রাজবাড়ীর দুটি আসনে ১৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
একে আজাদ, রাজবাড়ী : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে রাজবাড়ী ১ ও ২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১৬ জন।এদেরমধ্যে রাজবাড়ী-১ (রাজবাড়ী সদর ও গেয়ালন্দ) আসন থেকে ৯ জন ও রাজবাড়ী-২ (পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি) আসন থেকে ৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাজবাড়ী-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও সংসদ সদস্য কাজী কেরামত আলী জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবু কায়সার খানের কাছে মনোনয়নপত্র জমা দেন।
অপরদিকে, রাজবাড়ী-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও সংসদ সদস্য মো. জিল্লুল হাকিম দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দেন পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর কাছে। পরে তিনি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবু কায়সার খানের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন তিনি।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কাজী কেরামত আলী ছাড়াও রাজবাড়ী-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন রাজবাড়ী সদর উপজেলার সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট ইমদাদুল হক বিশ্বাস। সংসদ সদস্য প্রার্থী হতে গত ২৭ নভেম্বর তিনি উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন। এছাড়াও এ আসনে জাতীয় পার্টির প্রার্থী খোন্দকার হাবিবুর রহমান বাচ্চু, তৃণমূল বিএনপি মনোনীত দুজন প্রার্থী সোলার ইলেক্ট্রো বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান প্রকৌশলী ডি এম মজিবর রহমান ও সুলতান, জাকের পার্টির প্রার্থী মো. আবু বকর সিদ্দিক এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে রাজবাড়ী সদরের মূলঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আ. মান্নান মুসল্লী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আকবর আলী মর্জির ছেলে আশিশ আকবর সুবির ও স্বপন কুমার সরকার নামে একজন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
রাজবাড়ী-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. জিল্লুল হাকিম ছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক।
এছাড়াও জাতীয় পার্টির প্রার্থী মো. শফিউল আজম খান, তৃণমূল বিএনপির এস এম ফজলুল হক, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) মো. আব্দুল মতিন মিয়া, জাকের পার্টির মোহাম্মদ আলী বিশ্বাস, মুক্তিজোটের মো. আব্দুল মালেক মণ্ডল মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সংসদ সদস্য প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার এ তথ্য নিশ্চিত করেছেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আবু কায়সার খান।
(একে/এসপি/ডিসেম্বর ০১, ২০২৩)
পাঠকের মতামত:
- ধূমকেতু এক্সপ্রেসে প্রায় কোটি টাকার হেরোইন উদ্ধার
- বাংলাদেশ-ভারত সম্পর্ক: সীমান্ত যখন আস্থার সংকটে
- নিউ ইয়র্কের পেন স্টেশনে ছুরি হামলায় আহত ৫, সন্দেহভাজন আটক
- বিশ্ববাজারে তেলের দামে বড় লাফ
- ‘শাবনূর শুধু তারকা নন, হৃদয়ে বেঁচে থাকা মানুষ’
- ছোট কুমারদিয়ায় মহাপুরুষ গনেশ পাগলের ১৫তম বার্ষিক মহোৎসব অনুষ্ঠিত
- কোটালীপাড়ায় চোরাই মাল সন্দেহে তল্লাশি, ট্রলি ব্যাগে মিলল ১০ কেজি গাঁজা
- ভোরে ট্রাক চুরি, দুপুরে ফোন করে টাকা দাবি
- গাছেই নষ্ট হচ্ছে একসময়ের জনপ্রিয় দেশি খেজুর
- বিশ্বকাপের গরম নিয়ে ‘বাড়াবাড়ি’ হচ্ছে, দাবি কেইনের
- রপ্তানি বহুমুখীকরণে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম চালু
- ‘৫৫ বছরে দেশের যাত্রা মসৃণ ছিল না’
- ৭ মামলায় হাইকোর্টে জামিন চেয়েছেন সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক
- হামে মৃত্যুর ঘটনায় ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন
- ‘ইন্টার্ন চিকিৎসকদের দাবি যৌক্তিক হলে বিবেচনা করা হবে’
- ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ভূমিকম্প
- জীবনযাপন, সংস্কৃতি ও ভাষায় বাঙালীরা স্বতন্ত্র
- শুরু হচ্ছে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠক: সীমান্তবাসীর নানা আকাঙ্খা
- সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক
- ঘটনার নেপথ্য জানতে শামীমকে জিজ্ঞাসাবাদের দাবি স্বজনদের
- মাদ্রাসা অধ্যক্ষ ও দুই সহকারী শিক্ষকের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ
- টুঙ্গিপাড়ায় বিদ্যালয়ের ফ্যান জানালা বিনামূল্যের বই ও খাতা বিক্রির অভিযোগ
- সালথায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে জনবল ও ঔষধ সংকট
- সোনাতলায় হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ফুলপুরে ফিসারিতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
- নীলফামারীতে মহিলা উন্নয়ন ক্লাবের উদ্যোগে শীতার্ত মহিলাদের মাঝে কম্বল বিতরণ
- উপজেলা ছাত্রলীগ নেতার কল রেকর্ড ভাইরাল, রয়েছে অনিয়মের অভিযোগ
- শ্রীমঙ্গলে জাল টাকা ও ভারতীয় রুপিসহ আটক ১
- নীলফামারীতে কোরবানির পশুর হাটে জমজমাট কেনাবেচা, চাহিদার চেয়ে দ্বিগুণ পশু প্রস্তুত
- মোশাররফের পর ব্রাত্য বসুর সিনেমায় চঞ্চল চৌধুরী
- শাহরাস্তিতে কলেজ অধ্যক্ষের যোগদানকে কেন্দ্র করে সংঘর্ষ, শিক্ষক-শিক্ষার্থীসহ আহত ১০
- শৈলকুপার কানাই-বলাই গ্রুপের লিডার গ্রেফতার, এলাকাবাসীর মিষ্টি বিতরণ
- শ্রীমঙ্গল পৌর যুবদলের পক্ষ থেকে বৃক্ষরোপন কর্মসূচি ও আলোচনা সভা
- সেই এমবি অভিযান-১০ লঞ্চটির ঝালকাঠি ত্যাগ
- কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে তিন যুবকের মৃত্যু
- নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
- ‘ভালো মেয়েদের জন্য রঙিন জীবন না’
- ঝালকাঠিতে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কর্মবিরতি পালন
- সিলেট বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই-টেলিফোন সেবা চালু
- স্টার সিনেপ্লেক্সে ‘হুমায়ুন আহমেদ সপ্তাহ’
- ১৯ ডিসেম্বর কাশিয়ানী মুক্ত দিবস
- চাঁদপুরে ইয়েস কার্ড পেল ৪০ সাঁতারু
- দুর্ঘটনার কবলে জামায়াত নেতাকর্মীদের বহনকারী বাস, নিহত ৩
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
০৮ জুন ২০২৬
- ধূমকেতু এক্সপ্রেসে প্রায় কোটি টাকার হেরোইন উদ্ধার
- ছোট কুমারদিয়ায় মহাপুরুষ গনেশ পাগলের ১৫তম বার্ষিক মহোৎসব অনুষ্ঠিত
- কোটালীপাড়ায় চোরাই মাল সন্দেহে তল্লাশি, ট্রলি ব্যাগে মিলল ১০ কেজি গাঁজা
- ভোরে ট্রাক চুরি, দুপুরে ফোন করে টাকা দাবি
-1.gif)







