ঢাকায় নিহত পুলিশ সদস্যের পরিচয় মিলেছে
মোঃ সিরাজ আল মাসুদ, টাঙ্গাইল : রাজধানীর দৈনিক বাংলা মোড়ে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে নিহত পুলিশ সদস্য মোঃ আমিরুল ইসলাম পারভেজের পরিচয় পাওয়া গেছে। এক কন্যা সন্তানের জনক নিহত পুলিশ সদস্যে পারভেজের পূর্বের বাড়ি মানিকগঞ্জের দৌলতপুরের চরকাটারী গ্রামে । গত চার বছর আগে যমুনা নদীতে বসতবাড়ি ভেঙ্গে গেলে টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়নের ফয়েজপুরে নতুন বাড়ি নির্মাণ করে বসবাস করছে তার পরিবার । বিষয়টি নিশ্চিত করেছেন নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাজ্জাদ হোসেন।
নিহত পুলিশ সদস্য মোঃ আমিরুল ইসলাম পারভেজের বাবা বীর মুক্তিযোদ্ধা সিকান্দার মোল্লা। বাবা বীর মুক্তিযোদ্ধা হওয়ায় মুক্তিযোদ্ধা কোঠায় ১০-১২ বছর আগে পুলিশের চাকুরী পান তিনি। পুলিশের চাকুরী পেয়ে পরিবারের একমাত্র উর্পাজনক্ষম ব্যাক্তি হিসেবে বৃদ্ধ বাবা-মা, বড় বোন ও ছোট ভাইসহ সকলের ভালবাসার মানুষ আর আশ্রয়স্থল হয়ে উঠেছিলেন পারভেজ।
বাবা বয়সের ভারে ন্যুজ। তাঁর চিকিৎসা, ঔষধ আর পরিবারের সকলের চাহিদা মিটিয়েও বেশ ভালোই ছিলেন সবাইকে নিয়ে। তিন ভাই-বোনের মধ্যে পারভেজ মেঝ। বড় বোনের বিয়ে হয়েছে। ছোট ভাইটি বেকার।
তাঁর এ মৃত্যুতে দেশ ও পরিবারের জন্য এক অপূরনীয় ক্ষতি সাধিত হয়েছে।এখন কে দেখবে তার অসহায় বাবা-মাকে?
পুলিশ সদস্য মোঃ আমিরুল ইসলাম পারভেজের মৃত্যু সংবাদে স্তব্ধ হয়ে গেছে তার পরিবার এ স্বজনেরা। এলাকায় চলছে শোকের মাতম। পারভেজ চার বছর বয়সী ছোট কন্যা শিশুটি অসহায় হয়ে দেখছে নিষ্ঠুর এ পৃথিবীর বর্বরোচিত নিষ্ঠুরতা। আর প্রাণপ্রিয় স্ত্রী! হয়তো চোখের জলে বইছে আর এক যমুনা!
নিহত পুলিশ সদস্য মোঃ আমিরুল ইসলাম পারভেজের মামা আঃ মান্নান জানান, আমার বোনের তিন সন্তানের মধ্যে পারভেজ মেঝ এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার মৃত্যুতে পরিবারের অপূরনীয় ক্ষতি হয়ে গেলো। পারভেজের বাবা বয়সের ভারে ন্যুজ। ঠিকমত কথাও বলতে পারেন না। কাউকে ঠিকমত চিনতেও পারেন না। তার ছোট ভাইটিও বেকার। নদীতে বারবার বসতবাড়ি ভাঙনের ফলে তারা এমনিতেই অনেক ক্ষতিগ্রস্ত পরিবার। এ আকস্মিক মৃত্যুতে পরিবারটি খুবই অসহায় হয়ে পড়লো। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন তিনি যেন নিহত পারভেজের ছোট ভাইটি একটি চাকুরির ব্যবস্থা করে বীর মুক্তিযোদ্ধা এ পরিবারটিকে সাহায্য করেন।
(এসএএম/এএস/অক্টোবর ২৮, ২০২৩)
পাঠকের মতামত:
- বাংলাদেশে নতুন হোমকেয়ার ব্র্যান্ড ব্লিট্জের যাত্রা শুরু
- দিনাজপুরে বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার
- সিঁদ কেটে ঘরে ঢুকে এইচএসসি পরীক্ষার্থীকে নির্যাতন, তিন জনের বিরুদ্ধে মামলা
- রাজনীতির চেয়ে মানবিকতা বড় হোক
- কারিনা’র মৃত্যু দুঃখজনক
- ঈশ্বরদীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা
- জ্যৈষ্ঠের শুরুতে লাল লিচুতে রঙিন ঈশ্বরদী
- একাত্তর টিভির রনি সভাপতি ও দেশ টিভির জাবেরুল সম্পাদক নির্বাচিত
