টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রীর ৭৭ তম জম্মদিনের বর্ণিল উৎসব
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জৈষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন বর্ণিল উৎসবের মধ্যে উদযাপন করা হয়েছে। কেন্দ্রীয় ‘বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা’ শনিবার টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সমাধিসৌধের প্রধান ফটকের সামনে দিনব্যাপী শিশু-কিশোর, সাদা মনের মানুষ ও সুধীজনের সমন্বয়ে উৎসব মুখর পরিবেশে দিনটি উদযাপন করে।
সারাদেশ থেকে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার বিভিন্ন বিভাগে বিজয়ী ১৭০ জন শিশু কিশোর, তাদের অভিভাবক সহ ‘বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা’র কেন্দ্রীয়, উপজেলা ও জেলা কমিটির নেতৃবৃন্দে এতে অংশ নেন।
দুপুর সাড়ে ১২ টায় কেন্দ্রীয় ‘বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা’র পক্ষ থেকে শিশু কিশোরদের সাথে নিয়ে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিনের অনুষ্ঠার মালার শুভ সূচনা করা হয়। পরে বঙ্গবন্ধু, ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী ৩০ লাখ শহীদের আত্মার শান্তি কামনা করা হয়।
সারাদশে থেকে আগত শিশু কিশোররা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজরিত স্থানগুলো পরিদর্শন করে। তারা এখানে এসে বঙ্গবন্ধুকে নতুন করে জানতে পেরেছে । বঙ্গবন্ধু সম্পর্কে জানতে পেরে শিশু-কিশোররা নিজেদের সমৃদ্ধ করতে পেরেছে বলে জানায়। তারা বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধাঁরণ করে বড় হওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে। বিকালে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পানি সম্পাদ উপ-মন্ত্রী একেএম এনামুল হক শামীম।
বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক তারিক আফজাল, প্রধান উপদেষ্ঠা সাংস্কৃতিক ব্যক্তিত্ব লাকী ইনাম, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, প্রধানমন্ত্রীর এ্যাসাইনমেন্ট অফিসার মোঃ আরিফুজ্জামান নুরুন্নবী, সংগঠনের উপদেষ্টা জহীর কাজী ও শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সাভাপতি সাদেকুর রহমান খোকা সিকদার।
‘বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা’র সভাপতি কবি মিয়া মনছপের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান লিটন।
এরপর অতিথিরা সারাদেশ থেকে আগত জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ী ১৭০ শিশু কিশোরের হাতে পুরস্কার তুলে দেন। পড়িয়ে দেওয়া হয় মেডেল। এর আগে ‘বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা’র কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ‘শপথ’ বাক্য পাঠ করেন।
সন্ধ্যায় শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান । এতে গোপালগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত শিশু-কিশোর সহ বিভিন্ন বয়সের শিল্পীরা অংশ নেন। তারা বঙ্গবন্ধু, বাংলাদেশ, মুক্তিযুদ্ধ ও আধুনিক বাংলাদেশর রূপকার শেখ শেখ হাসিনার অবদান এ সাংস্কৃতি অনুষ্ঠানের সংগীত, নৃত্য ও আবৃত্তির মাধ্যমে তুলে ধরেন।রাতে পৌনে ৮ টার দিক সাংস্কৃতিক অনুষ্ঠানটি সমাপ্ত হয়।
বিশেষ অতিথির বক্তব্য উপস্থাপনের সময় সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক তারিক আফজাল বঙ্গবন্ধু ও শেখ হাসিনাকে নিয়ে নির্মিত দু’টি ডোকমেন্টারী উপস্থাপন করেন। তিনি তার বক্তব্যে শিশু-কিশোরদের বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হওয়ার আহবান জানান।তিনি শেখ হাসিনাকে অনুসরন করার জন্য শিশু-কিশোরদের পরামর্শ দেন।
সাংগঠনের প্রধান উপদেষ্ঠা সাংস্কৃতিক ব্যক্তিত্ব লাকী ইনাম এ অনুষ্ঠানের জন্য বাষ্ট্রপতি মোঃ শাহাবুদ্দিনের পাঠানো বানী পাঠ করে শোনান।
প্রধান অতিথির বক্তব্যে পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলায় জেলায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব্বিদ্যালয় করে দিচ্ছেন। তোমরা শিশু-কিশোররা আগামী দিনের কান্ডারী। তোমাদের বিশ্বমানের ছাত্র-ছাত্রী হিসেবে গড়ে উঠতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ করেছেন।এখন স্মার্ট বাংলাদেশ নির্মাণ করছেন। তোমরা স্মার্ট বাংলাদেশর নাগরিক হবে। তাই তোমাদের বিশ্বমানের ছাত্র-ছাত্রী হতে হবে।
উপমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট পাঠিয়েছেন। আবার প্রান্তিক জনগোষ্ঠির জন্য তিনি বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মতৃত্বকালীন ভাতা, প্রতিবন্ধী ভাতা সহ বিভিন্ন ভাতার ব্যবস্থা করেছেন। চরের ও হাওরের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করেছেন। গৃহহীনের ঘর ও জায়গার ব্যবস্থা করে দিয়েছেন। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষের কাছে সবচেয়ে জনপ্রিয় নেত্রী। যতই ষড়যন্ত্র হোক এটি প্রতিহত করতে হবে। আগামী নির্বাচনে ভোট দিয়ে ৫ম বারের মত শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে।
খুলনা জেলার ডুমুরিয়া উপজেলা সদরের কিশোর অর্ণব মন্ডল, ঢাকা জেলার দোহার সদরের শিশু রূপন্তি অট্টাচার্য বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্ম দিনের অনুষ্ঠানে বঙ্গবন্ধু শিশু-কিশোর মোলা সঙ্গে টুঙ্গিপাড়া আসতে পেরে আমরা খুবই আনন্দিত। সারাদিন আমরা উৎসব করেছি। বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করেছি। এখানে ঘুরেছি বঙ্গবন্ধু সম্পর্কে নতুন-নতুন তথ্য জানতে পেরেছি। নিজেদের সমৃদ্ধ করেছি। বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে আমরা বড় হব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ব। এটি আমাদের কাছে অনন্য পাওয়া। এতে আমরা খুব খুশি হয়েছি । প্রতি বছর আমরা এখানে আসতে চাই। বঙ্গবন্ধুকে আরো ভাল করে জানতে চাই।
(এমএস/এএস/অক্টোবর ০১, ২০২৩)
পাঠকের মতামত:
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
- মুক্তিবাহিনী রাজাকারদের চতুলবাজার ঘাঁটি আক্রমণ করে
- সাতক্ষীরায় ছাত্রদল নেতা বাপ্পি ও ইউপি সদস্য লাল্টুর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ১৫, গ্রেপ্তার ৩
- দিনাজপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত
- গোপালগঞ্জ-ঢাকা রুটে সোমবার থেকে চলবে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন
- মুন্সীগঞ্জে নারী-পুরুষের মরদেহ উদ্ধার
- ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফেতে ‘মিসির আলী সিরিজ’ নিয়ে আলোচনা
- হাজার ছাড়ালো সুপারশপ স্বপ্নের আউটলেট
- বাগেরহাটে বাসের ধাক্কায় অটোচালকের মৃত্যু, আহত ৪
- চিৎমরমে দুই বছর ধরে ঝুঁকির মুখে ৩৫ পরিবার: বসতঘর ও রাস্তায় পড়ে আছে বিদ্যুতের খুঁটি ও তার
- বাগেরহাটে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
- ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত
- দেশের বাজারে স্যামসাং নিয়ে এল ‘গ্যালাক্সি এ২৭ ৫জি’ স্মার্টফোন
- নিরবচ্ছিন্ন যোগাযোগ ও ডিজিটাল সেবা দিতে বুরো বাংলাদেশের সঙ্গে বাংলালিংকের চুক্তি
- কোটালীপাড়ায় প্যারোলে মুক্তি পেয়ে পিতার জানাজায় আ. লীগ নেতা
- আকর্ষণীয় ব্যক্তিদের আলাদা করে তোলে যে অভ্যাস
- ‘জুলাই শহীদদের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে’
- ‘ইরানের ওপর চাপ অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র’
- ইরানের যে ৬ শর্ত না মানলে খুলছে না হরমুজ প্রণালী
- ইনফান্তিনোকে দুর্বল করার চেষ্টা চলছে, দাবি ফিফার
- অবশেষে সালমান শাহ’র মৃত্যু নিয়ে মুখ খুললেন শাবনূর
- রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি
- ট্রেজারি বিল-বন্ডে ব্যক্তি বিনিয়োগ কমেছে
- টুঙ্গিপাড়ায় শীঘ্রই মডেল মন্দির নির্মাণ করা হবে : এমপি এসএম জিলানী
- গভীর সমুদ্রবন্দর পরিদর্শনে মাতারবাড়িতে প্রধানমন্ত্রী
- শাহজালাল বিমানবন্দরে আগুনের ঘটনায় রপ্তানিকারকদের ৬ দাবি
- ‘ডেমন স্লেয়ার’র পর দেশে আসছে আরেক জাপানি সিনেমা
- ভৈরবে পাদুকা শিল্পের উন্নয়ন বিষয়ক স্মার্ট প্রকল্পের পরিচিতি সভা ও মতবিনিময় কর্মশালা
- দেশের শ্রেষ্ঠ স্মার্ট ইউনিয়ন গঠনে কাজ করছেন ইয়াসিন আরাফাত চেয়ারম্যান
- খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে
- নবীনগরকে একটি 'মডেল উপজেলা' হিসেবে গড়ে তোলার অঙ্গীকার চার প্রার্থীর
- ‘জুলাই সনদের আগে নির্বাচনী রোডম্যাপ প্রতিশ্রুতি ভঙ্গের সামিল’
- বরগুনায় ছাত্রলীগের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি
- কারাগারে বন্দি দিনগুলো নিয়ে সিনেমা বানাতে চান পরীমনি
- কুষ্টিয়ায় নিখোঁজের সাত ঘণ্টা পর নারীর মরদেহ উদ্ধার
- কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, প্রাণ গেল মামা-ভাগ্নের
- সাবেক এমপি শফিকুল ইসলাম অপুর দুই দিনের রিমাণ্ড
- কৃতী শিক্ষার্থীদের মাঝে ত্রুটিপূর্ণ সাইকেল বিতরণ
- ৭ ডিসেম্বর সাতক্ষীরা মুক্ত দিবস
- পঞ্চগড় জোন পর্যায়ের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- কুষ্টিয়ার দৌলতপুরে রোগীবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- সাতক্ষীরায় পাকহানাদার বাহিনীর হাতে নিহত ৭০০ শরনার্থীর স্মরণসভা
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ২০২৭ বিশ্বকাপের পরিকল্পনা প্রকাশ করলো দক্ষিণ আফ্রিকা
-1.gif)








