E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

নড়াইলে অসহায় ও দুস্থ্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন স্কাউট ও গার্লস গাইড দল 

২০২৪ ফেব্রুয়ারি ০১ ১৮:১২:২৫
নড়াইলে অসহায় ও দুস্থ্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন স্কাউট ও গার্লস গাইড দল 

নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়ের স্কাউট ও গার্লস গাইড দলের উদ্যোগে এলাকার অসহায় ও দুস্থ্য মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় অত্র বিদ্যালয়ের উন্মুক্ত মঞ্চে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি শেখ বদরুল আলম টিটো, প্রধান শিক্ষক এস, এম মুরাদুজ্জামান, সিনিয়র শিক্ষক মুরাদ-উদ-দৌলা, ক্রীড়া ও স্কাউট শিক্ষক সৈয়দ সাহেব আলী, মো: শহিদুল ইসলাম, জাকির হোসেন, স্কাউট দলের নেতা সৈয়দ আল ফাহিম, গার্লস গাইড নেত্রী অর্পিতা বিশ্বাস, বুশরা জামিন, রত্নদীপা মুখার্জি সহ প্রমূখ। পরে এলাকার ২০ জন অসহায় ও দুস্থ্য মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

(আরএম/এসপি/ফেব্রুয়ারি ০১, ২০২৪)

পাঠকের মতামত:

১২ জুন ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test