ইয়াদ পত্রিকা বন্ধসহ প্রতারক তোফাজ্জল ও নাসরিনের বিরুদ্ধে ঢাকা ও না.গঞ্জ জেলা ম্যাজিস্ট্রেটে অভিযোগ
স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ : অসৎ উদ্দেশ্য অনৈতিকভাবে বিশিষ্টজনদের টার্গেট করে ব্ল্যাকমেইলিংয়ের মাধ্যমে চাঁদা আদায়ের জন্য অবৈধ ভাবে নারায়ণগঞ্জ থেকে প্রকাশ করছে দৈনিক ইয়াদ নামক পত্রিকা। অথচ পত্রিকাটির ডিক্লারেশন বর্তমানে বহাল নেই বলে জানা যায়। মানসম্মান ক্ষুন্ন ও সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে মানব কল্যাণ পরিষদের চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়ার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে এবং মিথ্যা বানোয়াট ভিত্তিহীন সংবাদ পরিবেশন করে হয়রানী করছে।
অবশেষে ভুক্তভোগী সংগঠক ও গণমাধ্যমকর্মী মান্নান ভূঁইয়া অবৈধভাবে প্রকাশিত দৈনিক ইয়াদ পত্রিকাটি বন্ধসহ প্রতারক তোফাজ্জল ও নাসরিনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে। ২৮ শে নভেম্বর ঢাকা ও নারায়ণগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট বরাবর লিখিত অভিযোগটি করা হয়। অভিযোগ নাম্বার ঢাকা-৩১১০৭ ও নারায়ণগঞ্জ-১৭৫৬৪।
জেলা ম্যাজিস্ট্রেটের কাছে লিখিত অভিযোগে বলা হয়, মৃত আলাউদ্দিনের ছেলে প্রতারক তোফাজ্জল হোসেন ও এজাজুল হকের মেয়ে নাসরিন আক্তার প্রতারণার মাধ্যমে ধোকা দিয়ে বিভিন্ন লোকজনকে টাকার বিনিময়ে সাংবাদিকতার কার্ড দিয়ে মানুষের চরিত্র হরণ করার লাইসেন্স দিয়েছে। কল্পকাহিনী তৈরি করে সমাজকর্মী মান্নান ভূঁইয়াসহ বিভিন্ন মানুষের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ পরিবেশন করে বিশিষ্টজনদের সামাজিক ভাবে মানসম্মান ক্ষুন্ন ও ব্যবসায়ীক ভাবে ক্ষতিগ্রস্ত করছে।
ঢাকা জেলা প্রশাসক কার্যালয় থেকে ডিক্লারেশন বাতিলকৃত দৈনিক ইয়াদ নারায়ণগঞ্জ থেকে প্রতারণার মাধ্যমে তোফাজ্জল হোসেন অবৈধ ভাবে ভুয়া সম্পাদনা করে মানুষের মানহানী করছে। প্রতারক চক্রের টাকার বিনিময়ে ভালোকে মন্দ আর মন্দকে ভালো বানিয়ে মিথ্যা খবর ছড়িয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। চাঁদাবাজি সহ মিথ্যা সংবাদ প্রকাশের জন্য যৌথ বাহিনী তৎকালীন সময়ে প্রতারক তোফাজ্জলকে আটক করে চাঁদাবাজির মামলা দিয়ে জেলহাজতে প্রেরণ করেছিল এবং সেই মামলায় তোফাজ্জল হোসেনের তিন বছরের সাজা হয়েছিল এবং জেল থেকে বেরিয়ে আবারও শুরু করে দিয়েছে অপসাংবাদিকতা।
