শ্রমিকলীগ নেতা সুমন সরদারের বিরুদ্ধে অভিযোগ
কালিগঞ্জে জব্দকৃত বাগদা চিংড়ি মাটির নিচ থেকে তুলে শোধন করে ফের বিক্রি
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি সুমন সরদারের বিরুদ্ধে বাঁশতলা মাছের সেটে র্যাব এর অভিযানে মাটির তলায় পুতে ফেলা ৭০০ কেজি পুশকৃত বাগদা চিংড়ির বড় অংশ উত্তোলন করে ব্লিচিং পাউডার দিয়ে শোধন করে তা পূণঃরায় বিক্রির অভিযোগ ছাড়াও ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। গ্রেপ্তার এড়াতে সুমন সরদার ও তার সহযোগীরা প্রশাসনে দরবার শুরু করেছেন।
কালিগঞ্জের গোয়ালঘেষিয়া নদীর উপর বাঁশতলা ব্রীজ এলাকার সাইফুল ইসলাম ও আব্দুল খালেকসহ কয়েকজন মাছ ব্যবসায়ি জানান, ব্রীজ এলাকায় পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের পাশে প্রায় ১০ বছর যাবৎ মাছের আড়ৎ গড়ে উঠেছে। এ আড়তে ২২ টি কাটা আছে। মাছের আড়ত পরিচালনা কমিটির সভাপতি হিসেবে ফতেপুর গ্রামের নুরুজ্জামান লালু ও নীলকণ্ঠপুর গ্রামের আওয়ামী লীগ নেতা নুরু সরদারের ছেলে বিষ্ণুপুর ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি সুমন সরদার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। মাছের আড়ৎ তৈরির পর থেকে অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে এক থেকে দুই ঘণ্টার মধ্যে বাগদায় অপদ্রব্য পুশ করে তা ঢাকার কারোয়ান বাজারসহ বিভিন্ন জায়গায় বিক্রি করা হয়। এক সময় পুলিশের হস্তক্ষেপে পুশ বন্ধ থাকলেও প্রায় এক বছর ধরে আবারো তা চলমান রয়েছে। পুশ চালু রাখতে থানাকে ম্যানেজ করার নামে সুমন সরদারে প্রতি মাসে আড়ৎদারদের কাছ থেকে ৯০ থেকে ৯৫ হাজার টাকা আদায় করে থাকেন। তার সহযোগী হিসেবে কাজ করেন বন্দকাটি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আমিরুল ইসলাম। এরই ধারাবাহিকতায় গত ১৫ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে র্যাব এর বিশেষ অভিযানে পুশকৃত ৭০০ কেজি বাগদা চিংড়ি জব্দ করা হয়। আটক করা হয় চারজন মাছ ব্যবসায়িকে। বিকেলে মোবাইল কোর্টে চার মাছ ব্যবসায়িকে কারাদ- দিয়ে কারাগারে পাঠানো হয়। সামান্য কোরোসিন ও প্রেট্রোল ঢেলে চিংড়িতে আগুন লাগিয়ে র্যাব এর গাড়ির তলায় কিছু চিংড়ি নষ্ট করা হয়। পরে সকল চিংড়ি মাটির নীচে পুঁতে ফেলা হয়।
নৌবাসপুর গ্রামের আব্দুস সালাম, বন্দকাটি গ্রামের সাইফুল ইসলামসহ কয়েকজন জানান, আমিরুল ইসলাম ও সুমান সরদারের উপস্থিতিতে ও তাদের নির্দেশনায় ১৫ সেপ্টেম্বর শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে কোদাল দিয়ে মাটি সরিয়ে প্রায় ৬ কুইন্টাল মাছ তুলে ফেলেন নবীননগরের এশারুল ইসলাম, মশরকাটির আমীর আলীর ছেলে আনারুল ইসলাম, নীলকণ্ঠপুর গ্রামের সাত্তার সরদারের ছেলে আব্দুল হাকিম, তার ভাই ঢাকার মাছ ব্যবসায়ি সালাম, নীলকণ্ঠপুর গ্রামের দিলদার আলীর ছেলে মাসুম, একাই গ্রামের আব্দুল মালেকের ছেলে আবু মুছা, নীলকণ্ঠপুর গুচ্ছগ্রামের দেলদার আলীর ছেলে ভাড়ায় চালিত মটর সাইকেলচালক হযরত ও বন্দকাটি গ্রামের নজীবর রহমান খোকাসহ ১০/১২ জন। পরে ওই মাছ আবু মুছার ছেলের টাইলস বসানো মেঝেতে ফেলে ব্লিচিং পাউডার দিয়ে পরিশোধন করে তাতে মৎস্য আড়তের নিজস্ব মিলের বরফ(আগে থেকে ককশীটে রাখা) দেওয়া হয়। পরদিন সকাল ১১টার দিকে নতুন করে পরিশোধন করে নতুন বরফ দিয়ে নতুন বাগদার সঙ্গে মিশিয়ে ঢাকায় পাঠান আড়ৎদার সালাম ও হাকিম।
