অনুসন্ধান ডেস্ক-ই পাল্টে দিচ্ছে সেবার মান
দেশের শ্রেষ্ঠ স্মার্ট ইউনিয়ন গঠনে কাজ করছেন ইয়াসিন আরাফাত চেয়ারম্যান
মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : আমি নির্বাচিত হলে স্মার্ট, মডেল, ডিজিটাল ইউনিয়ন পরিষদ গড়ে তুলবো নির্বাচনের আগে ভোট আদায় করতে এমন স্লোগান অনেক চেয়ারম্যান প্রার্থী দিয়ে থাকলেও নির্বাচিত হবার পর তাদের কথা কাজে মিল পাওয়া যায়না বরং চেয়ারম্যান পদের মেয়াদ শেষ হলে যাবার সময় নিজের কেনা চেয়ারটিও নিয়ে যান এরকম নজির আছে। এইতো সেদিন টাঙ্গাইলের ভুঞাপুর থানার ওসি বদলি হওয়ায় তিনি তার কেনা এসি, সোফা, চেয়ার সব নিয়ে চলে যাবার শিরোনামও দেখেছি আমরা কিন্তু সবাইকে অবাব করে তাক লাগিয়েছেন নোয়াখালী সদর উপজেলার ৬ নং নোয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা ইয়াসিন আরাফাত।
সৌন্দর্যে মন্ডিত আর সেবার মানের দিক দিয়ে ইতি মধ্যেই পুরো নোয়াখালী জেলায় মডেল ইউনিয়ন পরিষদ হিসেবে পরিচিতি অর্জন করছে নোয়াখালী সদর উপজেলার ৬ নং নোয়াখালী ইউনিয়ন পরিষদ।
মাদক, বাল্য বিবাহ, হয়রানি মুক্ত একটি মডেল ইউনিয়ন পরিষদ গঠনে কাজ করে যাচ্ছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা ইয়াছিন আরাফাত।
ঝরাজীর্ণ পরিষদকে নিজের অর্থায়নে গড়ে তুলছেন রুচিশীল আধুনিক ইউনিয়ন পরিষদ হিসেবে। সাধারণ মানুষের দ্রুত সেবা প্রাপ্তির লক্ষে তৈরী করেছেন অনুসন্ধান হেল্প ডেস্ক, জন্ম নিবন্ধন, চেয়ারম্যান সার্টিফিকেট, ভাতা, মামলা থেকে যে কোন সহযোগীতা করা হয় হেল্প ডেক্স বা অনুসন্ধান ডেস্কে নিয়োজিত থাকা ১ জন গ্রাম পুলিশ এবং ২ জন কর্মি। তাদের বেতনও প্রদান করেন চেয়ারম্যান নিজের অর্থায়নে। যে কেউ আসা মাত্র ২/৩ মিনিটেই সকল কার্য সম্পাদন করেন নিয়োজিত কর্মিরা।
গ্রাম আদালতের এজলাসে প্রবেশ করলে মনে হবে যেন নামি দামী কোন গেস্ট হাউজের সাজানো গোচানো রুম। উন্নত মানের ইন্টোরিয়ার ডিজাইনে সাজানো হয়েছে এজলাস, দামী সোফা, সিসি ক্যামেরা, প্রথম দেখাই মন জুড়াবে যে কারো।
পরিষদের বাহিরে বাউন্ডারি ওয়াল নির্মান, পানি নিষ্কাশনের জন্য চার পাশে ড্রেন নির্মাণের কাজ চলমান, ভেতরে প্রবেশ ধারে চলছে ফুল বাগান এবং গোল ঘরের কাজ, পুরো পরিষদের আশপাশ সিসি ক্যামরা নিয়ন্ত্রিত, ইউপি সদস্যদের বৈঠক খানা, সচিবের রুম, সেবা নিতে আসা অসুস্থ্য মানুষ বসার জন্য রাজকীয় চেয়ার, পুরো ভবন ইন্টোরিয়র ডিজাইনে মনে হবে এটি কোন সাধারন কোন পরিষদ নয় যেন রাজকীয় প্রাসাদ। প্রতিটি রুমে সেট করা হয়েছে ইন্টার টেলিফোন। জরুরী আলাপের মাধ্যমে কারেন্ট সেবার আরেকটি নজির দেখা গেলো নোয়াখালী ইউনিয়ন পরিষদে।
চেয়ারম্যানের রুমে দামী সোফা, এসি আর ইন্টোরিয়র ডিজাইন মন কাটবে যে কারো, রুচিশীল আর আধুনিকতায় মোড়ানো পরিষদটি দেখতে প্রতিনিয়ত পরিষদে আসে আশপাশের দর্শনার্থীরা। উন্নয়ন কাজ সম্পূর্ণ শেষ হলে এটিই হবে দেশের শ্রেষ্ঠ একটি আধুনিক ইউনিয়ন এমনটাই দাবী করছেন ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যরা।
