সাভারে গুণীজনদের মাঝে সাংবাদিক ওয়াসিল উদ্দিন স্মৃতি পদক প্রদান
তপু ঘোষাল, সাভার : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল “তাজা খবর” এর সৌজন্যে সাভারের গুণীজনদের মাঝে “সাংবাদিক ওয়াসিল উদ্দিন স্মৃতি পদক-২০২৪ প্রদান করা হয়েছে।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নে ওয়াসিল উদ্দিন স্মৃতি পাঠাগার কর্তৃক দ্বিতীয় বারের মতো আয়োজিত “তেঁতুলঝোড়া বইমেলার সপ্তম দিনের উদযাপন মঞ্চের অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, গুণীজন, সাংবাদিক, শিক্ষক ও সাংস্কৃতিক ব্যক্তিদের মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত ব্যক্তিদের মাঝে বিশেষ সম্মাননা পদক তুলে দেন “তাজা খবর” নিউজ পোর্টালের সম্পাদক তপু ঘোষাল।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণের মতো গুরুত্বপূর্ণ তথ্য চিত্র ধারণ ও সংরক্ষণে বিশেষ অবদান রাখায় আমজাদ আলী খন্দকারকে সাংবাদিক ওয়াসিল উদ্দিন স্মৃতি পদক প্রদান করা হয়।
পরিবেশ রক্ষা আন্দোলন ও সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় বীর মুক্তিযোদ্ধা ও কৃষিবিদ ডক্টর রফিকুল ইসলাম মোল্লাকে সাংবাদিক ওয়াসিল উদ্দিন স্মৃতি পদক প্রদান করা হয়।
একজন মুক্তিযোদ্ধা হিসেবে দেশ স্বাধীনে অবদান রাখায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল গনিকে সাংবাদিক ওয়াসিল উদ্দিন স্মৃতি পদক প্রদান করা হয়।
এছাড়া আধুনিক সমাজ গঠন এবং জনগণের জীবন মান-উন্নয়নে বিশেষ ভূমিকা রাখায় সাভার উপজেলার শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসেবে মোহাম্মদ ফখরুল আলম সমরকে সাংবাদিক ওয়াসিল উদ্দিন স্মৃতি পদক প্রদান করা হয়।
এছাড়া সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন প্রতিষ্ঠাতা দফতর সম্পাদক বরুন ভৌমিক নয়নকে সাংবাদিক ওয়াসিল উদ্দিন স্মৃতি পদক প্রদান করা হয়।
শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে পারভীন ইসলামকে সাংবাদিক ওয়াসিল উদ্দিন স্মৃতি পদক প্রদান করা হয়।
চিকিৎসা সেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সাইমুল হুদাকে ও সাংবাদিকতায় আব্দুল হালিমকে এবং সাভারে সৃজনশীল সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি ও সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার মোজাফ্ফর হোসাইন জয়কে সাংবাদিক ওয়াসিল উদ্দিন স্মৃতি পদক প্রদান করা হয়।
এ সময় সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ ভূমিকা রাখায় সম্মিলিত সাংস্কৃতিক জোট সাভার শাখা এর সভাপতি কাদের তালুকদারকে সাংবাদিক ওয়াসিল উদ্দিন স্মৃতি পদক প্রদান করা হয়।
এছাড়াও সমাজে পিছিয়ে পড়া অবহেলিত শিশু ও পথশিশুদের নিয়ে বিশেষ ভূমিকা রাখায় মিষ্টি চৌধুরিকে স্মৃতি পদক প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রয়াত সাংবাদিক ওয়াসিল উদ্দিনের কনিষ্ঠ পুত্র ওয়াসিল উদ্দিন ফাউন্ডেশনের সভাপতি ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর। এ সময় উক্ত অনুষ্ঠানে সাভারের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
(টিজি/এসপি/ফেব্রুয়ারি ২৭, ২০২৪)
পাঠকের মতামত:
- জয়প্রকাশ নারায়ণ বঙ্গবন্ধুর অসাধারণ নেতৃত্বের উচ্ছ্বসিত প্রশংসা করেন
- হুয়াওয়ের ৮টি গ্লোমো অ্যাওয়ার্ড অর্জন
- নড়াইলে প্রয়াত সঙ্গীত শিল্পী মিলু ঠাকুরের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল
- কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
- নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
- পাংশা পৌরসভায় ভিজিএফের চাল বিতরণে অনিয়ম
- সোমবার দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- কাপ্তাইয়ে ৫ হাজার ৫৬৩ কার্ডধারী পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ
- প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড পেল গোবিপ্রবি'র শিক্ষার্থী অনিক
- চালকের আসনে হেলপার, দুর্ঘটনায় গেল প্রাণ
- টুঙ্গিপাড়ায় দুস্থদের ঈদ উপহারের চাল ওজনে কম দেওয়ার অভিযোগ
- সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
- জাতীয় সংগীতের অবমাননা ও যুদ্ধাপরাধীদের জন্য শোক প্রস্তাব: সংসদীয় ঐতিহ্যে এক কলঙ্কিত অধ্যায়
- রিকশা ছিনতাই করতেই বন্ধুরা তাকে ইয়াবা সেবন করায়
- ‘এলাকায় দুকান বন্ধ, শহরে আইসেও কোনো ব্যবস্থা করতি পারিনি’
- সাতক্ষীরা সদরের অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচজনের আত্মকথা
- ঈদ ঘিরে সক্রিয় জাল নোট কারবারিরা
- ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ট্রলি চালকের
- গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আরো একজনের মৃত্যু
- কাঁচামাটিয়া নদীর কচুরিপানা এখন মশা উৎপাদনের অভয়াশ্রম
- কুড়িগ্রামে তিস্তা নদীর তীর সংরক্ষণ কাজ বন্ধ করে দিল এলাকাবাসী
- ভোক্তা অধিকার দিবসে নীলফামারীতে র্যালি, প্রতিবাদ সভা ও মানববন্ধন
- ভূরাজনীতি, সামুদ্রিক বাণিজ্য ও কৌশলগত ভারসাম্যের নতুন সমীকরণ
- প্রকৃতির অভিশাপকে এতো ঠুনকো ভাববেন না
- কর্ণফুলীতে ড্রেজিং বন্ধে শঙ্কা, সিএমপি কমিশনারকে বন্দরের জরুরি চিঠি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
-1.gif)








