পেঁয়াজের মৌসুমে নাটকীয়ভাবে দাম বেড়ে দ্বিগুণ
ঈশ্বরদী প্রতিনিধি : পেঁয়াজের মৌসুমে নাটকীয়ভাবে সপ্তাহের ব্যবধানে দাম দ্বিগুণ হয়েছে। আর এলেও গত বছরের একই সময়ের তুলনায় ক্রেতাদের পেঁয়াজের বাজারে খরচ করতে হচ্ছে চারগুণ। পেঁয়াজের দাম বাড়ার এই চিত্রে সাধারণ ক্রেতারা হতাশ। ব্যবসায়ীরা বলছেন, এবারে মুড়িকাটা পেঁয়াজের আবাদ কম হওয়ায় দাম বেড়েছে। তবে চারা পেঁয়াজ বাজারে আসলে দাম কমে যেতে পারে।
ঈশ্বরদীসহ আশেপাশের হাট-বাজারে এক সপ্তাহ আগে পেঁয়াজ খুচরা বাজারে ৬০-৭০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। গত ৮ ফেব্রুয়ারী দাম বেড়ে ৯০ টাকা, ৯ ফেব্রুয়ারী ১০০ টাকা এবং শনিবার ( ১০ ফেব্রুয়ারী) দেশী মুড়িকাটা পেঁয়াজ ১৪০-১৫০ টাকা কেজিতে বিক্রি হতে দেখা গেছে। চব্বিশ ঘন্টার ব্যবধানে দাম বেড়েছে কেজিতে ৪০-৫০ টাকা। তবে ভারতীয় লাল রংয়ের জাত ‘সুখসাগর’ পেঁয়াজের কেজি একশত টাকা। আড়তের পাইকারি বাজারে শনিবার ১২০-১৩০ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি হয়েছে।
আড়তের পাইকার সঞ্জয় সরকার জানান, বাঘা, ভেড়ামারা, খলিসাকুন্ডিসহ বিভিন্ন মোকামে পেঁয়াজের দাম বেড়েছে। মোকামে ভারতীয় লাল রংয়ের জাত ‘সুখসাগর’ পেঁয়াজ ৩ হাজার ২০০ টাকা মন দরে অর্থাৎ ৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। স্থানীয় খুচরা বাজারে এ পেঁয়াজ ১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। চলতি মৌসুমে মুড়িকাটা পেঁয়াজের আবাদ কম হয়েছে জানিয়ে তিনি বলেন, চারা পেঁয়াজ ওঠতে শুরু হলে দাম কমে যাবে। বাজারে দাম বেড়ে যাওয়ায় কৃষকরা কেউ কেউ এখনই চারা পেঁয়াজ তুলতে শুরু করেছেন।
বাজারের পাইকার আজাদ রহমান বলেন, “চারা পেঁয়াজ এখনো পরিপক্ব হয়নি, বাজারে আসতে কয়েকদিন দেরী হবে। এ অবস্থায় বাজারে দাম নিয়ন্ত্রণে রাখতে হলে আমদানির জন্য ভারতের উপর নির্ভর হতে হবে। গত বছর এই সময়টাতে দাম ৩০ টাকা ছিল বলে তিনি জানিয়েছেন।
শনিবার বাজার করতে আসা রূপপুর পারমাণবিকের একটি কোম্পানীর চাকুরিজীবি হায়দার রশীদ বলেন, গতবছর এসময় মুড়িকাটা পেঁয়াজ ২৫-৩০টাকা কেজি দরে বিক্রি হয়েছে। আর রমযানের সময় দাম বেড়ে হয়েছিল ৪০-৫০ টাকা। সপ্তাহের ব্যবধানে ৬০-৭০ টাকা কেজির পেঁয়াজ লফিয়ে লাফিয়ে দ্বিগুণ হয়েছে। আমাদের মতো চাকুরিজীবির বেতন তো লাফিয়ে বাড়ছে না। আমরা কি করবো। দেখার কি কেউই নেই।
অবসরপ্রাপ্ত প্রদর্শক সুলতানা ইয়সমিন পেঁয়াজ কিনতে এসে দাম দেখে হতাশা প্রকাশ করেছেন। তিনি বলেন, নাভিশ্বাস অবস্থায় আছি। সবকিছু বেশি দামেই কিনতে বাধ্য হচ্ছি। না খেয়ে তো মরে যেতে পারি না। উচ্চ মূল্যের কারণে খাওয়া কমিয়েছি।
ট্রাকচালক আবুল হান্নান বলেন, সংবাদে শুনি দাম কমেছে, কিন্তু বাজারে দাম কম পাই না। খুচরা বিক্রেতারা তাদের ইচ্ছানুযায়ী দাম রাখেন।
খুচরা দোকানি ইসমাইল সরকার বলেন, পেঁয়াজ বিক্রি করছি ১৪০ থেকে ১৫০ টাকা কেজি দরে। ৫-৭ দিনের ব্যবধানে প্রায় ডাবল দামে বিক্রি করতে খারাপ লাগে। আমাদেরও তো অন্য সবকিছু কিনে খেতে হয়। সবকিছুর দাম বেশি।
(এসকেকে/এসপি/ফেব্রুয়ারি ১১, ২০২৪)
পাঠকের মতামত:
- দিনাজপুরে বসতবাড়িতে রহস্যজনক আগুন, দম্পতির দগ্ধ মরদেহ উদ্ধার
- হামের টিকাদান কর্মসূচিতে ১৫ লাখ সিরিঞ্জ দিচ্ছে ব্র্যাক
- উদ্ভাবনী শক্তিতে আসুক বৈশ্বিক মুক্তি ও সমৃদ্ধি
