ফরিদপুর পৌর মেয়রের হালচাল: পর্ব- ১
মেয়র অমিতাভ বোসের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোসের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেছেন স্থানীয় পৌরসভার এক কাউন্সিলর।
ফরিদপুর কানাইপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক, ফরিদপুর পৌরসভা ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি এবং ফরিদপুর পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর মো. আব্দুস সত্তার মিয়া অভিযোগ করেছেন, পৌরসভার মেয়র অমিতাভ বোস তাঁকে দীর্ঘ ৮ মাস যাবত পৌরসভার কোন প্রকার বরাদ্দ দেননা। সত্তার সেজন্য তাঁর ওয়ার্ডের জনগণকেও জনগণের প্রতিনিধি হিসেবে কোন প্রকার সাহায্য সহযোগিতা করতে পারছেননা বলেও জানান তিনি।
কাউন্সিলর আব্দুস সত্তার মিয়া আরও জানান, শুধু তিনি নন তিনি ছাড়াও সম্প্রতি ফরিদপুর পৌরসভা ১৭ নং ওয়ার্ড ও ২৩ নং ওয়ার্ড কাউন্সিলরদেরও পৌরসভার সুবিধা থেকে বঞ্চিত করেছেন মেয়র অমিতাভ বোস। তাঁদের অপরাধ একটাই তাঁরা সবাই আওয়ামী লীগ নেতা এ কে আজাদের নির্বাচনে তাঁর পক্ষে কাজ করেছেন।
এদিকে, মেয়র অমিতাভ বোস নির্বাচিত হওয়ার পর ফরিদপুর পৌরসভার প্রতিটি ওয়ার্ডে একটি করে নাগরিক কমিটি গঠন করেন। অভিযোগ আছে নিজস্ব পছন্দের এসব নাগরিক কমিটিই ওয়ার্ড কাউন্সিলরদের থেকে বেশি প্রাধান্য পান পৌর মেয়র অমিতাভের কাছে।
সম্প্রতি শেষ হওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা এ কে আজাদের পক্ষে যেসব ওয়ার্ডে ভোট বেশি পড়েছে এবং যেসব কাউন্সিলর নবনির্বাচিত সংসদ সদস্য এ কে আজাদের পক্ষে নির্বাচনে কাজ করেছেন, মুলতঃ তাঁরাই নানাভাবে পৌর মেয়রের হয়রানির স্বীকার হচ্ছেন।
উক্ত বিষয়ে মেয়র অমিতাভ বোসের সাথে কথা বলতে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। তাঁর মুঠোফোনে এসএমএস দেয়া হলেও তিনি কোন রেসপন্স করেননি।
তবে তাঁর একান্ত সহচর হিসেবে পরিচিত ও ফরিদপুর পৌরসভা নাগরিক কমিটির শীর্ষ নেতা মো. খাইরুদ্দীন মিরাজের কাছে জানতে চাইলে তিনি জানান, ‘আমি পৌরসভার কেউ নই ভাই, এটা দাদার নিজস্ব ব্যাপার।’
যদিও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মেয়র অমিভাব বোসের নিজস্ব ওয়ার্ডেও এ কে আজাদ জয় পেয়েছেন।
লোকমুখে প্রচলিত আছে যে, উপরে উপরে অমিতাভ বোস আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শামীম হকের জন্য কাজ করলেও তলে তলে তিনি মুলতঃ ঈগলের জন্য কাজ করেছেন! তাছাড়া তাঁর নিজস্ব ওয়ার্ডে শামীম হক হারবেন কেনো, এমন প্রশ্ন প্রায়শই লোকমুখে শুনা যাচ্ছে। সাথে লোকমুখে এটাও শুনা যাচ্ছে যে, নির্বাচনের আগে এ কে আজাদের সাথে একাধিক বৈঠক করেছেন ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস। মুলতঃ এই বৈঠকগুলো এ কে আজাদকে নির্বাচনে নিরুৎসাহিত করতে বা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য অনুরোধের ব্যাপারের বৈঠক ধরা হলেও তা তলে তলে সমঝোতা কিনা, সেটি নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক শামীম হক ভক্ত বেশ কয়েকজন নেতা।
