দিনাজপুরে দিবালোকে ব্যাংকে চুরি, চোরদের গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরের ঘোড়াঘাটে দিবালোকে একটি ব্যাংক থেকে ৪ লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই চোরকে আটকের পর গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ঘোড়াঘাট উপজেলার বুলাকীপুর ইউনিয়নের কানাগাড়ী-হরিপাড়া বাজারে অবস্থিত ডাচ বাংলা ব্যাংক এজেন্ট শাখায় এ ঘটনা ঘটে। এজেন্ট রিফাত পোলট্রি ফার্ম নামক এই প্রতিষ্ঠানটির মালিক স্থানীয় মোহাবুল ইসলাম।
আটকরা হলেন, নীলফামারী সদর উপজেলার দোলুয়া-মুসলিমপাড়া গ্রামের মোশারফ হোসেনের ছেলে মইনুল ইসলাম (৩৩) ও দিনাজপুরের খানসামা উপজেলার ভেরভেরী গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মিজান মিয়া (৩৫)।
মোহাবুল ইসলাম জানান, প্রকৃতির ডাকে সাড়া দিতে ব্যাংক ঘরের পেছনে যায়। এ সময় সেখানে থাকা দু'জন যুবকের মধ্যে একজন দোকানটিতে প্রবেশ করে এবং ড্রয়ারে থাকা প্রায় সাড়ে ৪ লাখ টাকা চুরি করে মোটরসাইকেলে উঠে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় তিনি বিষয়টি বুঝতে পেরে চিৎকার করলে স্থানীয় লোকজন চোরদের ধাওয়া দিয়ে আটক করে। পরে সেখানে তাদের গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে স্থানীয় জনতা। পিটুনিতে আহত হওয়ায় পুলিশ দুই চোরকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।'
নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. শামীমা জানান, ‘পুলিশ দু'জনকে হাসপাতালে নিয়ে এসেছে। তাদের জটিল কোনও সমস্যা নেই। প্রাথমিক চিকিৎসা শেষে পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে।’
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘ঘটনার সঙ্গে জড়িত দুই যুবক পুলিশ হেফাজতে রয়েছে। এজেন্টের ভাষ্য অনুযায়ী তার দোকান থেকে প্রায় ৪ থেকে ৫ লাখ টাকা চুরি হয়েছে। চুরি যাওয়া টাকা উদ্ধার চেষ্টা চলছে। আটক মইনুলের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৪টি এবং মিজানের বিরুদ্ধে ৪টি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।
(এস/এসপি/ডিসেম্বর ০৫, ২০২৩)
পাঠকের মতামত:
- জয়প্রকাশ নারায়ণ বঙ্গবন্ধুর অসাধারণ নেতৃত্বের উচ্ছ্বসিত প্রশংসা করেন
- হুয়াওয়ের ৮টি গ্লোমো অ্যাওয়ার্ড অর্জন
- নড়াইলে প্রয়াত সঙ্গীত শিল্পী মিলু ঠাকুরের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল
- কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
- নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
- পাংশা পৌরসভায় ভিজিএফের চাল বিতরণে অনিয়ম
- সোমবার দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- কাপ্তাইয়ে ৫ হাজার ৫৬৩ কার্ডধারী পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ
- প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড পেল গোবিপ্রবি'র শিক্ষার্থী অনিক
- চালকের আসনে হেলপার, দুর্ঘটনায় গেল প্রাণ
- টুঙ্গিপাড়ায় দুস্থদের ঈদ উপহারের চাল ওজনে কম দেওয়ার অভিযোগ
- সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
- জাতীয় সংগীতের অবমাননা ও যুদ্ধাপরাধীদের জন্য শোক প্রস্তাব: সংসদীয় ঐতিহ্যে এক কলঙ্কিত অধ্যায়
- রিকশা ছিনতাই করতেই বন্ধুরা তাকে ইয়াবা সেবন করায়
- ‘এলাকায় দুকান বন্ধ, শহরে আইসেও কোনো ব্যবস্থা করতি পারিনি’
- সাতক্ষীরা সদরের অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচজনের আত্মকথা
- ঈদ ঘিরে সক্রিয় জাল নোট কারবারিরা
- ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ট্রলি চালকের
- গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আরো একজনের মৃত্যু
- কাঁচামাটিয়া নদীর কচুরিপানা এখন মশা উৎপাদনের অভয়াশ্রম
- কুড়িগ্রামে তিস্তা নদীর তীর সংরক্ষণ কাজ বন্ধ করে দিল এলাকাবাসী
- ভোক্তা অধিকার দিবসে নীলফামারীতে র্যালি, প্রতিবাদ সভা ও মানববন্ধন
- ভূরাজনীতি, সামুদ্রিক বাণিজ্য ও কৌশলগত ভারসাম্যের নতুন সমীকরণ
- প্রকৃতির অভিশাপকে এতো ঠুনকো ভাববেন না
- কর্ণফুলীতে ড্রেজিং বন্ধে শঙ্কা, সিএমপি কমিশনারকে বন্দরের জরুরি চিঠি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
-1.gif)