- রাস্তায় ধান শুকানোকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, আ’লীগ সভাপতির মৃত্যু
- ড. ইউনূস ও সাবেক উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট
- শীর্ষ ১০ ডিজিটাল অর্থনীতির দেশের তালিকায় পৌঁছাবে বাংলাদেশ
- ‘পশুর চামড়া নির্ধারিত মূল্যে বিক্রি হবে, দালালদের হাত ভেঙে দেওয়া হবে’
- বিনা খরচে দেশে আনা হচ্ছে কারিনা কায়সারের মরদেহ
- বিশ্বকাপের প্রস্তুতি নিতে তুরস্কের পথে ইরান
- ‘সরকারের পারফরম্যান্সের ওপর নির্ভর করছে মধ্যবর্তী নির্বাচন’
- নড়াইলে বিএনপি নেতাকে আসামী করে হয়রানির অভিযোগ, ক্ষুব্ধ দলীয় নেতাকর্মীরা
- ‘চুক্তি না হলে ইরানের জন্য খুব খারাপ সময় অপেক্ষা করছে’
- আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু, সৌদি পৌঁছেছেন ৫৯,৭৮৩ জন
- ঈদুল আজহা কবে, জানা যাবে সোমবার
- ‘মনগড়া টিআরপি-প্রচার সংখ্যা দিয়ে গণমাধ্যমে বিজ্ঞাপন বণ্টন হবে না’
- শান্তি কমিটির নাম পরিবর্তন করে ‘শান্তি ও সংহতি কমিটি’ রাখা হয়
- সাতক্ষীরার হিমসাগর যাচ্ছে ইউরোপে
- ফরিদপুরে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- বড়াইগ্রামে বোরো ধান, চাল ও গম সংগ্রহের উদ্বোধন
- শ্যামনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
- মেহেরপুরের গাংনীতে রাতের আঁধারে শিক্ষার্থীর বাড়িতে ইউএনও
- নির্ভীক এর মোড়ক উন্মোচন করলেন ওবায়দুল কাদের
- উচিৎ জবাব
- বীর মুক্তিযোদ্ধা সখিনা বেগম আর নেই
- কুষ্টিয়া আদালতে ছাত্রলীগ নেতার 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' স্লোগান
- নবীনগরে আ.লীগ নেতা নাছির উদ্দিনের ইট ভাটায় অভিযান, ৫ লাখ টাকা জরিমানা
- ভিভো ভি৪০ লাইট, ডিজাইনে নতুন ফিউশন
- তিস্তাসহ ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবি
- মোজাহেদুল ইসলামের ‘এআই শিখুন, টাকা গুনুন’ বই বাজারে
- ঠাকুরগাঁওয়ে বয়লার বিষ্ফোরণে একই পরিবারের তিনজন নিহত
- মনোহরগঞ্জে ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
- কুমিল্লায় ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার ৫ যাত্রী নিহত
- সাকিবের ঝড়ের পরও ফাইনালে স্বপ্নভঙ্গ মন্ট্রিল টাইগার্সের
- রাসেল আশেকী’র কবিতা
- শহীদ বুদ্ধিজীবি দিবসে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আলোর মিছিল বগুড়ায়
- সাংবাদিক হাসিবুর রহমান রিজুকে হত্যাচেষ্টার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন
- বিদ্যার মাহাত্ম্য
- ‘ট্রাম্পের অধিকাংশ শুল্কারোপ অবৈধ’
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
১৭ মে ২০২৬
- দিনাজপুরে বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার
- সিঁদ কেটে ঘরে ঢুকে এইচএসসি পরীক্ষার্থীকে নির্যাতন, তিন জনের বিরুদ্ধে মামলা
- ঈশ্বরদীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা
- একাত্তর টিভির রনি সভাপতি ও দেশ টিভির জাবেরুল সম্পাদক নির্বাচিত
- রাস্তায় ধান শুকানোকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, আ’লীগ সভাপতির মৃত্যু
- নড়াইলে বিএনপি নেতাকে আসামী করে হয়রানির অভিযোগ, ক্ষুব্ধ দলীয় নেতাকর্মীরা
-1.gif)








