গোপালগঞ্জে বই উৎসবে শতভাগ বই বিতরণ নিয়ে অনিশ্চয়তা
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে বই উৎসবে মাধ্যমিক স্তরে শতভাগ বই বিতরণ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এখানো এ জেলায় মাধ্যমিক স্তরের শতভাগ বই এসে পৌঁছায়নি। তবে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানিয়েছেন বই উৎসবের আগেই গোপালগঞ্জে সব বই এসে পৌঁছাবে। বই উৎসবের দিনেই সব বই বিতরণ করা সম্ভব হবে।
ওই কর্মকর্তা জানান, গোপালগঞ্জ জেলার ৫ উপজেলার মাধ্যমিক বিদ্যালয় সমূহে ১২ লাখ ১১ হাজার ৫২১ খানা বইয়ের চাহিদা রয়েছে। ২৮ ডিসেম্বর পর্যন্ত ৯ লাখ ২৮ হাজার ৯৪১ খানা বই পাওয়া গেছে। জেলায় চাহিদার ৭৬.৬৪% বই এসে পৌঁছিয়েছে। ২ লাখ ৮২ হাজার ৯৪১ খানা বই এখনো এসে পৌছায়নি। এরমধ্যে গোপালগঞ্জ সদর উপজেলায় ৩ লাখ ৮৬ হাজার ৫৯১ খানা বইয়ের চাহিদার বিপরিতে ২ লাখ ৯৭ হাজার ৯০১ খানা বই এসেছে । টুঙ্গিপাড়া উপজেলায় ১ লাখ ০৬ হাজার ৫১৫ খানা বইয়ের চাহিদার বিপরীতে ৯২ হাজার ৮০৫ খানা বই পওয়া গেছে। কোটালীপাড়া উপজেলায় ১ লাখ ৮১ হাজার ৬১০ খানা বইয়ের চাহিদা রয়েছে। কিন্তু পাওয়া গেছে ১ লাখ ৬৯ হাজার ২৬৫ খানা বই। মুকসুদপুরে ২ লাখ ৭৪ হাজার ১৮০ খানা বইয়ের চাহিদার বিপরীতে ২ লাখ ২২ হাজার ৫৪৯ খানা বই পাওয়া গেছে। কাশিয়ানী উপজেলায় ২ লাখ ৫শ’ বইয়ের চাহিদার বিপরীতে মিলেছে ১ লাখ ২২ হাজার ৬৫০ খানা বই। প্রাপ্ত সকল বই আমরা বিদ্যালয়গুলোতে পাঠিয়ে দিয়েছি। অবশিষ্ট বই আসামাত্র আমরা বিদ্যালয়ে পৌঁছে দেব।
আগামী ২ দিনের মধ্যে চাহিদার অবশিষ্ট বই এসে পৌঁছাবে বলে ওই কর্মকর্তা আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিখিল চন্দ্র হালদার জানিয়েছে, গোপালগঞ্জ জেলার ৫ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের চাহিদার ৬ লাখ ৮৬ হাজার ৬৫৭ খানা বই এসে পৌঁছিয়েছে। বই উৎসবরে দিন প্রাথমিক বিদ্যালয়ের শতভাগ বই বিনামূল্যে শিশুদের হাতে তুলে দেওয়া হবে।
টুঙ্গিপাড়া উপজেলার নিলফা-বয়রা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন সিকদার বলেন, আমার বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণি থেকে ৯ম শ্রেণির বই এসে পৌঁছিয়েছে। শুধু ৮ম শ্রেণির সামান্য কিছু বই আসেনি। আশা করছি অবশিষ্ট বই ৩১ ডিসেম্বরের মধ্যে আমরা পেয়ে যাব। আগামী ১ জানুয়ারী আমরা বই উৎসবের দিনে শিক্ষার্থীদের হাতে সব বই তুলে দিতে পারব।
গোপালগঞ্জ সদর উপজেলার মাঝিগাতী দশপল্লী নেছার উদ্দিন খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রসাদ কুমার মৃধা বলেন, আমার বিদ্যালয়ে ৬ষ্ঠ, ৭ম শ্রেণির বই এসে পৌঁছিয়েছে। এখনো অষ্টম ও নবম শ্রেণির বই পাইনি। এ ব্যাপারে আমি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে যোগাযোগ করেছিলাম। তারা ৩০ ও ৩১ ডিসেম্বরের মধ্যে সব বই দেবে বলে জানিয়েছে। বই উৎসবের দিনে আমরা শতভাগ বই শিক্ষার্থীদের হাতে তুলে দিতে সক্ষম হব বলে ধারণা করছি।
(টিবি/এসপি/ডিসেম্বর ২৯, ২০২৩)
পাঠকের মতামত:
- ‘কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে গুপ্ত রাজনীতি চলতে দেওয়া হবে না’
- ‘১৪ বছরে দেশ থেকে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার’