অবৈধ দৈনিক ইয়াদ পত্রিকা ও তোফাজ্জলের নামে নারায়ণগঞ্জ আদালতে মিথ্যা সংবাদ পরিবেশনের দায়ে বর্তমানে কয়েকটি মানহানী মামলা চলমান রয়েছে। এছাড়াও পত্রিকায় প্রকাশের আগে আর্থিক সুবিধা আদায়ের জন্য বিভিন্ন শ্রেণি পেশার মানুষদের হুমকী ধামকী দিয়ে তোফাজ্জল ও নাসরিন আক্তারের ফেসবুক আইডি থেকে অপপ্রচার চালায় এবং বিভিন্ন অনলাইন গ্রুপ ও ম্যাসেঞ্জারসহ কমেন্টে অশ্লীল মন্তব্য করেই যাচ্ছে, যা সাইবার ক্রাইমের সামিল।
তাছাড়া অবৈধভাবে পত্রিকা প্রকাশিত করে সরকারের রাজস্বও ফাঁকি দিচ্ছে। অপরাধীদের অপপ্রচার এবং হুমকী ধামকীতে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটানোসহ সামাজিক সাংগঠনিক কাজে বাধাগ্রস্ত হচ্ছে সরকারি ভাবে নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ সংগঠকের পুরস্কারপ্রাপ্ত এম এ মান্নান ভূঁইয়া।
তিনি ক্ষয়-ক্ষতির আশংকা করে লিখিত অভিযোগে আরো বলেন, আমি স্বেচ্ছাসেবী সংগঠন মানব কল্যাণ পরিষদের মাধ্যমে মানবিক কর্মসূচী বাস্তাবায়নসহ সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত থেকে কাজ করছি। কিন্তু একটি কুচক্রী মহল ঈর্ষান্বিত হয়ে ক্ষয়-ক্ষতি করার উদ্দেশ্যে বিভিন্ন মানুষের কাছে বিভ্রান্তি ও মানহানীমূলক কথাবার্তা সহ বানোয়াট তথ্য পরিবেশন করে হয়রানী করে যাচ্ছে। তিনি আরো বলেন উল্লেখিত অপপ্রচারকারী ও অপরাধী ছাড়াও আরও কয়েকজন চিহ্নিত প্রতারক চক্র মিথ্যা মামলা মোকদ্দমার ভয়ভীতি প্রদর্শন করছে।
এ ব্যপারে নারায়ণগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট ও ঢাকা জেলা ম্যাজিস্ট্রেটের কাছে অবৈধভাবে প্রকাশিত পত্রিকাটি বন্ধসহ সাইবার অপরাধী প্রতারক তোফাজ্জল ও নাসরিনের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানান ভুক্তভোগী সংগঠক ও গণমাধ্যমকর্মী এম এ মান্নান ভূঁইয়া।
(এস/এসপি/ডিসেম্বর ০৩, ২০২৩)
পাঠকের মতামত:
- বরিশালে দুর্নীতির বিরুদ্ধে শপথ বাক্য পাঠ
- বরিশালের অদম্য নারীরা পেল সম্মাননা
- সড়ক দুর্ঘটনায় আহত পাবনার বিএনপি প্রার্থী শিমুল বিশ্বাস ও হাবিবুর রহমান হাবিব
- জলদস্যুদের দুই লক্ষ টাকা মুক্তিপণ দিয়ে মুক্ত আট জেলে
- রাশেদ খাঁনকে মুখে লাগাম দেওয়ার হুঁশিয়ারি বিএনপি নেতা মুকুলের
- নিরপেক্ষ দেশের পতাকা উড়িয়ে পাকবাহিনী পালাবার পথে ধরা পড়ে
- বাংলাদেশে কি একটি অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সম্ভব?