সালাম ও সাইফুল আরো জানান, খবর পেয়ে কালিগঞ্জ থানার পুলিশ সদস্য সেলিম ও খলিল শুক্রবার দিবাগত রাত একটার দিকে একটি ওয়ান টেষ্ট মটর সাইকেলসহ হযরত ও নজীবর রহমান খোকাকে বাড়ি থেকে তুলে থানায় নিয়ে যান। খবর পেয়ে সুমন সরদার, আনারুলসহ চিংড়ি উত্তোলনের কাজে জড়িতরা আত্মগোপন করে জেলা আওয়ামী লীগের এক শীর্ষ পর্যায়ের নেতার কাছে ছুঁটে যান। পরদিন সকালে মাসুদ তার ভাই হযরতকে বিশেষ সুবিধা দিয়ে সেলিম ও খলিলের কাছ থেকে ছাড়ানোর চেষ্টা করে ব্যর্থ হন। যদিও ১৬ সেপ্টেম্বর রাত ৯টার দিকে বিশেষ ব্যবস্থাপনায় হযরত ও নজীবর মুক্তি পান। দু’লাখ টাকার দফার রফা শেষে প্রকাশ্যে আসেন সুমন সরদার ও আনারুলসহ কয়েকজন।
এদিকে বিষ্ণুপুর ই্উনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল হক জানান, ১৬ সেপ্টেম্বর সকালে তিনি বাঁশতলা মাছের সেটে যেয়ে মাটির তলায় পুঁতে ফেলা বাগদা চিংড়ি তুলে বিশেষ কায়দায় ঢাকায় পাঠানো হয়েছে মর্মে জানতে পারেন। যেটি ছিল ওই দিনকার বাঁশতলা বাজারের হট কেক।
কালিগঞ্জ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা জানান, খবর পেয়ে তিনি ১৬ সেপ্টেম্বর দুপুর ১২টার দিকে বাঁশতলা মাসের সেট এলাকা পরিদর্শণে যান। পুশকৃত নষ্ট করা মাটির নীচে পুঁতে ফেলা মাছ উত্তোলন করার বিষয়ে অনেকেই তার কাছে অভিযোগ করেন। তিনি সেখানকার ছবি তোলেন। চিংড়ি পুঁতে ফেলার পর সেখানকার মাটির যে উচ্চতা ছিল চিংড়ি উত্তোলনের পর সেখানকার মাটির উচ্চতা অনেক কম পরিলক্ষিত হয়। তিনি বিনষ্টকৃত চিংড়ি মাটির নীচ থেকে তুলে পূণরায় বিক্রির সত্যত্ াথাকার বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন। তবে মঙ্গলবার বিকেল চারটা পর্যন্ত এ ব্যাপারে কোন ব্যবস্থা গৃহীত হয়েছে কিনা তা তিনি জানাতে পারেননি।
এদিকে গোয়ালঘেষিয়া নদীর ব্রীজ এলাকার কয়েকজন ব্যবসায়ি জানান, সাত বছর ধরে সুমন সরদার ও কামাল মেম্বর গোয়ালঘেষিয়া নদীর ব্রীজের তলার জেলা পরিষদের খেয়াঘাটের খাস কালেকশানের নামে নবেকী, হোগলাসহ বিভিন্ন হার্টে ছোট ও বড় ব্যবসায়িদের কাছ থেকে ফতেপুর গ্রামের মুর্শিদ কারিকরের ছেলে রবিউল ইসলাম ও একই গ্রামের বদর কলুর ছেলে আনছারের মাধ্যমে অবৈধভাবে বার্ষিক ১২ হাজার টাকা চাঁদা আদায় করে থাকেন।
তারা আরো জানান, গত ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সুমন সরদারের নেতৃত্বে বাঁশতলা বাজার ও মাছের সেটে ব্যাপক চাঁদাবাজি করা হয়েছে। দাবিকৃত চাঁদা দিতে অপারগতা প্রকাশ করায় অনেকেই সুমন সরদার ও তার সহযোগীদের হাতে লাঞ্ছিত হতে হয়েছে।
বিষ্ণুপুর ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি সুমন সরদার মঙ্গলবার দুপুরে এ প্রতিবেদককে জানান, তার বিরুদ্ধে আনীত অভিযোগ সঠিক নয়। সাক্ষাতে তিনি বিস্তারিত জানাবেন।
এ ব্যাপারে কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন রহমান সোমবার সাংবাদিকদের জানান, পুশকৃত বাগদা চিংড়ি মাটির নীচ থেকে তোলার অভিযোগে হযরতসহ দুইজনকে ১৫ সেপ্টেম্বর রাতে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। অভিযোগের সত্যতা না পাওয়ায় তাদেরকে ছেড়ে দেওয়া হয়।
(আরকে/এসপি/সেপ্টেম্বর ১৯, ২০২৩)
পাঠকের মতামত:
- বিগত সরকার হামের টিকা নিয়ে অবহেলা করেছিল: প্রতিমন্ত্রী টুকু
- এক প্ল্যাটফর্মেই চ্যাটজিপিটি, ডিপসিক ও জেমিনি নিয়ে এলো রাইজ
- নড়াইলে পাম্প থেকে ডিজেল নিয়ে ফেরার পথে নারীর মৃত্যু
- টাঙ্গাইলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক-হেলপার নিহত
- এসএসসি পরীক্ষার্থীদের দুর্ভোগ লাগবে সুবর্ণচরে সড়ক সংস্কার উদ্বোধন
- ফুলপুরে কাজিয়াকান্দা কামিল মাদরাসার গভর্নিং বডির নির্বাচন অনুষ্ঠিত
