মতলবে মা-মেয়ের ওপর দুর্বৃত্তের এসিড নিক্ষেপ, আটক ১
চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরে মতলব উত্তরে দুর্বৃত্তদের ছোঁড়া এসিডে ঝলসে মা ও মেয়ের শরীর। এদের মধ্যে মেয়ে মিলি আক্তারের অবস্থা গুরুতর। মিলি আক্তার ৮ মাসের অন্তঃসত্ত্বা বলে জানা যায়। তার স্বামী মো. সায়েম প্রবাসে থাকেন।
রবিবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১১টায় উপজেলার সুজাতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর স্বজনরা তাদের দুজনকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাদের অবস্থার অবনতি দেখা দিলে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।
স্থানীয় একটি সূত্র জানিয়েছে, এলাকার একযুবক মিলি আক্তারকে বিয়ের চেষ্টা করে ব্যর্থ হয়। কিন্তু মিলি আক্তারের অন্যত্র বিয়ে হয়ে যায়। তবে বিয়ের পর মিলি আক্তার স্বামীর বাড়িতেই বসবাস করতেন। এরমধ্যে বাপের বাড়িতে বেড়াতে এলে রোববার রাতে এমন দুর্ঘটনার শিকার হন তিনি ও তার মা।
মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান জুয়েল জানান, এসিডে মেয়ে মিলি আক্তারের (২০) মুখ, বুক, পিঠ ও ডান হাত এবং মা রাশেদা আক্তারের (৫৫) বাম হাত ও উরু ঝলসে গেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের দ্রুত ঢাকায় পাঠিয়ে দেয়া হয়েছে।
এসিডদগ্ধদের স্বজন সাকিব হাসান জানান, রাতে মা ও মেয়ে ঘুমিয়ে ছিলেন। এ সময় কে বা কারা জানালার ফাঁক দিয়ে বাইরে থেকে এসিড ছুঁড়ে মারে। পরে তাদের চিৎকারে বাড়ির অন্যরা ছুটে আসেন। পরে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন জানান, এসিড ছুঁড়ে মারার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে ঘটনায় জড়িত দুর্বৃত্তদের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। এরইমধ্যে রাত ১টায় সফিকুল ইসলাম মানিক নামে এক যুবকের এই ঘটনায় জড়িত সন্দেহে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ওসি আরও জানান, এ যুবক মিলি আক্তারের বিয়ের আগে তাকে উত্যক্ত করতো। তাই সন্দেহভাজন হিসেবে তাকে আটক করা হয়েছে।
(ইউএইচ/এএস/ফেব্রুয়ারি ২৬, ২০২৪)
পাঠকের মতামত:
- রিজার্ভ চুরির প্রতিবেদন পিছিয়ে ১৮ ফেব্রুয়ারি
- প্রবাসে কর্মসংস্থান বাড়াতে ৬০ হাজার চালককে প্রশিক্ষণ দেবে সরকার
- গুম সংক্রান্ত তদন্ত কমিশনের চূড়ান্ত প্রতিবেদন অনলাইনে প্রকাশ
- ‘জাস্টিস ফর হাদি, ইনশাআল্লাহ’
- ‘পোস্টাল ব্যালটের ভাঁজে ধানের শীষ উদ্দেশ্যমূলক’
- 'শীঘ্রই শেখ মুজিবের সরকার হতে যাচ্ছে'
- আজ মাগুরার বরেণ্য শিক্ষাবিদ ও সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব ভাষাসৈনিক খান জিয়াউল হকের চতুর্থ মৃত্যু বার্ষিকী
- আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হলো বিশ্ব জাকের মঞ্জিলের ওরস শরীফ
- শ্রীনগরের একাধিক ইউনিয়নে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনার দোয়া মাহফিল
- লৌহজংয়ে মাদক ও চোরাই মালামালসহ আটক ৩
- স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া পিন্টুর মনোনয়ন বৈধ ঘোষণা
- কুড়িগ্রামে ২ আওয়ামী লীগ নেতার পদত্যাগ
- সাতক্ষীরায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল যুবদল নেতার
- বিশেষ অবদানের জন্য ৫৬০ জনকে পুরস্কৃত করলো ওয়ালটন হাই-টেক
- নড়াইলে খালেদা জিয়ার স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল
- ফরিদপুরে যৌথবাহিনীর অভিযানে মাদকসহ গ্রেপ্তার ১
- ফরিদপুরে জাতীয় যুব শক্তির উদ্যোগে হ্যাঁ ভোটের প্রচারণায় লিফলেট বিতরণ
- বক্তব্য বিকৃত করে ভিন্ন খাতে ব্যবহারের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন
- টাঙ্গাইলে টেলিভিশন রিপোর্টার্স ফোরামের পরিচিতি সভা
- সারাদেশে ৬২ হাজারের বেশি শীতবস্ত্র বিতরণ করল ব্র্যাক ব্যাংক
- শীত উপেক্ষা করে নড়াইলে বোরো ধান চাষে ব্যস্ত কৃষকরা
- ‘বেগম খালেদা জিয়া পৃথিবীর ইতিহাসে একজন বিরল মা’
- জামালপুরে নারী ও শিশু নির্যাতন মামলায় ৪ জনের কারাদণ্ড
- মহম্মদপুরে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা সম্পন্ন
- পাবনার শামসুল হুদা ডিগ্রি কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগে অনিয়ম
- রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, পুলিশ সদস্য গুলিবিদ্ধ
- ঝালকাঠিতে যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- খাগড়াছড়িতে শিক্ষককে পিটিয়ে হত্যা
- পানিবন্দি লক্ষাধিক মানুষ, একজনের মরদেহ উদ্ধার
- ঘূর্ণিঝড় ‘দানা’ পটুয়াখালীতে প্রস্তুত ৮২৯ আশ্রয়কেন্দ্র
- কুমিল্লায় পুলিশের গাড়ি ভাঙচুর করেছে কোটা বিরোধী আন্দোলনকারীরা
- আবু সাঈদ নিহত হওয়ার ঘটনায় দুই পুলিশ সদস্য বরখাস্ত
- বরগুনায় পুকুর থেকে ধরা পড়লো নিষিদ্ধ সাকার মাছ
- একুশে বইমেলায় কবি শাহেদ কায়েসের চার বই
- বঙ্গবন্ধু সেতুতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩
- আদমদীঘিতে তিন জুয়াড়ি গ্রেপ্তার
- ‘আসবে নতুন দিন, বদলে যাবে বাংলাদেশ’
- দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেলো নতুন তিন সিনেমা
- প্রধান উপদেষ্টার নিউ ইয়র্ক আগমনে বিএনপির আনন্দ, আ.লীগের বিক্ষোভ
- নবীনগরে সুশান্ত হত্যার এক মাসেও গ্রেপ্তার হয়নি কেউ
- ঘণ্টায় ৪৭২.৪১ কিলোমিটার গতির রেকর্ড করলো বিওয়াইডির ইয়াংওয়াং ইউ৯
- ‘শেখ হাসিনা অসহায় মানুষদের পরম বন্ধু’
- 'কী কঠিন হৃদয় তার! এই জন্যই বুঝি তিনি সানগ্লাসে চোখ ঢেকে রাখতেন; চোখ দেখলেও নাকি খুনী চেনা যায়!'
- দশ মাসে আ.লীগের ৩ হাজার নেতাকর্মী গ্রেপ্তার
- তরুণ বিজ্ঞানীদের রুশ ‘ভিজভ’ পুরষ্কার জেতার সুযোগ
-1.gif)








