কৃষিমন্ত্রীর সমর্থকদের গাড়ী বহরে ধাক্কা, আহত ১২
মোঃ সিরাজ আল মাসুদ, টাঙ্গাইল : বাংলাদেশ সরকারের কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক এমপির সমর্থকদের গাড়ি বহরে থাকা ৮টি প্রাইভেটকার-মাইক্রোবাস দুর্ঘটনায় ১২ দলীয় নেতাকর্মী আহত হয়েছেন।
সোমবার (২০ নভেম্বর) সকাল ১০টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার জামুর্কী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর আহতদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
আহতরা হলেন- ধনবাড়ী উপজেলার বীরতারা ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, ৭নং ওয়ার্ড আ.লীগের সম্পাদক নুরুল ইসলাম, ৮নং ওয়ার্ড আ.লীগ সভাপতি হারুন-অর-রশিদ, ৯নং ওয়ার্ড আ.লীগ সম্পাদক মশিউর রহমান, আ.লীগ নেতা আজহারুল ইসলাম, আলম মিয়া, মোতালেব হোসেন, গিয়াস উদ্দিন, আশিকুর রহমান ও সাবেক ছাত্রলীগ নেতা জহিরুল ইসলাম কালু। এছাড়া আরও দুজনকে স্থানীয় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়।
ধনবাড়ী পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন জানান, আজকে টাঙ্গাইল-১ ধনবাড়ী-মধপুর আসনের এমপি ড. আব্দুর রাজ্জাক মহোদয়ের আ.লীগের দলীয় মনোনয়ন পত্র জমা দেয়া হবে, সেই লক্ষ্যে সকালে ধনবাড়ী-মধুপুর এলাকা থেকে শতাধিক গাড়ি যোগে ঢাকা যাওয়ার পথে মির্জাপুর উপজেলার জামুর্কী এলাকায় পৌঁছানোর পর পেছন থেকে একটি গাড়ি ধাক্কা দিলে বহরে থাকা ৮টি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে।
এসময় গাড়িতে থাকা ১২ জন নেতাকর্মী আহত হয়। পরে তাদের মধ্যে দুজনকে স্থানীয় একটি ক্লিনিক ও অপর ১০ জনকে কুমুদিনী হাসপাতালের ইমার্জেন্সি ‘অবজারভেশন’ কক্ষে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। তবে এ ঘটনায় আশঙ্কাজনকভাবে কেউ আহত হয়নি।
তিনি আরও জানান, চিকিৎসা শেষে আহতদের বাড়ি পাঠিয়ে দেয়া হয়েছে। এসময় তাৎক্ষণিক তাদের সার্বিক সহযোগিতা করায় মির্জাপুরের স্থানীয় সংসদ সদস্য খান আহমেদ শুভ, উপজেলা আ.লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শিপলু ও কুমুদিনী কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
(এসএম/এসপি/নভেম্বর ২০, ২০২৩)
পাঠকের মতামত:
- মুক্তিযোদ্ধাদের গেরিলা হামলায় তিন নৌকা বোঝাই পাক সৈন্য নিহত হয়
- ‘সড়কে ইজিবাইক বন্ধ করলে বাস চলাচল বন্ধ করে দেওয়া হবে’
- সালথায় তিন ব্যবসায়ীকে জরিমানা
- সাতক্ষীরা মেডিকেলে আউটসোসিং কর্মচারি নিয়োগে ষড়যন্ত্রের অভিযোগ, প্রতিবাদে বিক্ষোভ
- নীলডুমুর ১৭ বিজিবির উদ্যোগে অসহায়, দুস্থ ও মাঝে বন্যার্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
- সাতক্ষীরায় পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
- তালায় জামায়াত নেতার নেতৃত্বে কৃষকের মৎস্য ঘের লুট
- ফরিদপুরে ‘প্রাথমিক শিক্ষা পদক’ ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
- শ্যামনগরে তিন বেকারিকে ২৫ হাজার টাকা জরিমানা, মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী ধ্বংস
- স্কুলের পরিত্যক্ত ভবন ভাঙার সময় ছাদ ধসে ৬ শ্রমিক আহত
- কানাইপুরের তিনটি বেকারিতে ‘টাস্কফোর্স’র মোবাইল কোর্ট অভিযান
- বড়াইগ্রামে একসঙ্গে জন্ম নেওয়া তিন বোনই পেয়েছে প্রাথমিক বৃত্তি
- ৬৯'র স্মৃতি কথায় পঞ্চগড়ের রাজপথ
- পরীক্ষা শেষে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের মিছিল
- ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০
- কাশিয়ানীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার উদ্বোধন
- ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড
- নিরাপত্তা, পরিচালনা ও স্পেন্ট ফুয়েল ব্যবস্থাপনা নিয়ে এনপিসিবিএলের এমডির ব্যাখ্যা
- কাপাসিয়ায় বিনামূল্যে সবজি বীজ ও সার সহায়তা প্রদান
- গোপালগঞ্জে প্রায় ৫ প্লাটুন বিজিবি মোতায়েন
- রথযাত্রা: ইতিহাস, ঐতিহ্য ও বাঙালির অদম্য আধ্যাত্মিক যাত্রা
- গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে নবীন বরণ
- এসএমই খাতে গ্রিন ফাইন্যান্সিং সম্প্রসারণে কাজ করবে ব্র্যাক ব্যাংক ও ওয়ানট্রুভ্যালু
- সারিয়াকান্দিতে নারী ও গ্রাম পুলিশকে মারধরের ভিডিও ভাইরাল
- লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত
- গৌরীপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ‘জাতির ঐক্য বজায় রাখতে কেউ যেন বিভেদের পথে না যায়’
- গাইবান্ধায় তাওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থায় নারীদের অধিকার বিষয়ক আলোচনা সভা
- ধ্বংসের পথে কালের সাক্ষী রাজা রাম মন্দির
- ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিযোদ্ধা স্মৃতি পাঠাগারের কমিটি গঠন
- ভূঞাপুরে মুক্তিযুদ্ধ গবেষক শফিউদ্দিনের স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব
- ইতিহাস গড়ে দেশে ফিরলেন ওয়াসফিয়া নাজরীন
- জামালপুরে পতাকা উত্তোলন দিবসে দুই মুক্তিযোদ্ধা ও এক সাংবাদিককে সম্মাননা
- ‘স্বাস্থ্যবিধি মেনে করোনাকালিন খেলাধুলা পরিচালনা করবো’
- পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুলে দক্ষতা ও আবিষ্কার প্রতিযোগিতা
- বরগুনায় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পৌঁছালো টুস্টার বোদা
- চাষী
- কাজাখস্তানে ব্যাপক সহিংসতা, সেনা পাঠাচ্ছে প্রতিবেশীরা
- আবারও ফোবানা পুরুস্কার পেলেন বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথী
- বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পলাশবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
- দুই নাম্বারি চক্করের পলিটিক্স আর চলবে না : ফুয়াদ
- নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তাদের মিলনমেলা ছিনতাই
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)