যদিও এই বিষয়ে কোন পক্ষ থেকেই স্পষ্ট কোন বক্তব্য এখনও আসেনি। তবে, এ কে আজাদের বাসায় তাঁদের প্রথম বৈঠকের পর ফরিদপুরের আলোচিত সাংবাদিক প্রবীর সিকদার অমিতাভ-আজাদ বৈঠককে ইঙ্গিত করে তাঁর ফেসবুক স্টাটাসে লিখেছিলেন, ‘মেয়র সাহেব ঢুকলেন ফেরানোর জন্য, বের হলেন সমঝোতা করে।’
ফরিদপুর পৌরসভার মেয়র হওয়ার আগে ফরিদপুর শহরে অমিতাভের কোন জমিজমা ছিলোনা। কিন্তু মেয়র নির্বাচিত হওয়ার মাত্র ৬ মাসের মধ্যে অমিতাভ বোস ফরিদপুরের শহরের সিংপাড়ায় একটি আলিশান বাড়ীসহ এখন পর্যন্ত গড়েছেন বিপুল পরিমান জমি ও সম্পদ।
আর 'এসব অর্থ সম্পদ তিনি গড়েছেন তাঁর ক্ষমতার অপব্যবহার, স্বজনপ্রীতি পক্ষপাতিত্বের মাধ্যমে টেন্ডার বানিজ্য, নিয়োগ বানিজ্যসহ সীমাহীন দুর্নীতি'র মাধ্যমে' বলে অভিযোগ করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক ফরিদপুর জেলা ও পৌর আওয়ামী লীগের একাধিক নেতা। উক্ত বিষয়ের উপর করা পরবর্তী প্রতিবেদনে এসব বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে।
এদিকে, স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ ইং এর ধারা: ৩২৷ (১) (ঘ) মেয়র অথবা কাউন্সিলর তাহার নিজ পদ হইতে অপসারণযোগ্য হইবেন, যদি তিনি- "অসদাচরণ বা ক্ষমতার অপব্যবহারের দায়ে দোষী সাব্যস্ত হন"। উক্ত আইনের ব্যাখ্যায় বলা হয়েছে, বিধি-নিষেধ পরিপন্থী কার্যকলাপ, দুর্নীতি, অসদুপায়ে ব্যক্তিগত সুবিধা গ্রহণ, পক্ষপাতিত্ব, স্বজনপ্রীতি, ইচ্ছাকৃত অপশাসন, ইত্যাদি বুঝাইবে।
(চলবে..)
(আরআই/এসপি/জানুয়ারি ২৭, ২০২৪)
পাঠকের মতামত:
- ধামরাইয়ে রাতের অন্ধকারে ভেকুতে আগুন
- পাংশায় ড্রেন পরিস্কার অভিযান
- হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ
- রাজবাড়ীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- বজ্রপাতে ছাত্রশক্তি সদস্যের মৃত্যু
- নড়াইলে কৃষি ব্যাংকের ৮৭ লাখ টাকার পে-অর্ডার গায়েব, কর্মকর্তার বিরুদ্ধে মামলা
- ডুয়েটে নতুন ভিসিকে অবাঞ্ছিত, গাকৃবিতে বহিরাগত প্রো-ভিসি নিয়ে ক্ষোভ
- কাপাসিয়ায় ছাত্র শিবিরের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প
- ফুলপুর খাদ্য গুদামে বোরো ধান সংগ্রহ শুরু
- মহাস্থানগড়ে মৃত্যুফাঁদ অপসারণ, স্বস্তির পথ গড়লেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম
- শাহ আলী মাজারে লাঠিসোঁটা হাতে হামলা, পুলিশ বলছে কোনো হামলা হয়নি
- দিনাজপুরে লিচুর ফলনে চরম বিপর্যয়
- কুড়িগ্রামে খোলা স্থানে পশু জবাই, দূষণে বিপর্যস্ত জনজীবন
- অবিন্তা গ্যালারিতে শিল্পপ্রেমীদের উপচেপড়া ভিড়
- বিশ্বকাপ দর্শকদের জন্য ১৫ হাজার ডলারের ভিসা বন্ড শর্ত বাতিল
- গর্ভপাতের ওষুধ ডাকযোগে সরবরাহ আপাতত চালু থাকবে যুক্তরাষ্ট্রে
- নড়াইলে দুর্বৃত্তদের হামলায় ট্রাক চালক গুরুতর আহত, ঢাকায় প্রেরণ
- সালথায় চাচা-ভাতিজার সংঘর্ষে আহত ৪
