গোপালগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬ প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের ৩টি সংসদীয় আসনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সহ ১৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক কাজী মাহবুববুল আলম।
যাচাই বছাই শেষে তিনি এ ঘোষণা দেন। এছাড়া ওই ৩ আসনে ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
গোপালগঞ্জ ১ (মুকসুদপুর-কাশিয়ানীর একাংশ) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কেন্দ্রীয় আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য লেঃ কর্নেল (অবঃ) মুহাম্মদ ফারুক খান, জাকের পার্টির দেলোয়ার হোসেন, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মো: আব্দুল্লাহ, জাতীয় পার্টির (মঞ্জু) সহিদুল ইসলাম মোল্লা, তৃণমূল বিএনপির মো: জাহিদুল ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষনা করা হয়েছে।
এ আসনে মুকসুদপুর উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগকরে স্বতন্ত্র প্রার্থী হওয়া মোঃ কাবির মিয়ার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। নির্বাচন কমিশন নির্ধারিত ১শতাংশ ভোটারের মধ্যে একজন ভোটারের স্বাক্ষর সঠিক না থাকায় ওই প্রার্থী মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন জেলা রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক কাজী মাহবুববুল আলম।
গোপালগঞ্জ ২ ( গোপালগঞ্জ-কাশিয়ানীর একাংশ) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কেন্দ্রীয় আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম , তৃণমূল বিএনপি’র মো: জামাল উদ্দিন শেখ, জাতীয় পার্টি‘র কাজী শাহীন, স্বতন্ত্র প্রার্থী মোঃ আমিনুল হাসান শাহীন,জাকের পার্টির মোঃ সাজ্জাদ হোসেন মিয়া ও মুক্তি জোটের মামুনুর রশীদের মনোনয়ন পত্র বৈধ বলে বিবেচিত হয়েছে।
এ আসনে হলফনামায় মামলা সংক্রান্ত তথ্য গোপন করায় জাসদের মোঃ ফুল মিয়া ও বাংলাদেশ জাতীয় পার্টির ওমর খৈয়ম নয়নের মনোনয়ন বাতিল করা হয়েছে।
গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, গণফ্রন্টের সৈয়দা লিমা হাসান, বাংলাদেশ সুপ্রিম পার্টির এম, নিজামউদ্দিন লস্কর, এনপিপি’র শেখ আবুল কালাম এবং জাকের পার্টির মাহাবুর মোল্লার মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করা হয়েছে।
এ আসনে বাংলাদেশ কংগ্রেসের মো. সাহিদুল ইসলাম(মিটু), জাতীয় পার্টির শিশির চৌধুরী ও স্বতন্ত্রপ্রার্থী মো. কামাল হোসেনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ জেলার ৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য ২২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এদের মধ্যে ৬ জনের মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে।
(এমএস/এএস/ডিসেম্বর ০৪, ২০২৩)
পাঠকের মতামত:
- সরকারি চাকরিজীবীদের ৪২ ভাতা করমুক্ত
- দিল্লিতে বিক্ষোভ ঘিরে ধরপাকড়, রাগে ফুঁসছেন তারকারা
- ‘আমাদের সবাইকে গ্রেপ্তার করুন’
- সুপারিশকৃত ২০০ বিচারকের ডোপ টেস্ট ও স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি
- ৪ দিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
- পদ্মা নদীতে নৌকাবাইচে সংঘর্ষ, আহত ২০
- ‘দুষ্কৃতকারীদের সঙ্গে কোনো আপোষ নেই’
- ফকিরহাট অঞ্চলে পাকসেনাদের চুলকাঠি হাই স্কুল ক্যাম্প আক্রমণ করে
- ফরিদপুরের কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা
- খুলশী থেকে সিটিএসবি, এবার খুলনায় ট্রেনিং সেন্টারে বদলি ওসি রহিম
- সাতক্ষীরা জেলা জাসদের আলোচনা সভা ও সম্মেলন অনুষ্ঠিত
- ‘রামপালে বিশ্বমানের ক্যান্সার হাসপাতাল গড়ে তোলা হবে’
- ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থমন্ত্রী
- সুন্দরবনের বনদস্যু আলিফ বাহিনীর ১৫ সদস্যের আত্মসমর্পণ
- সার্ক মানবাধিকার ফাউন্ডেশন জামালপুর জেলা শাখার পরিচিতি সভা
- চন্দ্রঘোনা কেপিএমে কাঁচামাল ইন্ডাস্ট্রি স্থাপনের আশাবাদ বিসিআইসি চেয়ারম্যানের
- ঠাকুরগাঁওয়ে ৩২২ কিলোওয়াট সোলার প্যানেল উদ্বোধন
- পাংশায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা
- ভারতে পাচারকালে ভোমরা সীমান্ত থেকে অপহৃত শিশু উদ্ধার, পাচারকারী গ্রেপ্তার
- প্রাইম ব্যাংক ও প্ল্যান মেডি ট্রিপ লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর
- রাজবাড়ীতে কলেজছাত্র রোহান হত্যা মামলায় গ্রেপ্তার ৩, পরিকল্পনাকারীর বাড়িতে আগুন
- ‘বিগত সরকার একটি রাষ্ট্রের পরামর্শে জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল’
- রাজবাড়ীতে চাঞ্চল্যকর কলেজ ছাত্র রোহান হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩
- সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
- খ্যাতনামা লেখক ড. সিরাজুল ইসলাম চৌধুরী ও সেলিনা হোসেন পেলেন ‘আজীবন সম্মাননা পুরস্কার’
- ঠাকুরগাঁওয়ে জেএসডির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- ঐতিহাসিক জালাল মঞ্চে বসেছিলো শত কবির মিলনমেলা উৎসব
- যশোরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি
- জিয়া সেদিন বঙ্গবন্ধুকে কথা দিয়েছিলেন, 'স্যার, আমার বুক বিদ্ধ না করে বুলেট আপনার গায়ে লাগতে পারবে না'
- নিরাপত্তা নিয়ে শঙ্কা নুরের, স্বতন্ত্র প্রার্থী ঘিরে নজরদারি দাবি
- ‘দুষ্কৃতকারীদের সঙ্গে কোনো আপোষ নেই’
- ধামরাইয়ে রাস্তা ঘাট এবং ড্রেন নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
- রাজশাহীতে সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা
- উপজেলা ও পৌর বিএনপির দু’টি কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ, পাল্টা শো-ডাউন কমিটির নেতাদের
- কেশবপুরে যৌথবাহিনীর অভিযানে আটক যুবদল নেতা উজ্জ্বলের মৃত্যু
- ‘দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত’
- কেন্দুয়ায় টিউবওয়েলও বরাদ্দ নেই, টাকাও ফেরত নেই
- বৃহস্পতিবার রাজশাহী যাচ্ছেন তারেক রহমান
- ভৈরবে আধিপত্যকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৩০
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- বেগম রোকেয়া দিবসে জয়িতাদের সংবর্ধনা প্রদান
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
- ফানুস উৎসব থেকে বলছি
- নানা সংকটে নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘর
- উদ্যোক্তা অভিজ্ঞতা, কৌশলগত অনুসন্ধান ও নীতি-বিশ্লেষণকে যেভাবে একসূত্রে যুক্ত করছেন মো. ইমদাদুল হক সোহাগ
-1.gif)








