শিবচরের ভাষা সৈনিক গোলাম মস্তফা রতন, সন্তানরা চান স্বীকৃতি
মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের চররামরায়ের কান্দি গ্রামের ভাষা সৈনিক গোলাম মস্তফা রতন বাংলা ভাষার জন্য সংগ্রাম করেছিলেন। সেই সংগ্রামের অবদানের জন্য সরকারীভাবে স্বীকৃতি চান তার সন্তানরা।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ১৯৪২ সালে ব্রিটিশ বিরোধী আন্দোলনের কারণে কারাভোগ করেন গোলাম মস্তফা রতন। ১৯৪৮ সাল থেকেই মায়ের ভাষা বাংলাকে গ্রাস করার অপচেষ্টা প্রতিহত করার প্রতিবাদে অগ্রণী ভুমিকা পালন করেন মাদারীপুরের এই ভাষা সৈনিক গোলাম মস্তফা রতন। ভাষা আন্দোলনে ঢাকায় অংশ নেওয়ার জন্য কয়েকটি জেলা ছাত্রদের নিয়ে একটি তালিকা করা হয়। ১৯৫২ সালে তৎকালীন বরিশাল বিএম কলেজের ছাত্র গোলাম মোস্তফা রতন এর আহবায়ক নির্বাচিত হন। এদিকে বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করার জন্য মরিয়া হয়ে পড়েছিলেন বাংলার আপাময় জনতা। তাদের মধ্যে বিশেষভাবে ভুমিকা রেখেছিলেন বাংলার ছাত্র সমাজ। তারই সাথে একাত্ততা ঘোষণা করে আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়ে ফরিদপুর, মাদারীপুুর, শরীয়তপুর ও বরিশালে।
এরই অংশ হিসেবে ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারী রতনের নেতৃত্বে ২ শতাধিক ছাত্র নিয়ে আন্দোলনে অংশ নেন। এসময় মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ঢুকতেই কার্জন হলের সামনে পুুলিশের মুহুর্মুহু গুলি শুরু হয়। এ সময় মিছিলে অংশ নেওয়া ছাত্ররা মাটিতে শুয়ে জীবন রক্ষা করেন। কিন্ত সালাম বরকত, রফিকসহ অনেকেই শহীদ হন। এসময় গুলিবিদ্ধ হয়ে বেচে যান মাদারীপুরের রতন।
কখনো ভাষা সৈনিক রতন ও তার পরিবার ভাবেননি সরকারিভাবে কোন স্বীকৃতির প্রয়োজন আছে। তবে বাংলাদেশের যখন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা সরকার গঠন করলেন এবং দেশের সকল মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, শহীদ ভাষা সৈনিক, সংগ্রামী ভাষা সৈনিকদের খুঁজে খুঁজে সরকারিভাবে বিভিন্ন মর্যাদা দেয়া শুরু করেন। তখন ভাষার জন্য আন্দোলনে অংশগ্রহণকারী রতন স্বীকৃতির জন্য সরকারিভাবে আবেদন করেন। কিন্তু সেই স্বীকৃতি পাওয়ার আগেই ২০১৯ সালের ১৭ জুলাই মারা যান ভাষা সৈনিক গোলাম মস্তফা রতন। জীবিত অবস্থায় রতন স্বীকৃতি না পেলেও তার পরিবার চান তাকে ভাষা সৈনিকের সরকারি স্বীকৃতি দেয়া হোক।
ভাষা সৈনিকের ছেলে মো. মিজান বলেন, মুক্তিযুদ্ধে শিবচর অঞ্চলের অন্যতম সংগঠক ছিলেন ভাষা সংগ্রামী আমার বাবা গোলাম মস্তফা রতন। ২০১২ সালে একটি বেসরকারী প্রতিষ্ঠান (এইম ওয়ে) তাঁকে সম্মাননা পদকে ভূষিত করেন। আমার বাবা দীর্ঘ ১৪ বছর বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ২০১৯ সালের ১৭ জুলাই মারা যান।
তিনি আরো বলেন, ১৯৪২ সালে ব্রিটিশ বিরোধী আন্দোলনের কারণে কারাভোগ করেন আমার বাবা। সে সময় আন্দোলনের বিভিন্ন কাগজপত্র দিতে গিয়ে আটক হয় চট্রগ্রামে। সেখানে ১৮ দিন আটক ছিলেন বাবা। ১৯৫২ সালের সেই ভাষা আন্দোলনের ঐ সময়ে ২ শতাধিক ছাত্রদের নিয়ে ঢাকা গিয়েছিলেন। বাবার পায়েও গুলি লাগে। তিনি আহত অবস্থায় শিবচরের গ্রামের বাড়িতে চলে আসেন। তবে আমার বাবা সরকারি স্বীকৃতি পাওয়ার আগেই মারা গেছেন। এখন আমরা চাই আমার বাবাকে মৃত্যুর পরেও সরকারি ভাবে ভাষা সৈনিকের স্বীকৃতি দেয়া হোক।
মাদারীপুর জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান বলেন, আগামীতে আবেদন করলে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানাবো। আমি চাইবো তিনি যেন আগামীতে একটি সরকারি স্বীকৃতি পান।
(এএসএ/এসপি/ফেব্রুয়ারি ২০, ২০২৪)
পাঠকের মতামত:
- বরিশালে দুর্নীতির বিরুদ্ধে শপথ বাক্য পাঠ
- বরিশালের অদম্য নারীরা পেল সম্মাননা
- সড়ক দুর্ঘটনায় আহত পাবনার বিএনপি প্রার্থী শিমুল বিশ্বাস ও হাবিবুর রহমান হাবিব
- জলদস্যুদের দুই লক্ষ টাকা মুক্তিপণ দিয়ে মুক্ত আট জেলে
- রাশেদ খাঁনকে মুখে লাগাম দেওয়ার হুঁশিয়ারি বিএনপি নেতা মুকুলের
- নিরপেক্ষ দেশের পতাকা উড়িয়ে পাকবাহিনী পালাবার পথে ধরা পড়ে
- বাংলাদেশে কি একটি অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সম্ভব?