- সালথায় লিচু পাড়াকে কেন্দ্র করে বৃদ্ধকে হত্যার ঘটনায় বাড়িঘর ভাঙচুর ও লুটপাট
- ‘ধর্ষণ ও শিশু মৃত্যু নিয়ে সরব হলে দেশ ও জাতির উপকার হতো’
- ‘পতিত সরকারের সময়ে নারী ও সংখ্যালঘুদের উপর জুলুম হয়েছে’
- সুপ্রিম কোর্টে ৭ হাজার পুরাতন মামলার নিষ্পত্তি
- ‘সিন্ডিকেট না ভাঙলে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাবে না’
- সর্বোচ্চ পয়েন্টে ফোকাস বাংলাদেশের
- চামড়া খাতে নতুন বিনিয়োগে আগ্রহ হারাচ্ছেন উদ্যোক্তারা
- শীতকালে এয়ার কন্ডিশনারের যত্ন, জেনে নিন করণীয়
- সোনার দাম কমলো, ভরি ১৯২৯৬৯ টাকা
- চাঁদপুরে মসজিদের খতিবকে কুপিয়ে হত্যার চেষ্টা, হামলাকারী আটক
- জাজিরায় দু’পক্ষের সংঘর্ষে শতাধিক হাতবোমা বিস্ফোরণ, ভিডিও ভাইরাল
- মেহেরপুরের গাংনীতে রাতের আঁধারে শিক্ষার্থীর বাড়িতে ইউএনও
- বীর মুক্তিযোদ্ধা সখিনা বেগম আর নেই
- উচিৎ জবাব
- নবীনগরে আ.লীগ নেতা নাছির উদ্দিনের ইট ভাটায় অভিযান, ৫ লাখ টাকা জরিমানা
- ভিভো ভি৪০ লাইট, ডিজাইনে নতুন ফিউশন
- হ্যামকো গ্রুপের কারখানায় ডাকাতি, কোটি টাকার মালামাল লুট
- সালথায় ইয়াবাসহ আটক ২
- তিস্তাসহ ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবি
- কুষ্টিয়া আদালতে ছাত্রলীগ নেতার 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' স্লোগান
- নির্ভীক এর মোড়ক উন্মোচন করলেন ওবায়দুল কাদের
- মোজাহেদুল ইসলামের ‘এআই শিখুন, টাকা গুনুন’ বই বাজারে
- ঠাকুরগাঁওয়ে বয়লার বিষ্ফোরণে একই পরিবারের তিনজন নিহত
- মনোহরগঞ্জে ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
- সাকিবের ঝড়ের পরও ফাইনালে স্বপ্নভঙ্গ মন্ট্রিল টাইগার্সের
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
১৫ মে ২০২৬
- ধামরাইয়ে রাতের অন্ধকারে ভেকুতে আগুন
- পাংশায় ড্রেন পরিস্কার অভিযান
- হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ
- রাজবাড়ীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- বজ্রপাতে ছাত্রশক্তি সদস্যের মৃত্যু
- নড়াইলে কৃষি ব্যাংকের ৮৭ লাখ টাকার পে-অর্ডার গায়েব, কর্মকর্তার বিরুদ্ধে মামলা
- কাপাসিয়ায় ছাত্র শিবিরের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প
- ফুলপুর খাদ্য গুদামে বোরো ধান সংগ্রহ শুরু
- মহাস্থানগড়ে মৃত্যুফাঁদ অপসারণ, স্বস্তির পথ গড়লেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম
- কুড়িগ্রামে খোলা স্থানে পশু জবাই, দূষণে বিপর্যস্ত জনজীবন
- নড়াইলে দুর্বৃত্তদের হামলায় ট্রাক চালক গুরুতর আহত, ঢাকায় প্রেরণ
- সালথায় চাচা-ভাতিজার সংঘর্ষে আহত ৪
- সালথায় লিচু পাড়াকে কেন্দ্র করে বৃদ্ধকে হত্যার ঘটনায় বাড়িঘর ভাঙচুর ও লুটপাট
- ‘পতিত সরকারের সময়ে নারী ও সংখ্যালঘুদের উপর জুলুম হয়েছে’
- ‘সিন্ডিকেট না ভাঙলে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাবে না’
- ফরিদপুরে দুই নারী ও শিশুসহ তিন লাশ উদ্ধার
-1.gif)








