার গুপ্ত বলব’
- ইডি দপ্তরে হাজিরা দিলেন নুসরাত জাহান
- ‘বাড়াবো না’ বলেও ট্রাম্প কেন ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাড়ালেন?
- ৩৬ টাকা কেজিতে ধান, ৪৯ টাকায় সিদ্ধ চাল কিনবে সরকার
- ঈদের আগে গভীর রাত পর্যন্ত দোকান খোলা রাখতে চান ব্যবসায়ীরা
- জুলাই থেকে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও ব্যাগ বিতরণ শুরু
- ‘বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে বিজ্ঞান ও প্রযুক্তিতে এগিয়ে যেতে হবে’
- ১৯ বছরের আকালু ‘জয় বাংলা’ শ্লোগান দিতে দিতে পাকিস্তানী বাহিনীর গুলিতে প্রাণ দিল
- সাতক্ষীরায় পাকহানাদার বাহিনীর হাতে নিহত ৭০০ শরনার্থীর স্মরণসভা
- গৌরনদীতে তিন মাদক কারবারি গ্রেপ্তার
- বিএনপি নেতার অফিসে হামলা চালিয়ে ভাঙচুর, মারধর
- উত্তরাধিকার সূত্রে আমরা একটা পঙ্গু অর্থনীতি পেয়েছি: তথ্যমন্ত্রী
- মুন্সীগঞ্জে এক উপজেলায় ৩টি পৃথক দুর্ঘটনায় নিহত ১
- বন্ধ পাবনা চিনিকলে মাসে ব্যয় ১২ লাখ টাকা, বাড়ছে লোকসান
- গোপালগঞ্জে ৩ ইটভাটাকে ৯ লাখ টাকা জরিমানা
- আড়িয়ল বিলের কৃষকদের সাথে জ্বালানি তেল প্রাপ্যতা হারভেস্টিং বিষয়ে মতবিনিময়
- জমির বিরোধে নগরকান্দায় সংঘর্ষ, নারীসহ আহত ৪
- শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটলেন দ্বিতীয় স্ত্রী
- কতিপয় সাংবাদিকদের নিয়ে এলাকার মানুষের প্রশ্ন, এর দায় কার?
- কাজের মান ঠিক করতে বলায় প্রকৌশলীকে ঠিকাদারের হুমকি
- রাজবাড়ীতে পদ্মার বালু উত্তোলনের দায়ে ১০ জনকে কারাদণ্ড
- ‘সালথার সহিংসতা ও মাদক নির্মূলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে’
- বাবা বুড়োঠাকুরের গাছতলা ধামে ৪ দিনব্যাপী বৈশাখী উৎসব ও লোকজ মেলা শুরু
- দিনাজপুর শিক্ষাবোর্ডে প্রথম দিনেই ১১৭৮ পরীক্ষার্থী অনুপস্থিত, বহিষ্কার ১
- সোনাতলায় হাম-রুবেলা প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন
- ভৈরবে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন
- বইমেলা স্থগিত
- ভোলার তজুমদ্দিনে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত
- ট্রেন লাইনচ্যুত, রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- রংপুরে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক’ কর্মশালা
- ‘এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই যেখানে নতুন করে কেউ জালিম হবে না’
- ‘বিশ্বাসই হলো অর্থনীতির আসল মুদ্রা’
- শরীয়তপুরের ৩টি আসনে খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা
- মেঘনার বুকে ‘মিনি কক্সবাজার’
- মেহেরপুরে ৭০১৯৪ শিশু খাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল
- নড়াইলে ছাত্রদলের উদ্যোগে শোক র্যালি
- ভৈরবে দুই শিশুর মারামারিকে কেন্দ্র করে সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর, আহত ১৫
- তেঁতুলিয়া থেকে দৃশ্যমান হচ্ছে অপরূপ পবর্তশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা
- রোনালদোকে ঘিরে সৌদি ট্যুরিজমের বৈশ্বিক ক্যাম্পেইন
- তোমার রক্তের বদলা নিতে সেনা সদরে উদগ্রীব হয়েছিলেন মাত্র একজন কর্নেল শাফায়াত জামিল!
- ‘জুলাই সনদ জালিয়াতির পরিণতি শুভ হবে না’
- ‘সংস্কারের কথা বলে নির্বাচন পেছানো যাবে না’
- আকিজ বেভারেজ কারখানায় সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৪
- শরীয়তপুরে মানব পাচারকারীদের বিচারের দাবিতে আমরণ অনশন
- মেয়র অমিতাভ বোসের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
-1.gif)