- ঈশ্বরগঞ্জে রোকেয়া দিবস পালিত
- দেশে শান্তি-শৃঙ্খলা নেই : মোমিন মেহেদী
- প্রেমিকাকে ভিডিও কলে রেখে ডাক্তারের আত্মহত্যা
- দৈনিক নওরোজ শামসুল হক দুররানীর মুক্তির দাবিতে দিনাজপুরে বিক্ষোভ সমাবেশ
- ‘দুর্নীতি প্রতিরোধ কমিটির কাজ কাগজে কলমে সীমাবদ্ধ’
- ‘বিজিবি প্রতিকূল পরিবেশেও দেশের সীমান্ত রক্ষায় কাজ করছে’
- নানা আয়োজনে সোনাতলায় বেগম রোকেয়া দিবস পালিত
- সালথায় সাংবাদিকদের সাথে নবাগত ইউএনওর মতবিনিময়
- ফুলপুর হানাদার মুক্ত দিবসে বর্ণাঢ্য র্যালি
- গোপালগঞ্জে এক রাতে দু’টি এজেন্ট ব্যাংকসহ ৪ ব্যবসা প্রতিষ্ঠানে চুরি
- মার্চ মাস থেকে পাবনা–ঢাকা রুটে সরাসরি ট্রেন চলাচল শুরু
- বড়দিন উপলক্ষে এমিরেটসের আড়ম্বরপূর্ণ আয়োজন
- মামদানির জননিরাপত্তা ট্রানজিশন টিমে সশস্ত্র ডাকাত নিয়োগ
- বাড়ির দরজায় আসা আইসিই এজেন্টদের প্রতিরোধের উপায় জানালেন মেয়র মামদানি
- মহম্মদপুরে ভোক্তা অধিকারের অভিযানে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
- সালথায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
- ভৈরবে আধিপত্যকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৩০
- নির্বাচনের সুবাতাস এবং নৈতিক নেতৃত্বের প্রয়োজন
- ভোলায় ১৩ জেলে নিয়ে ট্রলারডুবি, নিখোঁজ ৮
- কক্সবাজারে পাহাড় ধসে শিশুসহ ৪ মৃত্যু
- ‘ক্ষমতা ছেড়ে দিন, এক বছরের মধ্যে পরিবর্তন করে দেবো’
- পঞ্চগড়ে ভাষা সৈনিক সুলতান বইমেলায় নতুন তিনটি বইয়ের মোড়ক উন্মোচন
- বই পড়ার অভ্যাসে তলানিতে বাংলাদেশ, বছরে পড়ে ৩টিরও কম
- চুয়াডাঙ্গায় দুই আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে চালক নিহত
- আবদুল হামিদ মাহবুব'র একগুচ্ছ লিমেরিক
- বরগুনায় আওয়ামীলীগের ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা
- একদিনে ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু
- সিলেটে কমছে বন্যার পানি, দেখা মিলেছে রোদের
- নোয়াখালীর বানভাসিদের পাশে শরীয়তপুরের শিক্ষার্থীরা
- শেখ হাসিনার সাথে মুঠোফোনে কথা বলায় গ্রেফতার আ.নেতা জাহাঙ্গীর
- মহম্মদপুরে শহীদ আবীর পাঠাগারসহ মুক্তিযোদ্ধাদের স্থাপনা পুনঃপ্রতিষ্ঠার দাবি
- উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে যুবককে জবাই করে হত্যা
- সন্ত্রাসীদের ঠাঁই নাই
- অনলাইন সাংবাদিকতায় নতুন দিগন্ত উন্মোচন করল ‘চট্টগ্রাম জার্নাল’
- নবীনগরে একই পরিবারের চারজনের ঝুলন্ত লাশ উদ্ধার
- অমলকান্তি
- 'নির্লজ্জ বেহায়া হতেই কী আমরা তোমাকে খুন করেছি কিংবা তোমাকে রক্ষা করিনি?'
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
১০ ডিসেম্বর ২০২৫
- বরিশালে দুর্নীতির বিরুদ্ধে শপথ বাক্য পাঠ
- বরিশালের অদম্য নারীরা পেল সম্মাননা
- সড়ক দুর্ঘটনায় আহত পাবনার বিএনপি প্রার্থী শিমুল বিশ্বাস ও হাবিবুর রহমান হাবিব
- জলদস্যুদের দুই লক্ষ টাকা মুক্তিপণ দিয়ে মুক্ত আট জেলে
- রাশেদ খাঁনকে মুখে লাগাম দেওয়ার হুঁশিয়ারি বিএনপি নেতা মুকুলের
-1.gif)








