গোপালগঞ্জে আলোচিত স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল
গোপালগঞ্জ প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-০১ নির্বাচনী এলাকার প্রার্থীদের যাচাই বাছাইয়ে ৬ জন প্রার্থীর মধ্যে আলোচিত স্বতন্ত্র প্রার্থী মোঃ কাবির মিয়ার মনোনয়ন পত্র বাতিল হয়েছে।
এ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী লেঃ কর্নেল ( অবঃ) মুহাম্মদ ফারুক খান সহ ৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষনা করেছেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক। আগামী ৭ জানুয়ারীর জাতীয় সংসদের নির্বাচনে এ ৫ প্রার্থী প্রতিদ্বন্দিতা করবেন।
অন্য প্রার্খীরা হলেন জাকের পার্টির দেলোয়ার হোসেন, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মো: আব্দুল্লাহ, জাতীয় পার্টির (মঞ্জু) সহিদুল ইসলাম মোল্লা ও তৃণমূল বিএনপির মো: জাহিদুল ইসলাম।
আজ শনিবার সকালে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত যাচাই বাছাইয়ের সময় কমিশন নির্ধারিত ১শতাংশ ভোটারের মধ্যে একজন ভোটারের স্বাক্ষর সঠিক না থাকায় স্বতন্ত্র প্রার্থী মোঃ কাবির মিয়ার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম এ বিষয়টি নিশ্চিত করেছেন। ওই কর্মকর্তা আরো জানান, আগামী ৫ থেকে ৯ ডিসেম্বরের মধ্যে স্বতন্ত্র ওই প্রার্থী নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।
মুকসুদপুর উপজেলা চেয়াম্যান মোঃ কাবির মিয়া গত ২৮ নভেম্বর উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন। তিনি মনোনয়নপত্র জমার শেষ দিনে গত ৩০ নভেম্বর জাতীয় সংসদ নির্বাচনের মনোয়নপত্র দাখিল করেন।
তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করার পর লাইম লাইটে চলে আসেন। বিগত উপজেলা নির্বাচনে তিনি লেঃ কর্নেল (অবঃ) মুহাম্মদ ফারুক খানের সমর্থিত প্রার্থী মহিউদ্দিন আহমেদ মুক্ত মুন্সিকে বিপুল ভোটে পরাজিত করেন। উপজেলা চেয়ারম্যান কাবির মিয়া এ জনপ্রিয়তাকে পুঁজি করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দুর্ভেদ্য ঘাঁটিতে আওয়ামী লীগ মনোনীত ভিআইপি প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।
স্বতন্ত্র প্রার্থী মোঃ কাবির মিয়া বলেন, জনগণই আমার ভরসা। তাদের সমর্থন নিয়ে আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি। আমি আপিল করে প্রার্থীতা ফিরে পাব। এ আসনে তীব্র প্রতিদ্বন্দিতা গড়ে তুলে আমি বিজয়ী হব।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আসনটি আওয়ামী লীগের শক্তিশালী ঘাঁটি। এ জেলা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জেলা। এখানে বিএনপি, জামায়াতে ইসলামী, জাপা, জাসদ কিংবা অন্য কোন রাজনৈতিক দলের সাংগঠনিক অবস্থান নেই। তাই স্বাধীনতার পর অধিকাংশ নির্বাচনেই আওয়ামী লীগ প্রার্থীর কাছে বিএনপি বা অন্য দলের প্রার্থীরা জামানত হারিয়েছেন। এ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মোঃ কাবির মিয়া প্রতিদ্বন্দিতা গড়ে তুলতে পারবেন। কিন্ত জয় শেষ পর্যন্ত আওয়ামী লীগ প্রার্থীরই হবে। কারণ এ আসনের মানুষ বঙ্গবন্ধুর প্রতিক নৌকায় ভোট দিতে পছন্দ করেন।
(টিবি/এসপি/ডিসেম্বর ০২, ২০২৩)
পাঠকের মতামত:
- জাতির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধান উপদেষ্টা
- সোনাতলায় উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ
- ‘সুন্দর আগামীর জন্য ভোট দিলাম’
- ‘১৪ ফেব্রুয়ারির মধ্যে ফলাফলের গেজেট হবে’
- ‘অধিকার পাহারা দিন’
- ‘আগামী কয়েক ঘণ্টা সর্বোচ্চ সতর্ক থাকুন’
- বিমানের সাবেক এমডিসহ ৪ জন রিমান্ডে
- ভোটগ্রহণ শেষ, ফলের অপেক্ষা
- দুপুর ২টা পর্যন্ত সারাদেশে ৪৮৬টি বিশৃঙ্খলা, জালভোট ৫৯টি
- নির্বাচনটি প্রশ্নবিদ্ধ থাকবে?