সরকারি খরচের বাহিরে ১ টি টাকাও যেন মানুষের কাছ থেকে না নিতে পারে সেজন্যও সজাগ প্রতিটি সদস্য, গ্রাম পুলিশ, সচিবসহ সবাই। সেবার জন্য আসা প্রত্যেক নাগরিককে হাসি মুখে সেবা প্রদানে আন্তরিক সকলে যেন এই পরিষদের জন্য কাজ করছেন সারাক্ষণ, নিজ অর্থানে এসকল কাজ করতে ইয়াসিন আরাফাত চেয়ারম্যান তার ব্যক্তিগত তহবিল থেকে খরচ করেছেন প্রায় কোটি টাকা।
১ নং ওয়ার্ড ইউপি সদস্য সিহাব এবং ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য সলিম বলেন, আমাদের ভাগ্য ভালো এমন একজন যোগ্য চেয়ারম্যান পেয়েছি তিনি এসেই পরিষদের পানি পড়া ভাঙ্গা ছাদ তিনি পূনরায় ঢালাই করেছেন, দীর্ঘদিন প্রভাবশালীদের অবৈধ দখলে থাকা ইউনিয়ন পরিষদের সামনের দোকানের জন্য ৫০ বছর ইউনিয়ন পরিষদ ছিলো মানুষের আড়ালে আজ সেসকল অবৈধ দোকান উচ্ছেদ করে ইউনিয়ন পরিষদ উন্মুক্ত করেছে ইয়াসিন চেয়ারম্যান, তিনি পরিষদের সকল কাজ নিজ অর্থায়নে করে যাচ্ছেন, আমরা তাকে নিয়ে গর্ববোধ করছি। এমন মডেল ইউনিয়ন দেশে আর একটি আছে কিনা আমাদের জানা নেই।
সেবা নিতে আসা জনসাধারণ বলেন, ইয়াসিন চেয়ারম্যান নির্বাচিত হবার পর ইউনিয়ন পরিষদ আমরা নিজ চোখে দেখতে পারছি, অনুসন্ধান ডেস্ক করায় আসা মাত্রই আমরা সেবা পাচ্ছি, বসার জায়গা আছে, সাদা পানি হালকা নাস্তারও ব্যবস্থা করেন চেয়ারম্যান এমন দৃষ্টান্ত আর কোথাও নেই।
৬ নং নোয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা ইয়াসিন আরাফাত বলেন, দির্ঘ বছরেও ইউনিয়ন পরিষদ অনেকেই চিনতো না, ভেতরে প্রবেশ না করলে বুঝতে পারতোনা নোয়াখালী ইউনিয়ন পরিষদটা কোথায়, পরিষদের সামনে অবৈধ দোকান উঠিয়ে দেয়ায় আজ পরিষদ সকলে দেখতে পারে। আমি নির্বাচিত হবার পর ইউনিয়ন পরিষদ ছিলো ঝরাজির্ণ এবং ব্যাবহারের অনুপযোগী নিজের অর্থায়নে পুরো পরিষদের চিত্র পাল্টে দিয়েছি। এখনো অনেক উন্নয়ন কাজ চলমান এসকল কাজ শেষ হলে এটিই হবে দেশের শ্রেষ্ঠ একটি মডেল ইউনিয়ন, শুধু পরিষদই নয় ইউনিয়নের সকল সড়ক সংস্কার, নির্মান পূনির্মাণ কাজ চলমান, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নসহ এখনো বহু উন্নয়ন কাজ খুব শিগ্রই শুরু হবে। চারিত্রিক সার্টিফিকেট, জন্মনিবন্ধনসহ সকল কাগজ পত্র উন্নত করা হয়েছে যাতে বহুদিন সাধারণ মানুষ ব্যবহার করতে পারে। সম্মান বজায় রাখতে প্রতিটি কাগজই দেয়া হয় খামের মাধ্যমে।
সেবা এবং উন্নয়নে আগামি ২/৩ বছরের মধ্যে নোয়াখালী ইউনিয়ন হবে দেশের শ্রেষ্ঠ আধুনিক, স্মার্ট এবং দৃষ্টি নন্দন একটি ইউনিয়ন পরিষদ এমনটাই মনে করেন এলাকাবাসী।
(এস/এসপি/আগস্ট ২৮, ২০২৩)
পাঠকের মতামত:
- ‘১৭ বছরে ফ্যাসিবাদী সরকার দেশে কোন গ্যাস কূপ খনন করে নাই’
- প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আনন্দ র্যালি
- ‘শিক্ষিত জাতি গঠনে নিরলস কাজ করছেন তারেক রহমান’
- কুড়িগ্রাম সীমান্তে ২১ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ
- শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি মনির, সম্পাদক লিটন
- রাজবাড়ীতে বৃদ্ধার বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু, লাশ গুমের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার
- এই সরকার জ্বালানি সংকট তৈরি করেনি: শামা ওবায়েদ
- পঞ্চগড়ে এক সাথে দু’টি ফুটবল টুর্নামেন্টে উদ্বোধন
- ফরিদপুরে জুমার নামাজ শেষে নারীর বাড়ি ভাঙচুর, জেলা ছাড়তে আল্টিমেটাম
- সাতক্ষীরায় চন্দনা গুম মামলার প্রধান আসামি ভেন্ডার রবি কারাগারে
- রাজবাড়ীতে সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মায়ের মৃত্যু
- রাষ্ট্রপতি হয়ে প্রথম নিজ জেলা সফরে যাচ্ছেন মির্জা ফখরুল
- গোপালগঞ্জে সাংবাদিক পরিচয়ে ২০ হাজার টাকা দাবি, দুই যুবক আটক
- দিনাজপুরে ধান প্রযুক্তি গ্রাম পরিদর্শন করলেন কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধি দল
- জামালপুরে জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
- সোনাতলায় জিপিএ-৫ প্রাপ্ত ১৯৪ কৃতি শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা
- মহম্মদপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- সীমান্ত এলাকা থেকে ৪৭০টি ইয়াবা উদ্ধার, চোরাকারবারি আটক
- সরকারি কর্মকর্তাদের জন্য সেভিংস ও স্যালারি অ্যাকাউন্ট নিয়ে ব্র্যাক ব্যাংক ‘দ্যুতি’
- ফুলপুরে ইয়াবাসহ তিনজন গ্রেফতার
- প্রবাসে বাংলা সংস্কৃতিচর্চা অব্যাহত রাখার আহবান প্রবাসীমন্ত্রী আরিফুলের
- জোর করে মুখে বিষ বিষ ঢেলে গৃহবধূকে হত্যা, বিচারের দাবিতে বিক্ষোভ মানববন্ধন
- চাটমোহরে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি আটক
- এরশাদ নগরে জাতীয়তাবাদী যুব ঐক্য'র মাদকবিরোধী মিছিল
- নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি
- খাদ্যবান্ধব কর্মসূচির ৫৬০ মেঃটন খাদ্যশস্য কালোবাজারে, দুই কোটি টাকা খাদ্য কর্মকর্তার পেটে
- আল্লাহ আগামীতে যেন দাঁড়িপাল্লাকে সংসদে পাঠায়: আমির হামজা
- জীবন তো বহমান স্রোত
- নেত্রকোনা জেলা প্রশাসকের কেন্দুয়ায় ব্যাস্ততম সারাদিন
- পলাশবাড়ীতে বিশ্ব হাতধোয়া দিবস পালিত
- কলাপাড়ায় বাল্যবিবাহ প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতা
- হাজীগঞ্জে বসতঘরে জোড়া খুন
- পটুয়াখালীতে গ্রাহকদের টাকা নিয়ে পলাতক রিক কর্মকর্তা গ্রেফতার
- ফরিদপুরে জুমার নামাজ শেষে নারীর বাড়ি ভাঙচুর, জেলা ছাড়তে আল্টিমেটাম
- গোপালগঞ্জে সাংবাদিক পরিচয়ে ২০ হাজার টাকা দাবি, দুই যুবক আটক
- দিনাজপুরে ধান প্রযুক্তি গ্রাম পরিদর্শন করলেন কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধি দল
- চেয়ারম্যান পদে লড়ছেন ৬ প্রার্থী
- পঞ্চগড় জেলা পর্যায়ে ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
- রাষ্ট্রপতি হয়ে প্রথম নিজ জেলা সফরে যাচ্ছেন মির্জা ফখরুল
- মধুমতির বুকে হাজারো ভ্রমণ পিপাসুর ভিড়
- খালেদা জিয়াকে ১৬ বছর নির্যাতন করেছে স্বৈরাচার হাসিনা : রিজভী
- মিষ্টি কড়া ত্রিশ ছড়া
- টাঙ্গাইলে ‘বিরতি’ রিসোর্ট থেকে তিন খদ্দেরসহ সাত যৌনকর্মী গ্রেপ্তার
- ‘পাঁচ বছরেই দেশকে সোনার খনিতে রূপান্তর সম্ভব’
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)