- দিনাজপুরে প্রথম সিসি ক্যামেরার আওতায় এসএসসি পরীক্ষা
- জ্বালানি তেলের রেকর্ড মূল্যবৃদ্ধি: জনজীবন যখন দিশেহারা
- সুবর্ণচরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া
- লুইজিয়ানায় পারিবারিক বিরোধের জেরে বন্দুক হামলায় ৮ শিশু নিহত
- প্রথম সাক্ষাতে শিশুদের সঙ্গে গান গাইলেন ওবামা-মামদানি
- দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন
- ‘জ্বালানি সংকটের জন্য বিগত স্বৈরাচারী সরকার দায়ী’
- ‘দেশের প্রতিটি শিশুকে টিকার আওতায় আনা হবে’
- শিক্ষকতার পাশাপাশি ‘কাজি’ পেশা, ২৯ শিক্ষককে মাউশির শোকজ
- গোপালগঞ্জে হাম-রুবেলা টিকাদান শুরু
- দৌলতদিয়ায় এক কাতল ৬৮ হাজারে বিক্রি
- সোমবার থেকে জ্বালানি সরবরাহ বাড়াচ্ছে বিপিসি
- ‘ভিউ বাণিজ্যের সর্বনাশের ফাঁদেই আমরা বসে আছি’
- আবারো পাঁচ টুর্নামেন্টের প্রতিশ্রুতি বাফুফের
- ‘আরও বড় পরিসরে কাজ করার সুযোগ পেয়েছি’
- সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রম বহাল চেয়ে রিট
- ‘হামের টিকা নিয়ে অবহেলা করেছে বিগত সরকার’
- বগুড়া সিটি করপোরেশনের নামফলক উন্মোচন
- সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ
- ‘ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত যুদ্ধে শতাধিক শত্রুসেনা নিহত হয়’
- দিনাজপুরে আদিবাসী পল্লীতে গাছ কাটা নিয়ে সংঘর্ষ, মন্দির ভাঙচুর
- ফরিদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা উদ্বোধন
- হাত লাগলেই খসে পড়ছে ‘মুজিববর্ষে’র ঘরগুলোর আস্তরণ
- পলাশবাড়ীতে ইউপি চেয়ারম্যান কর্তৃক রাস্তার গাছ কর্তনের অভিযোগের তদন্ত
- রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- মতলবে সাবেক স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যা, ঘাতক আটক
- ভৈরবে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন
- রংপুরে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক’ কর্মশালা
- ভোলার তজুমদ্দিনে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত
- ট্রেন লাইনচ্যুত, রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- বইমেলা স্থগিত
- ‘এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই যেখানে নতুন করে কেউ জালিম হবে না’
- মেঘনার বুকে ‘মিনি কক্সবাজার’
- শরীয়তপুরের ৩টি আসনে খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা
- জাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে
- মেহেরপুরে ৭০১৯৪ শিশু খাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল
- ভৈরবে দুই শিশুর মারামারিকে কেন্দ্র করে সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর, আহত ১৫
- তেঁতুলিয়া থেকে দৃশ্যমান হচ্ছে অপরূপ পবর্তশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা
- ‘বিশ্বাসই হলো অর্থনীতির আসল মুদ্রা’
- তোমার রক্তের বদলা নিতে সেনা সদরে উদগ্রীব হয়েছিলেন মাত্র একজন কর্নেল শাফায়াত জামিল!
- ‘জুলাই সনদ জালিয়াতির পরিণতি শুভ হবে না’
- রোনালদোকে ঘিরে সৌদি ট্যুরিজমের বৈশ্বিক ক্যাম্পেইন
২০ এপ্রিল ২০২৬
- দিনাজপুরে বসতবাড়িতে রহস্যজনক আগুন, দম্পতির দগ্ধ মরদেহ উদ্ধার
- সুবর্ণচরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া
- গোপালগঞ্জে হাম-রুবেলা টিকাদান শুরু
- দৌলতদিয়ায় এক কাতল ৬৮ হাজারে বিক্রি
-1.gif)