- মারা গেছেন অভিনেতা তিনু করিম
- বিশ্ব গণমাধ্যমে বাংলাদেশের নির্বাচনের খবর
- উত্তরসূরি হিসেবে মেয়েকে প্রস্তুত করছেন কিম জং উন
- ‘তিনডা নির্বাচনে মোর পছন্দের মার্কায় ভোট দিতে পারি নাই, এইবার পারছি’
- ধানের শীষে ভোট চাইতে গিয়ে সাবেক মেম্বার আটক
- লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন বিএনপি প্রার্থী জহির উদ্দিন স্বপন
- কাপ্তাইয়ে ২২ কেন্দ্রে চলছে ভোটগ্রহণ
- উৎসবমুখর পরিবেশে ঈশ্বরদীতে ভোটগ্রহণ চলছে
- ফরিদপুরে কেন্দ্রের পাশ থেকে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার
- নির্বাচন ঘিরে ক্ষুদ্র অর্থনীতির উত্থান
- নাতির কোলে ভর করে ভোট দিতে এলেন ৯০ বছরের বৃদ্ধ
- ‘গণতন্ত্র ফিরে আসছে, মানুষ অনুভব করছে’
- সড়কে বাস সংকট, মালিক সমিতির দুঃখ প্রকাশ
- ‘চমৎকার ভোট হচ্ছে, কোনো শঙ্কা নেই’
- জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
- ‘জুলাই যোদ্ধাদের স্বৈরাচারের দোসর বলাটা গুরুতর অসৌজন্যতা’
- সোনাতলায় শিল্পীর শৈল্পিক কারুকার্যে গড়ে উঠছে দেবী দুর্গা
- ভোটগ্রহণ শেষ, ফলের অপেক্ষা
- এক সপ্তাহে ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু
- মেহেরপুর ভাবনা সংগঠনের উদ্যোগে শীত উচ্ছ্বাস
- বাউফলের কাছিপাড়ায় ট্রলি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- টেকসই-সাশ্রয়ী ইন্টারনেট সেবা নিশ্চিতে সব চেষ্টা করছে বিটিআরসি
- ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে দুই জেলের মৃত্যু
- মেহেরপুর পৌর গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
- রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে একই পরিবারের তিনজনের মৃত্যু
- ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বগুড়া জেলা আওয়ামী লীগের বর্ণাঢ্য কর্মসূচি
- প্রতিপক্ষের হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৩
- পেঁয়াজের ডগা কেটে আয় করছেন তারা
- বিমানের সাবেক এমডিসহ ৪ জন রিমান্ডে
- মেহেরপুরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- কবি সুমন রায়হানের কবিতার বই 'নদীও জলে নামে'
- ‘প্রজনন মৌসুমে মা ইলিশ ধরা থেকে বিরত থাকুন’
- ‘অধিকার পাহারা দিন’
- মেজর জেনারেল জিয়া বঙ্গবন্ধুর খুনি মেজর ডালিমকে পরম উষ্ণতায় জড়িয়ে ধরে বলেছিলেন, ‘ইউ হ্যাভ ডান সাচ এ গ্রেট জব! কিস মি! কিস মি!’
- দেশীয় অস্ত্রসহ শ্রমিকলীগ নেতার ভিডিও ভাইরাল
১২ ফেব্রুয়ারি ২০২৬
- সোনাতলায় উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ
- ‘তিনডা নির্বাচনে মোর পছন্দের মার্কায় ভোট দিতে পারি নাই, এইবার পারছি’
- ধানের শীষে ভোট চাইতে গিয়ে সাবেক মেম্বার আটক
- লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন বিএনপি প্রার্থী জহির উদ্দিন স্বপন
- কাপ্তাইয়ে ২২ কেন্দ্রে চলছে ভোটগ্রহণ
- উৎসবমুখর পরিবেশে ঈশ্বরদীতে ভোটগ্রহণ চলছে
- ফরিদপুরে কেন্দ্রের পাশ থেকে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার
- নাতির কোলে ভর করে ভোট দিতে এলেন ৯০ বছরের বৃদ্ধ
- কলাপাড়ায় জাল ভোট ও গোপন কক্ষে ছবি তোলার অভিযোগে আটক ৩
- লাইনে দাঁড়িয়ে ডা. জাহিদের ভোট প্রদান
- গোপালগঞ্জ ভোটকেন্দ্রে ককটেল হামলা, দুই আনসার সদস্যসহ আহত ৩
- ভারতে মারা যাওয়া মাকে শেষবারের মতো দেখলেন সাতক্ষীরায় বসবাসকারী দুই মেয়ে
- ‘গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হলো আজ’
-1.gif)