- সিলেটি সংসদ সদস্যদের কাছে খোলা চিঠি
- দিনাজপুরে বসতবাড়িতে রহস্যজনক আগুন, দম্পতির দগ্ধ মরদেহ উদ্ধার
- হামের টিকাদান কর্মসূচিতে ১৫ লাখ সিরিঞ্জ দিচ্ছে ব্র্যাক
- উদ্ভাবনী শক্তিতে আসুক বৈশ্বিক মুক্তি ও সমৃদ্ধি
- দিনাজপুরে প্রথম সিসি ক্যামেরার আওতায় এসএসসি পরীক্ষা
- জ্বালানি তেলের রেকর্ড মূল্যবৃদ্ধি: জনজীবন যখন দিশেহারা
- সুবর্ণচরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া
- লুইজিয়ানায় পারিবারিক বিরোধের জেরে বন্দুক হামলায় ৮ শিশু নিহত
- প্রথম সাক্ষাতে শিশুদের সঙ্গে গান গাইলেন ওবামা-মামদানি
- দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন
- ‘জ্বালানি সংকটের জন্য বিগত স্বৈরাচারী সরকার দায়ী’
- ‘দেশের প্রতিটি শিশুকে টিকার আওতায় আনা হবে’
- শিক্ষকতার পাশাপাশি ‘কাজি’ পেশা, ২৯ শিক্ষককে মাউশির শোকজ
- গোপালগঞ্জে হাম-রুবেলা টিকাদান শুরু
- দৌলতদিয়ায় এক কাতল ৬৮ হাজারে বিক্রি
- সোমবার থেকে জ্বালানি সরবরাহ বাড়াচ্ছে বিপিসি
- ‘ভিউ বাণিজ্যের সর্বনাশের ফাঁদেই আমরা বসে আছি’
- আবারো পাঁচ টুর্নামেন্টের প্রতিশ্রুতি বাফুফের
- ‘আরও বড় পরিসরে কাজ করার সুযোগ পেয়েছি’
- হাত লাগলেই খসে পড়ছে ‘মুজিববর্ষে’র ঘরগুলোর আস্তরণ
- মতলবে সাবেক স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যা, ঘাতক আটক
- পলাশবাড়ীতে ইউপি চেয়ারম্যান কর্তৃক রাস্তার গাছ কর্তনের অভিযোগের তদন্ত
- রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- ভৈরবে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন
- রংপুরে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক’ কর্মশালা
- ভোলার তজুমদ্দিনে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত
- ট্রেন লাইনচ্যুত, রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- বইমেলা স্থগিত
- শরীয়তপুরের ৩টি আসনে খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা
- ‘এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই যেখানে নতুন করে কেউ জালিম হবে না’
- মেঘনার বুকে ‘মিনি কক্সবাজার’
- জাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে
- মেহেরপুরে ৭০১৯৪ শিশু খাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল
- ভৈরবে দুই শিশুর মারামারিকে কেন্দ্র করে সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর, আহত ১৫
- ‘বিশ্বাসই হলো অর্থনীতির আসল মুদ্রা’
- তেঁতুলিয়া থেকে দৃশ্যমান হচ্ছে অপরূপ পবর্তশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা
- তোমার রক্তের বদলা নিতে সেনা সদরে উদগ্রীব হয়েছিলেন মাত্র একজন কর্নেল শাফায়াত জামিল!
- ‘জুলাই সনদ জালিয়াতির পরিণতি শুভ হবে না’
- রোনালদোকে ঘিরে সৌদি ট্যুরিজমের বৈশ্বিক ক্যাম্পেইন
২০ এপ্রিল ২০২৬
- বিগত সরকার হামের টিকা নিয়ে অবহেলা করেছিল: প্রতিমন্ত্রী টুকু
- নড়াইলে পাম্প থেকে ডিজেল নিয়ে ফেরার পথে নারীর মৃত্যু
- টাঙ্গাইলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক-হেলপার নিহত
- এসএসসি পরীক্ষার্থীদের দুর্ভোগ লাগবে সুবর্ণচরে সড়ক সংস্কার উদ্বোধন
- ফুলপুরে কাজিয়াকান্দা কামিল মাদরাসার গভর্নিং বডির নির্বাচন অনুষ্ঠিত
- দিনাজপুরে বসতবাড়িতে রহস্যজনক আগুন, দম্পতির দগ্ধ মরদেহ উদ্ধার
- সুবর্ণচরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া
- গোপালগঞ্জে হাম-রুবেলা টিকাদান শুরু
- দৌলতদিয়ায় এক কাতল ৬৮ হাজারে বিক্রি
-1.gif)