- ঈশ্বরগঞ্জে রোকেয়া দিবস পালিত
- দেশে শান্তি-শৃঙ্খলা নেই : মোমিন মেহেদী
- প্রেমিকাকে ভিডিও কলে রেখে ডাক্তারের আত্মহত্যা
- দৈনিক নওরোজ শামসুল হক দুররানীর মুক্তির দাবিতে দিনাজপুরে বিক্ষোভ সমাবেশ
- ‘দুর্নীতি প্রতিরোধ কমিটির কাজ কাগজে কলমে সীমাবদ্ধ’
- ‘বিজিবি প্রতিকূল পরিবেশেও দেশের সীমান্ত রক্ষায় কাজ করছে’
- নানা আয়োজনে সোনাতলায় বেগম রোকেয়া দিবস পালিত
- সালথায় সাংবাদিকদের সাথে নবাগত ইউএনওর মতবিনিময়
- ফুলপুর হানাদার মুক্ত দিবসে বর্ণাঢ্য র্যালি
- গোপালগঞ্জে এক রাতে দু’টি এজেন্ট ব্যাংকসহ ৪ ব্যবসা প্রতিষ্ঠানে চুরি
- মার্চ মাস থেকে পাবনা–ঢাকা রুটে সরাসরি ট্রেন চলাচল শুরু
- বড়দিন উপলক্ষে এমিরেটসের আড়ম্বরপূর্ণ আয়োজন
- মামদানির জননিরাপত্তা ট্রানজিশন টিমে সশস্ত্র ডাকাত নিয়োগ
- বাড়ির দরজায় আসা আইসিই এজেন্টদের প্রতিরোধের উপায় জানালেন মেয়র মামদানি
- মহম্মদপুরে ভোক্তা অধিকারের অভিযানে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
- সালথায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
- ভৈরবে আধিপত্যকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৩০
- নির্বাচনের সুবাতাস এবং নৈতিক নেতৃত্বের প্রয়োজন
- ভোলায় ১৩ জেলে নিয়ে ট্রলারডুবি, নিখোঁজ ৮
- কক্সবাজারে পাহাড় ধসে শিশুসহ ৪ মৃত্যু
- ‘ক্ষমতা ছেড়ে দিন, এক বছরের মধ্যে পরিবর্তন করে দেবো’
- পঞ্চগড়ে ভাষা সৈনিক সুলতান বইমেলায় নতুন তিনটি বইয়ের মোড়ক উন্মোচন
- বই পড়ার অভ্যাসে তলানিতে বাংলাদেশ, বছরে পড়ে ৩টিরও কম
- চুয়াডাঙ্গায় দুই আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে চালক নিহত
- আবদুল হামিদ মাহবুব'র একগুচ্ছ লিমেরিক
- বরগুনায় আওয়ামীলীগের ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা
- একদিনে ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু
- সিলেটে কমছে বন্যার পানি, দেখা মিলেছে রোদের
- নোয়াখালীর বানভাসিদের পাশে শরীয়তপুরের শিক্ষার্থীরা
- শেখ হাসিনার সাথে মুঠোফোনে কথা বলায় গ্রেফতার আ.নেতা জাহাঙ্গীর
- মহম্মদপুরে শহীদ আবীর পাঠাগারসহ মুক্তিযোদ্ধাদের স্থাপনা পুনঃপ্রতিষ্ঠার দাবি
- উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে যুবককে জবাই করে হত্যা
- সন্ত্রাসীদের ঠাঁই নাই
- অনলাইন সাংবাদিকতায় নতুন দিগন্ত উন্মোচন করল ‘চট্টগ্রাম জার্নাল’
- নবীনগরে একই পরিবারের চারজনের ঝুলন্ত লাশ উদ্ধার
- অমলকান্তি
- 'নির্লজ্জ বেহায়া হতেই কী আমরা তোমাকে খুন করেছি কিংবা তোমাকে রক্ষা করিনি?'
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
১০ ডিসেম্বর ২০২৫
- বরিশালে দুর্নীতির বিরুদ্ধে শপথ বাক্য পাঠ
- বরিশালের অদম্য নারীরা পেল সম্মাননা
- সড়ক দুর্ঘটনায় আহত পাবনার বিএনপি প্রার্থী শিমুল বিশ্বাস ও হাবিবুর রহমান হাবিব
- জলদস্যুদের দুই লক্ষ টাকা মুক্তিপণ দিয়ে মুক্ত আট জেলে
- রাশেদ খাঁনকে মুখে লাগাম দেওয়ার হুঁশিয়ারি বিএনপি নেতা মুকুলের
-1.gif)