- ‘পাকবাহিনী নজিরবিহীন নারকীয় হত্যাকাণ্ডে মেতে ওঠে’
- জ্বালানি সংকটে বিকল্প হিসেবে নবায়নযোগ্য জ্বালানীর সমাধানে সংবাদ সম্মেলন
- ফরিদপুরে সরবরাহ করা হচ্ছে চাহিদার অর্ধেকরও কম বিদ্যুৎ
- নড়াইলের লোহাগড়া বাজারের দুর্গন্ধযুক্ত ময়লার স্তূপ অপসারণ কাজের উদ্বোধন
- মাঝারি তাপপ্রবাহ ৩৮ ডিগ্রিতে পুড়ছে ঈশ্বরদী, বিপর্যস্ত জনজীবন
- লাশবাহী অ্যাম্বুলেন্সে দুর্ঘটনা
- টাঙ্গাইলে ৩ ছিনতাইকারী গ্রেফতার, ১৭টি চোরাই মোবাইল উদ্ধার
- মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭
- মনোমুগ্ধকর নটো ক্যাকটাসের ফুল দেখার জন্য ছুটছে ক্যাকটাস প্রেমীরা মাদারীপুরে হর্টিকালচার সেন্টার
- বিউটি পার্লার কর্মীর ওপর হামলা, থানায় অভিযোগ
- গোপালগঞ্জে কৃষি উন্নয়ন নিয়ে পার্টনার কংগ্রেস
- ফরিদপুরে গ্রেপ্তার আ. লীগ নেতাকে ছিনিয়ে নিলো স্থানীয় জনতা
- চট্টগ্রামে ছাত্রদলের ওপর হামলার প্রতিবাদে ঈশ্বরদীতে বিক্ষোভ
- অবরুদ্ধদশা থেকে মুক্ত হলো মালোপাড়ার ২০টি পরিবারের চলাচলের সেই রাস্তা
- জলবায়ু সংকটে হোক পৃথিবীর অস্তিত্ব রক্ষার শপথ
- পদ্মা নদীতে টহলরত নৌ পুলিশের ওপর হামলা, ওসিসহ ৫ সদস্য গুলিবিদ্ধ
- সিএনজির চাকায় ওড়না পেঁচিয়ে কলেজছাত্রীর মর্মান্তিক মৃত্যু
- কঠোর নজরদারিতে সাতক্ষীরায় মাধ্যমিক পরীক্ষা শুরু
- প্রতিবন্ধী অন্তঃসত্ত্বাকে ফুটপাত থেকে হসপিটালে ভর্তি করলেন ইউএনও
- সালথায় অপ-প্রচারের প্রতিবাদে বিএনপি নেতাদের সংবাদ সম্মেলন
- বাসের নতুন ভাড়া নির্ধারণ বৃহস্পতিবার
- সাফজয়ী অনূর্ধ্ব-২০ দলকে পুরস্কৃত করল ডিএনসিসি
- ভার্চুয়াল কোর্টে সমস্যা দেখছেন না অ্যাটর্নি জেনারেল
- ‘বিশ্বাসই হলো অর্থনীতির আসল মুদ্রা’
- বইমেলা স্থগিত
- ট্রেন লাইনচ্যুত, রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- ‘এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই যেখানে নতুন করে কেউ জালিম হবে না’
- ভোলার তজুমদ্দিনে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত
- শরীয়তপুরের ৩টি আসনে খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা
- নড়াইলে ছাত্রদলের উদ্যোগে শোক র্যালি
- মেহেরপুরে ৭০১৯৪ শিশু খাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল
- রংপুরে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক’ কর্মশালা
- মেঘনার বুকে ‘মিনি কক্সবাজার’
- ভৈরবে দুই শিশুর মারামারিকে কেন্দ্র করে সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর, আহত ১৫
- রোনালদোকে ঘিরে সৌদি ট্যুরিজমের বৈশ্বিক ক্যাম্পেইন
- তেঁতুলিয়া থেকে দৃশ্যমান হচ্ছে অপরূপ পবর্তশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা
- ‘জুলাই সনদ জালিয়াতির পরিণতি শুভ হবে না’
- মেয়র অমিতাভ বোসের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
- তোমার রক্তের বদলা নিতে সেনা সদরে উদগ্রীব হয়েছিলেন মাত্র একজন কর্নেল শাফায়াত জামিল!
- ‘সংস্কারের কথা বলে নির্বাচন পেছানো যাবে না’
- আকিজ বেভারেজ কারখানায় সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৪
- শরীয়তপুরে মানব পাচারকারীদের বিচারের দাবিতে আমরণ অনশন
- ভুট্টা খেতে গাঁজা চাষ, আটক দুই যুবক
-1.gif)








